Articles Archive for 30 September 2010
Bangladesh, Bengali, Dhaka, Evidence, History, News, United States, War Crime, কালের কন্ঠ »
পাকিস্তান সেনাবাহিনী মতাদর্শগতভাবেই হিন্দুবিরোধী। তারা মনে করে, হিন্দুদের ভারতে চলে যাওয়াই উচিত। এ দৃষ্টিভঙ্গির কারণেই পূর্ব পাকিস্তানে সৈন্যরা যে দমন অভিযান চালাচ্ছে, তার বিশেষ লক্ষ্য হিন্দু সম্প্রদায়। পূর্ব পাকিস্তানে হিন্দুদের জান-মালের কোনো নিরাপত্তাই এখন নেই।
১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের একটি গোপন দলিলে এভাবেই তুলে ধরা হয় অধিকৃত বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর সাম্প্রদায়িক দমননীতির চিত্র। আর জেনেভা কনভেনশন অনুযায়ী এ ধরনের দমন-পীড়ন যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ।
পাকিস্তানের পরিস্থিতি নিয়ে ১৯৭১ সালের ৫ নভেম্বর চার পৃষ্ঠার একটি রিপোর্ট দেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর মরিস জে উইলিয়ামস। রিপোর্টে তিনটি অনুচ্ছেদ রয়েছে। এগুলো …
Bangladesh, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), International Criminal Court Trials, Judiciary, News, কালের কন্ঠ »
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জসহ জামায়াত নেতাদের গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন দায়ের করেছেন জামায়াতে ইসলামীর কারাবন্দি শীর্ষ পাঁচ নেতা। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এ আবেদন দায়ের করা হয়।
স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতের কারাবন্দি শীর্ষ পাঁচ নেতা যথাক্রমে দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা পৃথক পাঁচটি আবেদন করেন। বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ফজলুর রহমানের বেঞ্চে জামায়াত নেতাদের পক্ষে আবেদনগুলো …
Bangladesh, Bengali, Dhaka, International Criminal Court Trials, News, Politics, আমাদের সময় »
ন্যায়বিচার নিশ্চিতের স্বার্থে ইংল্যান্ড, জার্মানিসহ বিভিন্ন দেশের যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ আইনজীবী নিয়োগের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সসদ্য আসম হান্নান শাহ বলেছেন, বিচারের নামে যদি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা করা হয় তাহলে জনগণ তা মেনে নেবে না। অন্যকে রাজাকার ও যুদ্ধাপরাধী বলার আগে সরকারকে আয়নায় নিজেদের চেহারা দেখারও পরামর্শ দেন তিনি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে লেবার পার্টি আয়োজিত ‘দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বিদেশে যৌন হয়রানি করে বাংলাদেশের সুনামের প্রতি কলঙ্কলেপন করেছেন উল্লেখ করে হান্নান শাহ বলেন, প্রধানমন্ত্রী ঐ কর্মকর্তার …
Bangladesh, Bengali, Dhaka, News, যুগান্তর »
মহান স্বাধীনতা ও যুদ্ধাপরাধীদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বক্তব্য প্রদানের কারণে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আমলে না নিয়ে টেকব্যাক করেছেন আদালত। বরিশাল আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হকের আদালতে সাঈদীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের আবেদন করে। এ সময় আদালতের বিচারক ও আইনজীবীরা মামলাটি টেকব্যাক (ফেরত) নিয়ে আসেন। বিচারক মামলাটির আইনি ব্যাখ্যা দিয়ে বলেন, রাষ্ট্রদ্রোহ মামলা সংশি ষ্ট মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সরকারি কোন কর্মকর্তার দায়ের করতে হয়। কিন্তু আবেদনে সরকারি কোন …
Bangladesh, Bengali, Controversy, Dhaka, News, Politics, সংগ্রাম »
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করতে হলে সরকারকে প্রথমে ১৯৭২ সালের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেনের বিচার করতে হবে। এর পর চিহ্নিত ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার করতে হবে। তারপর যারা তদন্তের মাধ্যমে যুদ্ধাপরাধী হিসেবে প্রমাণিত হবে তাদের বিচার করা যাবে। তিনি গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরীর গুডস হিলে তার বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের কিছু লোক অতি উৎসাহী হয়ে ‘ইন্টারন্যাশনাল’ আদালতের মাধ্যমে বিচারের নামে দেশকে পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সরকারকে সব সময় সামনের দিকে তাকাতে হয়। পেছনের দিকে …
Bangladesh, Bengali, Dhaka, International Criminal Court Trials, Judiciary, News, সংগ্রাম »
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিলের দাবিতে হাইকোর্টে আবেদন করেছেন কারাবন্দী জামায়াতে ইসলামীর শীর্ষ পাঁচ নেতা। জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা পৃথক এই আবেদন দাখিল করেছেন। গতকাল বুধবার ফের বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুল রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আবেদনগুলো দাখিল করা হয়। সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট ফরিদ উদ্দিন খান আবেদনগুলো সংশ্লিষ্ট বেঞ্চে দাখিল করেন। আজ বৃহস্পতিবার আবেদনগুলোর উপর শুনানি …
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Dhaka, International Crimes Tribunal (ICT), Judiciary, Justice, Law, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »
জামায়াতের শীর্ষস্থানীয় পাঁচ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
সূত্র জানায়, গত রোববার হাইকোর্টে আবেদনটি করা হয়। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এবং নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষে আবেদন করা হয়েছে। জানা যায়, এর আগে মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে জামায়াত নেতারদের পক্ষে করা তিনটি রিট হাইকোর্টে খারিজ হয়েছে। …
