Articles Archive for 26 December 2010
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), Propaganda »
ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টিকারী তথ্য প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমকে আহ্বান জানিয়েছে ট্রাইবুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রেজিস্ট্রার শাহীনুর ইসলাম রোববার সাংবাদিকদের বলেন, “যুদ্ধাপরাধে অভিযুক্ত কাউকে গ্রেপ্তারের দায়িত্ব ট্রাইব্যুনালের নয়। প্রসিকিউটরদের আবেদনের ভিত্তিতে ট্রাইবুনাল এ বিষয়ে বিচারিক সিদ্ধান্ত দিয়ে থাকে।
“একইভাবে তদন্ত কাজ তদারকি করে তদন্ত সংস্থা। এ বিষয়ে ট্রাইব্যুনালের হস্তক্ষেপ করার সুযোগ নেই। অথচ একটি পত্রিকায় প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কাজের সঙ্গে ট্রাইবুনালকে তুলনা করা হয়েছে।”
বৃহস্পতিবার ট্রাইবুনাল সম্পর্কে একটি বাংলা দৈনিকে প্রকাশিত …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes, Liberation War of Bangladesh, News, War Crime, Witness Protection, যুগান্তর »
মুক্তিযুদ্ধের সময় তৎকালীন নিখিল পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি এবং বর্তমান জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর উপস্থিতিতে স্থানীয় রাজাকাররা গলাকাটার পরেও প্রাণে বেঁচে যান পাবনা সাঁথিয়ার বনগ্রামের মুক্তিযোদ্ধা শাহজাহান আলী ওরফে গলাকাটা শাহজাহান। রাজাকাররা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। সেদিন তিনি মরেননি, এখনো বেঁচে আছেন। তার দু’চোখে এখনো সেদিনের সেই বর্বরতার দৃশ্য জাজ্বল্যমান। আজ স্বাধীন দেশে সেই বর্বরদের মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে দেখলে তিনি ক্রোধে ফেটে পড়েন। দেশ স্বাধীন হয়েছে। ক্ষমতার পালাবদলে অনেক কিছুই বদলে গেছে।
স্বাধীনতার ৩৯ বছর পর বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে। দিন বদলের এ …
Arrest, BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Dhaka, English, International Crimes, News, War Criminal »
Chittagong, Dec 26 (bdnews24.com) — A Chittagong court has ordered to show Salahuddin Quader Chowdhury arrested in the sedition case filed with Fatikchhari Police Station.
Chittagong district senior judicial magistrate Mohammad Ibrahim passed the order on Sunday following a police appeal.
The court also ordered to produce Salahuddin before it on Jan 19.
Fatikchhari police chief Mohammad Mofizuddin filed the case on Dec 21 for making derogatory comments on the murder of independence hero Bangabandhu Sheikh Mujibur Rahman a year back.
Fatikchhari police inspector (investigation) Altaf Hossain, who …
Arrest, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes, Report, War Criminal »
চট্টগ্রাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে চট্টগ্রামে দায়ের হওয়া একটি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার বিকেলে চট্টগ্রাম জেলা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহীম এ আদেশ দেন।
একই সঙ্গে বিচারক আগামী ১৯ জানুয়ারি সাকা চৌধুরীকে চট্টগ্রামের আদালতে হাজির করারও নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আবুল হাশেম বাংলানিউজকে এসব বিষয় নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় গত ২১ ডিসেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ওই থানার ওসি (প্রশাসনিক) মো. মফিজ উদ্দিন। আর …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Dhaka, International Crimes Tribunal (ICT), News, Propaganda »
ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রসিকিউটির ও তদন্তসংস্থা নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক ও আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তথ্য ও বক্তব্য পরিবেশিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ট্রাইব্যুনাল।
রোববার ট্রাইব্যুনালের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের পক্ষে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন রেজিস্ট্রার মো. শাহীনূর ইসলাম।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ সাংবাদিক সম্মেলন করা হয়।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-এর ২ ধারায় বর্ণিত অরপাধগুলোর (মানবতার বিরুদ্ধে অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, লুণ্ঠন, গণহত্যা, ধর্ষণ ইত্যাদি) বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রসিকিউটির ও তদন্তসংস্থার কার্যক্রম ও কর্মপরিধি …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), News, Propaganda, শীর্ষ নিউজ ডট কম »
ঢাকা, ২৬ ডিসেম্বর (শীর্ষ নিউজ ডটকম): আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহীনুর ইসলাম বলেন, ট্রাইব্যুনালের কাজকে প্রসিকিউটরদের কাজের সাথে তুলনা করে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। মিডিয়ায় এমন প্রতিবেদন, কারো উক্তি কিংবা মন্তব্য প্রকাশ করা উচিত নয় যা ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করে। রোববার নিজ কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বরেন।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭৩ এর ৩(২) ধারায় বর্ণিত অপরাধসমূহ বিচারের জন্য উক্ত আইনের ৬(১) দ্বারা গঠিত অপরাধ ট্রাইব্যুনাল, ৭(১) ধারায় বর্ণিত প্রসিকিউটরস এবং ৮(১) ধারায় বর্ণিত তদন্ত সংস্থার কার্যক্রম আন্তর্জাতিক …
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Dhaka, Due Process & Trial Standards, English, International Crimes Tribunal (ICT), News »
Dhaka, Dec 26 (bdnews24.com)—A senior official of the International Crimes Tribunal has reacted sharply to a newspaper report, asking the media to stop publishing “confusing information” on its role and jurisdiction.
