Articles Archive for 31 December 2010
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, International Crimes trial, News, War Crimes Trial, জনকন্ঠ »
মহিলা পরিষদের সেমিনারে বক্তাদের অভিমত
মৌলবাদবিরোধী এক সেমিনারে বক্তারা বলেছেন, জামায়াত সমর্থিত চারদলীয় জোটের শাসনামলেই এদেশে জঙ্গীবাদের ভয়াবহ বিস্তার ঘটে। তার পরেও দেশে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন শিৰানীতি বাতিল নিয়ে মৌলবাদীদের হরতালে প্রধান বিরোধী দল সমর্থন দিলে তাদের দিকেও অঙ্গুলি নির্দেশ ভিন্ন গত্যন্তর থাকে না। কাজেই জঙ্গী মৌলবাদীদের গ্রেনেড-বোমা হামলা, হত্যা ও সন্ত্রাসের জন্য জামায়াত- বিএনপিকে যদি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো না হয় তবে মৌলবাদের সন্ত্রাস ও বিকাশ কখনও প্রতিহত করা যাবে না। বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, International Crimes trial, News, War Crimes Trial, জনকন্ঠ »
দম্ভ কমেনি, স্বাক্ষর দেননি ওকালতনামায়
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটককৃত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা) ১৭ জানুয়ারি সোমবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে কারা কর্তৃপক্ষকে তাঁকে ওকালতনামায় স্বাক্ষর ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে বলা হয়েছে। স্বাক্ষর করা ওকালতনামা সংশ্লিষ্ট আইনজীবীকে উপস্থাপন করতে এবং এ আদেশের কপি কারা কর্তৃপক্ষের কাছে পাঠাতেও বলা হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল এ নির্দেশ দেয়। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে বৃহস্পতিবারই প্রথম …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, International Crimes trial, Politics, Report, War Crimes Trial, সংবাদ »
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে নিয়ে বিএনপিতে নতুন মেরুকরণ হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়ে গ্রেফতার হওয়ার পর জোরালো কোন কর্মসূচি দিচ্ছে না বিএনপি। সাকা চৌধুরীর বিরুদ্ধে স্পর্শকাতর ইস্যু যুদ্ধাপরাধের অভিযোগ থাকায় একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেও এ বিষয়ে জোরালো আন্দোলন চান না বলে দলের বিভিন্ন সূত্রে জানা গেছে। অন্যদিকে, সাকাকে নিয়ে আন্দোলনের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন দলের সিনিয়র নেতারা। সাকা ইস্যুতে সিনিয়র নেতাদের মধ্যকার দ্বন্দ্ব ক্রমেই স্পষ্ট হচ্ছে। এর প্রভাব পড়ছে তৃণমূল …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, International Crimes trial, News, War Crimes Trial, কালের কন্ঠ »
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) সঙ্গে কারাবিধি অনুযায়ী তাঁর আইনজীবীদের সাক্ষাৎ ও ওকালতনামায় স্বাক্ষর করার সুযোগ দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ১৭ জানুয়ারি তাঁকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সাকা চৌধুরীকে কারাবন্দি রাখতে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি ১৭ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।
গতকাল ট্রাইব্যুনালে প্রবেশ করা নিয়ে সাকা চৌধুরীর আইনজীবীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়েছে। কয়েকজন আইনজীবী ট্রাইব্যুনালের কর্মচারীদের কাছ থেকে কয়েকটি পাস (অনুমতিপত্র) কেড়ে নিয়ে ভেতরে প্রবেশ করেন। ট্রাইব্যুনালে …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes trial, News, War Crimes Trial, সংগ্রাম »
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকারি দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের লাগামহীন টেন্ডারবাজি, ভর্তিবাণিজ্য, ছিনতাই ও শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে দেশ প্রবেশ করে নতুন করে এক অনিশ্চয়তার দিকে। জনমনে আতঙ্ক বিরাজ করতে থাকে ছাত্রলীগের এইসব কর্মকান্ডে। বছরের শুরুতেই ছাত্রশিবিরের দুইজন মেধাবী ছাত্রনেতাকে হত্যা করে তারা। ফলশ্রুতিতে দেশের প্রায় কয়েকডজন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ছাত্রলীগ নিজেদের মধ্যেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়। ঢাবি, জাবি, রাবি ও জবিসহ দেশের প্রায় প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের অভ্যন্তরীণ কোন্দলে দারুণভাবে ব্যাহত হয় শিক্ষার …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes trial, News, War Crimes Trial, সংগ্রাম »
বিশেষ সংস্থার নির্দেশে কারাগারেও নির্যাতন করা হচ্ছে\ আইনি অধিকার থেকেও আমি বঞ্চিত
যুদ্ধাপরাধ মামলায় বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় -সংগ্রাম
মামলার পরবর্তী শুনানি ১৭ জানুয়ারি
কারাগারে বন্দি অবস্থায় অমানবিক নির্যাতন করা হচ্ছে হবে অভিযোগ করেছেন সালাহউদ্দিন কাদের চৌধুরী। এজলাসে দাঁড়িয়েই তিনি বলেন কারাগারে আমাকে চিকিৎসা সেবাও দেয়া হচ্ছে না। গ্রেফতারের পর থেকে একটি বিশেষ সংস্থা ও র্যা ব সদস্যরা আমাকে ক্রমাগতই নির্যাতন করেছে। প্রয়োজনে তাদের ডেকে জিজ্ঞেস করুন। এমনকি আমাকে কোনো আইনগত সুবিধা দেয়া হয়নি। তিনি বলেন, এ সরকারের আইনগত …
Bangladesh, Bengali, Dhaka, News, Politics, নয়া দিগন্ত »
ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বলেছেন, জেনারেল জিয়া বাংলাদেশী নন, তার জন্ম ভারতের দিল্লিতে। তা ছাড়া জিয়া বাংলায় ঠিকমতো কথাও বলতে পারতেন না। আর সে কারণেই বাংলাদেশের প্রতি জিয়ার দরদ ছিল না। জেনারেল জিয়া ছিলেন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী। তার শাসনামলেই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে গতকাল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জনগণের ভোট ছাড়াই জোরপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারী গুরু জিয়া আর জেনারেল এরশাদ তার শিষ্য। আদালত গুরু-শিষ্যের (জিয়া-এরশাদ) ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করেছে। অবৈধ …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes trial, News, Propaganda, War Crimes Trial, নয়া দিগন্ত »
বিএনপি’র স্খায়ী কমিটির সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বিএনপি’র কানাডা শাখা মানববìধন পালন করেছে। কানাডার মন্ট্রিল শহরের ফিলিপস স্কোয়ারে কানাডা বিএনপি’র আহবায়ক ফয়সল আহমেদ চৌধুরীর নেতৃত্বে প্রচণ্ড শীত উপেক্ষা করে বিপুলসংখ্যক বাংলাদেশী বর্তমান সরকারের দমন, পীড়ন, নির্যাতন, হত্যা, জুলুমসহ মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়ে মানববìধন করেছে। এ উপলক্ষে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমরউদ্দিন লন্ডন থেকে টেলিফোন কনফারেন্সে বলেন বিশ্বের প্রবাসী বাংলাদেশীদের ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের মতো ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষ বাঁচানোর জন্য বেগম জিয়ার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা আগামীতে …
Bangladesh, Bengali, Dhaka, Liberation War of Bangladesh, News, নয়া দিগন্ত »
সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা স্বচ্ছতা ও জবাবদিহিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি। যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে সেটি এখনো বাস্তবায়ন হয়নি। আর সেটি বাস্তবায়নে দেশপ্রেমে উদ্বুুদ্ধ হয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে দেশ প্রতিষ্ঠা করেছি সেখানে এখন কী দেখতে পাচ্ছি। তিনি বলেন, শত বছর পর হলেও প্রকৃত ইতিহাস সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়। আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে দেশের ঐতিহাসিক স্খানগুলো সংরক্ষণ করতে হবে।
গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও ঐতিহাসিক স্খানগুলো সংরক্ষণ সংক্রান্ত দু’টি ঐতিহাসিক রায় গ্রন্থের মোড়ক …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, International Crimes trial, News, War Crimes Trial, নয়া দিগন্ত »
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল বৃহস্পতিবার নিরাপত্তা প্রতিবìধকতা লঙ্ঘন করে আদালতে প্রবেশকারী কয়েকজন আইনজীবীর অশোভন আচরণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এ দিকে সালাহউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম অভিযোগ করেন, মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা ও দু’জন বিদেশী পর্যবেক্ষককে আদালতে প্রবেশ করতে দেয়া হয়নি।
এর আগে সিসিটিভিতে পুরো ‘উচ্ছৃঙ্খল’ দৃশ্য দেখে ট্রাইব্যুনাল প্রধান আইন কর্মকর্তাকে তীব্রভাবে ভর্ৎসনা করেন।
ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথেই বিচারপতি এম নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট বেঞ্চ জানায়, সরকারের সাবেক আইন কর্মকর্তাসহ কয়েকজন আইনজীবীর আচরণ প্রত্যক্ষ করে আমরা ব্যথিত হয়েছি।
তারা বলেন, আমরা ছেলেখেলার …
Bangladesh, Bangladesh 1971 Trials, Dhaka, Due Process & Trial Standards, International Crimes trial, News, War Crimes Trial, War Criminal, নয়া দিগন্ত »
আইনজীবীর সাথে কথা বলার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাহউদ্দিন কাদের চৌধুরী : নয়া দিগন্ত
কারাবন্দী বিএনপি’র স্খায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে তার আইনজীবীদের সাথে কথা বলার সুযোগ দিতে কারা কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সালাহউদ্দিন কাদের অভিযোগ জানানোর পর গতকাল বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। যুদ্ধাপরাধের অভিযোগে আটক বিএনপি’র স্খায়ী কমিটির এই সদস্যকে পুরনো হাইকোর্ট ভবনে স্খাপিত ট্রাইব্যুনালে গতকাল প্রথমবারের মতো হাজির করা হয়।
সকাল ১০টা ৩৫ মিনিট থেকে পৌনে ১১টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। আদালত কারা কর্তৃপক্ষের প্রতি আদেশ দিয়ে সালাহউদ্দিনকে আটক …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes trial, News, War Crimes Trial, ইত্তেফাক »
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এমপির আইনজীবী নিয়োগ করতে না পারার কারণে তাকে আটক রাখার আবেদনের ওপর শুনানি হতে পারেনি। তার আইনজীবীর সঙ্গে পরামর্শ ও ওকালতনামায় স্বাক্ষর করতে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্যে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আন্তজর্াতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিএনপির এ নেতার আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে আটক রাখার আবেদনের ওপর এদিন শুনানির দিন ধার্য ছিল। আগামী ১৭ জানুয়ারি শুনানির জন্যে …
