Home » Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, News, Politics, Propaganda

যুদ্ধাপরাধের বিচার আগামী বছর ১৬ ডিসেম্বরের আগেই শেষ হবে : কামরুল

25 December 2010 Author: আরটিএনএন ডটনেট Original Source: Link

ব্রাহ্মণবাড়িয়া, ২৫ ডিসেম্বর (আরটিএনএন ডটনেট)– যুদ্ধাপরাধের বিচার কাজ আগামী বছর ১৬ ডিসেম্বরের আগেই শেষ করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

যুদ্ধাপরাধের বিচার করতে সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচারে সরকারের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই।

যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে যারা সক্রিয় তাদের অবস্থা খুবই শোচনীয় বলেও মন্তব্য করেন তিনি। কামরুল বলেন, কোনোভাবেই এ বিচার প্রক্রিয়া থেমে থাকবে না।

সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান, সমন্বিত সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের সভাপতি ডা. আব্দুল্লাহ আল-মাহমুদ নজরুল প্রমুখ বক্তব্য রাখেন।

Keywords/Tags: , , ,

Added by: abishchruto

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.