Articles Archive for 9 January 2011
Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes trial, International Mobilisation, International opinion, International response, News, War Crimes Trial »
ঢাকা: যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ স্টিফেন জে. র্যাপ সোমবার ঢাকায় আসছেন। তিনি বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিন দিনের জন্য ঢাকা আসছেন।
সফরের সময় তিনি সরকারের উর্ধ্বতন কর্তৃপরে সঙ্গে যুদ্ধাপরাধ বিষয়ে তার অভিজ্ঞতা ও মতবিনিময় করবেন। এছাড়া তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও গণমাধ্যম নেতদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী ১৩ জানুয়ারি তিনি ঢাকা ত্যাগ করবেন বলে ঢাকার মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
যুদ্ধাপরাধ বিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ পদে নিয়োগ পাওয়ার আগে তিনি ২০০৭ সালের জানুয়ারি থেকে সিয়েরা লিওনের বিশেষ আদালতের আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন। এ সময় …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Criminalization, Dhaka, International Crimes trial, News, War Crimes Trial, নয়া দিগন্ত »
একাত্তরের ঘাতকরা ভরা মওসুমে চালের দাম বাড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, কৃষি ক্ষেত্রে সরকার ব্যাপক সফলতা অর্জন করেছে। কিন্তু ভরা মওসুমে চালের দাম বৃদ্ধি করে একাত্তরের ঘাতকদের একটি সিন্ডিকেট সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল উলামা লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীর সভাপতিত্বে রাজধানীর মুক্তিভবনে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহানগর আওয়ামী …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes trial, News, Politics, War Crimes Trial, War Criminal, নয়া দিগন্ত »
সদ্য কারামুক্ত বিএনপি নেতা এম এ হান্নান অর্ধশতাধিক নেতাকর্মীসহ গতকাল দলের গুলশান কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত
বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া গতকাল দলের সিনিয়র আইনজীবীদের সাথে এক বৈঠকে মিলিত হন। রাতে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন ও দলীয় নেতাকর্মীদের বিচারাধীন মামলা নিয়ে আলাপ-আলোচনা হয়। বৈঠকে বিচারপতি টি এইচ খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খোন্দকার মাহবুব হোসেনসহ অন্য সিনিয়র আইজীবীরা উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলের সাক্ষাৎ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দলের স্থায়ী …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes trial, News, Politics, Propaganda, War Crimes Trial, War Criminal, নয়া দিগন্ত »
কারাবন্দী বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আইনগত সহায়তা দিতে তার মার্কিন অ্যাটর্নিকে ঢাকা যাওয়ার ভিসা প্রদানে সীমাহীন গড়িমসির অভিযোগ করেছে বহির্বিশ্ব বিএনপি, তারেক পরিষদ, জাসাস ও সেইভ বাংলাদেশ মুভমেন্ট নামক সংগঠনের নেতৃবৃন্দ। জানা গেছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ল ফার্ম ‘হগ্যান লভেলস’র নিউইয়র্ক অফিসের পার্টনার অ্যাটর্নি জো সিয়ার ভিসার জন্য আবেদন করেছেন নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটে। ঢাকা থেকে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী টেলিফোনে গতকাল শনিবার বার্তা সংস্থা এনার নিউইয়র্ক অফিসকে একই অভিযোগ করে বলেন, সরকার আমার আব্বাকে আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ দিতে চায় না। তার চিকিৎসার ব্যাপারেও নানা কল্পকাহিনী রটিয়ে …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, International Crimes trial, Mobilisation, News, War Crimes Trial, ইত্তেফাক »
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই বিচার হবে। এ নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে কোন প্রহসন করতে চায় না।
গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা আর কে চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, আওয়ামী …
