Home » Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Fundamentalism, International Crimes trial, News, Propaganda, War Crimes Trial, আমাদের সময়

শুরার সভায় মুফতি আমিনী সাকিরার আগমন যেকোনো মূল্যে প্রতিহত করা হবে

3 January 2011 Author: দীনেশ দাস Original Source: Link

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ-২০১০-এর থিমসং গায়িকা সাকিরাকে ‘বিশ্ব বেহায়া’ আখ্যায়িত করে তার বাংলাদেশে আগমন যেকোনো মূল্যে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনী।

গতকাল বিকালে দলের লালবাগ কার্যালয়ে মজলিসে শুরার সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। সভায় উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী, যুগ্মমহাসচিব মুফতি তৈয়্যেব, সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবুল কাশেম, প্রচার সম্পাদক মাওলানা আহলুল্লাহ ওয়াছেল প্রমুখ।

সভায় তিনি বলেন, পীরমুর্শিদদের এ দেশে শাহরুখ খান-রানীদের বেলেল্লাপনা ও অশ্লীল নর্দনকুর্দন করার অনুমতি দিয়ে সরকার একবার পার পেয়ে গেছে। ভবিষ্যতে দেশে মুহাম্মদের একজন উম্মতও বেঁচে থাকতে আর তা করতে দেয়া হবে না।

Keywords/Tags: , , , , ,

Added by: abishchruto

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.