লন্ডনে সৈয়দ আশরাফের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন : ইসলামী ঐক্যজোট ইউকে’র প্রতিবাদ সভা
গত ৮ জানুয়ারি ইসলামী ঐক্যজোট যুক্তরাজ্যের উদ্যোগে পূর্ব লন্ডনের আলহুদা সেন্টারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে লন্ডনে প্রদত্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
সভায় বলা হয়, সৈয়দ আশরাফের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং নিজ সরকার ও দলে লালিত সন্ত্রাসী ও জঙ্গিদের আড়াল করতেই তিনি ব্লেইম গেইমের আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের জঙ্গিরা ব্রিটেনে সৃষ্ট ও লালিত এমন প্রমাণ যদি তার কাছে থাকে তাহলে ব্রিটেন সরকারের কাছে তা পেশ করা উচিত।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোট ইউরোপের সহসভাপতি ও যুক্তরাজ্য খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল কাদির সালেহ বলেন, সরকার দেশের আলেম উলামা এবং মুসলমানদের কাছে বিশ্বাসযোগ্য নয়। তারা কুরআনের উত্তরাধিকার আইনকে বাতিল করেছে। ফতোয়া ও হিজাবকে নিষিদ্ধ করেছে। সংবিধান পরিবর্তন করে মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসকে বাদ দিয়েছে। ধর্মহীন সেকুলার শিক্ষানীতি চালু করতে যাচ্ছে। ইসলামি দল ও ইসলামের নামে করা যেকোনো সভা-সমাবেশ নিষিদ্ধ করার পাঁয়তারা করছে। এই সরকার দেশ থেকে ইসলাম নির্মূল করতে চায়, এতে কোনো সন্দেহ নেই। তিনি উলামায়ে কেরামকে উদ্দেশ করে বলেন, আজ সময় এসেছে এই সরকারের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। বিজ্ঞপ্তি।
Keywords/









Leave your response!