Articles Archive for 10 January 2011
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes trial, International Mobilisation, International opinion, International response, News, War Crimes Trial, ইত্তেফাক »
যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত (অ্যাম্বাসাডর-এ্যাট-লার্জ) স্টিফেন জে. র্যাপ বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আজ সোমবার ঢাকা আসছেন। সফরকালে তিনি ঊধর্্বতন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
তিনি যুদ্ধাপরাধ বিষয়ে অভিজ্ঞতা ও মতবিনিময় করবেন। ১৩ জানুয়ারি তিনি ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রদূত র্যাপ ২০০৯ সালের সেপ্টেম্বরে যুদ্ধাপরাধ বিষয়ক অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ পদে নিয়োগ পাওয়ার পূর্বে ২০০৭ সালের জানুয়ারি থেকে সিয়েরা লিওনের বিশেষ আদালতের আইনজীবী ছিলেন।
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes trial, News, Politics, Propaganda, War Crimes Trial, War Criminal, ইত্তেফাক »
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ওকালতিতে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি আইন ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়েছে। কিন্তু ওই প্রতিষ্ঠানের এটর্নি জো সিয়ারকে ভিসা দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নবগঠিত ছায়া সংগঠন ‘সেভ বাংলাদেশ মুভমেন্ট’-এর নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে আইনের শাসন সমুন্নত রাখার স্বার্থে এবং নাগরিকের সাংবিধানিক অধিকারের প্রশ্নে এটর্নি জো সিয়ারকে অবিলম্বে ভিসা দেয়া হবে। অন্যথায় ওই এটর্নিকে ভিসা ছাড়াই বাংলাদেশের উদ্দেশ্যে পেস্ননে উঠিয়ে দেওয়া হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করেছেন। নিউইয়র্কের …
