Articles Archive for 24 September 2010
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Evidence, Genocide, History, International Crimes Tribunal (ICT), Investigation, News, War Crime, War Criminal »
চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগের পক্ষে সাক্ষ্য মিলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।
সাত সদস্যের তদন্ত দল শুক্রবার সালাউদ্দিন কাদের চৌধুরীর এলাকা চট্টগ্রামের রাউজানের বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালায়। একাত্তরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে তদন্ত দল।
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত দলকে জানায় কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহের পরিবার।
নূতন চন্দ্র সিংহের বাড়ি এবং গণহত্যার দুটি স্থান ঘুরে দেখার পর তদন্ত দল এবং ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের …
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Crimes Against Humanity, Dhaka, English, Evidence, Genocide, History, Investigation, News, War Crime, War Criminal »
Chittagong, Sep 24 (bdnews24.com)—Investigators of International Crimes Tribunal have recorded testimonies that corroborate allegations of ties to crimes by influential BNP leader Salahuddin Quader Chowdhury in Chittagong during the independence war in 1971.
The seven-strong team of the tribunal, led by its chief prosecutor Golam Arif Tipu, conducted investigation in many areas of Rauzan, the constituency of the feisty MP.
The family of Nutan Chandra Singha, then the owner of a herbal medicine factory, ‘Kundeshwari’, provided the inquiry team with information of the day …
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Crimes Against Humanity, Dhaka, English, Evidence, Genocide, History, Investigation, News, War Crime, War Criminal »
Dhaka, Sep 23 (bdnews24.com) – A team of the International Crimes Tribunal will visit Rauzan in Chittagong on Friday seemingly to investigate war crime allegations against senior BNP leader Salahuddin Quader Chowdhury.
The seven-member team reached Chittagong Circuit House Thursday night and will leave for Rauzan on Friday morning, said Ziad Al Malum, a member of the team.
He said the tribunal will hold discussion with freedom fighters and other pro-liberation citizens of the port city for information.
Several ministers recently commented that BNP standing …
Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, History, India, Memorial, News, প্রথম আলো »
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার অবদান স্মরণীয় করে রাখতে একটি স্মারক উদ্যান তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজধানী আগরতলার ১৩০ কিলোমিটার দূরে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার চোট্টাখলায় তৈরি করা হচ্ছে এই মুক্তিযুদ্ধস্মারক উদ্যান।
মুক্তিযুদ্ধের সময় এই চোট্টাখলায় মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল। এখান থেকে মুক্তিযোদ্ধারা সংঘবদ্ধ হয়ে নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে গিয়ে লড়াই করেছিলেন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে।
তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান স্মরণীয় করে রাখতে এখানে একটি স্মারক উদ্যান ও সংগ্রহশালা গড়ার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। এ কাজে ২০ হেক্টর জমি বরাদ্দ দিয়েছে ত্রিপুরার বন বিভাগ। রাজ্যের বনমন্ত্রী জীতেন চৌধুরী এই স্মারক উদ্যান …
Bangladesh, Bengali, Dhaka, Extremism, News, Politics, Religion, Terrorism, প্রথম আলো »
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাজার এলাকা থেকে আজ শুক্রবার নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের দুই সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন বরিশালের উজিরপুরের আহসান হাবীব (৫০), অপরজন খুলনার খালিশপুর থানার রফিকুল ইসলাম (২৮)।
আজ দুপুরে হাবীব ও রফিকুলের চলাফেরা দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ধর্মীয় কিছু বই, সিডি, লিফলেটসহ তাঁদের আটক করে। ইউএনবি।
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, News, Politics, প্রথম আলো »
কক্সবাজারের মহেশখালীতে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন।
রাষ্ট্রদ্রোহ মামলায় জামায়াতের তিনজন স্থানীয় কর্মীকে গ্রেপ্তার করে থানায় আনার পথে তাঁদের ছিনিয়ে নিতে পুলিশের গাড়িতে জামায়াতের কর্মীরা হামলা চালান। তখন উভয় পক্ষে সংঘর্ষ হয়। এ ঘটনায় আজ শুক্রবার সকালে পুলিশ বাদী হয়ে ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে।
পুলিশের আহত সদস্যরা হলেন মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইউসুফ, কনেস্টেবল গোলাম মোস্তফা, গণরায় নেপালি ও অশিত চাকমা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট উপজেলার শাপলাপুর বাজারে …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Dhaka, International Crimes Tribunal (ICT), Investigation, Justice, Law, Leadership, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে কোনো দল নয়, ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আজ শুক্রবার সকালে রিপোর্টার্স ইউনিটিতে ‘মানবতাবিরোধী অপরাধের বিচার ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, তদন্তকারী সংস্থার তৈরি করা ১২ জনের তালিকা সরকার প্রস্তুত করেনি। এই তালিকায় কোনো ত্রুটি নেই। তিনি আরও বলেন, ‘কোনো দলকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই না। আমরা সেই ব্যক্তিকে কাঠগড়ায় দাঁড় করাতে চাই, যে একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ড ঘটিয়েছে।’
আইন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা নাকি গামা হত্যা মামলা নিয়ে রাষ্ট্রপতিকে বিতর্কিত করছি, অনুকম্পা দেখানো …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, History, International Crimes Tribunal (ICT), Investigation, Justice, Law, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »
একাত্তরে চট্টগ্রামের রাউজানে নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ডসহ গণহত্যার ঘটনায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জড়িত থাকার অভিযোগ পেয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। আজ শুক্রবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্ত করতে ট্রাইব্যুনালের সদস্যরা রাউজানে আসেন। সেখানে সাক্ষীরা তদন্ত দলের কাছে সাকা চৌধুরী ও তাঁর পরিবারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে ধরেন।
তদন্ত দল রাউজানের কুণ্ডেশ্বরী ঔষধালয়ে নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ড, সুলতানপুরের জগত্মল্লপাড়া ও ঊনসত্তরপাড়ার গণহত্যার স্থান ঘুরে দেখে ও সাক্ষ্য নেয়। একাত্তরে জগত্মল্লপাড়ায় ৩৭ ও ঊনসত্তরপাড়ায় ৬৯ জন সংখ্যালঘুকে হত্যা করা হয়েছিল। শহীদ পরিবারের সদস্যরা তদন্ত দলকে তাঁদের স্বজন হত্যার বিচারের পাশাপাশি …