Registrar Shahinoor Islam told reporters on Sunday that it was not the duty of the tribunal to arrest anybody charged with war crimes.
“The tribunal only takes judicial decisions based on the prosecutors’ submissions,” he said as he cited clauses from the International Crimes (Tribunals) Act 1973.
“The investigation agency supervises the work of …
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, News, Terrorism, জনকণ্ঠ »
গৌরনদী, ২৫ ডিসেম্বর ॥ বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ শনিবার দুপুরে জেহাদী বই, লিফলেট ও সিডি বিতরণকালে হিযবুত তাওহীদের চার নারী সদস্যকে গ্রেফতার করেছে।
আগৈলঝাড়া থানার ওসি অশোক কুমার নন্দী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রাম থেকে থানার এসআই ফোরকান আহম্মেদ, এএসআই মনির হোসেন হিযবুত তাওহীদের সক্রিয় সদস্য আসমা বেগম (২৮), জেবুন নাহার বেগম (১৯), ফারজানা বেগম (২০), বকুল বেগমকে (৪৫) আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদী বই, লিফলেট, সিডি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি গৌরনদী উপজেলার সাকোকাঠী শাহজিরা …
Bangladesh, Bengali, Dhaka, Extremism, News, Terrorism, জনকণ্ঠ »
সরকারের সঙ্গে আলোচনা প্রশ্নে অন্তর্কোন্দল
ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসমের (উলফা) মধ্যে দেখা দিয়েছে অন্তর্দ্বন্দ্ব ও কোন্দল। বাংলাদেশের ভূখণ্ডে অস্ত্র গোলাবারুদ ফেলে সশস্ত্র সংগ্রাম থেকে সরে যাচ্ছে তারা।
অসমের স্বাধীনতার দাবিতে তারা এবার যুদ্ধ ছেড়ে শান্তির পথে এগোচ্ছে। গত এক সপ্তাহে বাংলাদেশের ভূখণ্ডে উলফা সদস্যদের গ্রেফতার, অস্ত্র গোলাবারুদ উদ্ধার, সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার ছেলে অপহরণসহ নানা নাটকীয় ঘটনা ঘটে গেছে। শনিবার সকাল পৌনে ১১টার দিকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাঁকাকুড়া গুচ্ছগ্রামের একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় বসত্মাবন্দী সাতটি মাইন, ৯৭ রাউন্ড গুলি, …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, International opinion, Law, Propaganda, Report, আমার দেশ »
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত সিনেটর জন বুজম্যান যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাংলাদেশের সংবিধান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছেন। গত ৭ ডিসেম্বর বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রেরিত এ চিঠিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ (আদালত) অ্যাক্ট ১৯৭৩ (ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট অব ১৯৭৩) বিষয়ে এ চিঠি লিখছি। ১৯৭১ সালে যুদ্ধের সময় সংঘটিত অপরাধের বিচারের যে উদ্যোগ বাংলাদেশ সরকার নিয়েছে সে বিষয়ে আমার সমানুভূতি আছে। আপনার সরকার অতীতের এ অপরাধের বিচার সম্পন্ন করে যে নজির স্থাপন করার উদ্যোগ নিয়েছে …
Bangladesh, Bengali, Dhaka, Judiciary, Justice, News, ইত্তেফাক »
বিচার বিভাগ নিয়ে টিআইবি’র প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। তারা বলেছেন, কোন ধরনের তথ্য-উপাত্ত ছাড়া বিচার বিভাগ নিয়ে এ ধরনের প্রতিবেদন জনগণের সামনে বিচার বিভাগকে আস্থাহীন করে ফেলবে। এ ধরনের ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশে ভবিষ্যতে বিরত না থাকলে টিআইবি’র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।
গতকাল শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে লিখিত বক্তব্যে সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট মোশফাকুর রহমান সবুজ এ কথা বলেন। সংবাদ সম্মেলনে সমিতির সহ-সভাপতি এডভোকেট একেএম ফজলুল হক খান, এডভোকেট
নুরুজ্জামান খান হিরু, এডভোকেট আফরোজা …
Bangladesh, Bengali, Dhaka, Extremism, Report, Terrorism, ইত্তেফাক »
পাওয়া গেছে গুলি-গ্রেনেডসহ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের দলিলপত্র
তের হাজার রাউন্ড গুলির পর এবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত থেকে ১টি গ্রেনেড, ৭টি মাইন জাতীয় বিস্ফোরক ও ৯৭ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
নকশী বিজিবি ক্যাম্পের ৪৫ ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মফিজুল ইসলাম জানান, শনিবার সকালে সীমান্তে টহল দেয়ার সময় বাঁকাকুড়া গ্রামের কালাঘোষা নদীর তীরবতর্ী বনাঞ্চল থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দ্রব্যাদির মধ্যে অস্ত্র ছাড়াও ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি এমজি ২৫০ রাউন্ড গুলির লিংকবেল্ট, ৩টি ওয়াকিটকি সেট, ১টি মোবাইল সেট, …
