Home » Bangladesh, Bangladesh 1971 Trials, Dhaka, Fundamentalism, News, Politics, আমাদের সময়

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় জামায়াতের ৫ নেতার বিচার শুরু হচ্ছে

13 January 2011 Author: রহমান জাহিদ Original Source: Link

ধর্মীয় অনুভূতিতে আঘাতহানার অভিযোগের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ৫ জনের বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে।

গত বছরের ১৭ মার্চ এক আলোচনা সভায় মহানবী (সা.)-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির নিজামীকে তুলনা করার অভিযোগে গত বছরের ২১ মার্চ এই মামলাটি করা হয়।

গতকাল মামলাটির ধার্য তারিখে এই ৩ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মহানগর হাকিম এইএম ইসমাইল হোসেন মামলাটি বিচাররিক আদালতে পাঠানোর জন্য সিএমএম-এর কাছে নথি পাঠানোর নির্দেশ দেন।

মামলার অপর আসামি জামায়াতের ঢাকা মহানগর হাকিম রফিকুল ইসলাম খান ও ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি আ স ম ইয়াহিয়া। বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

Keywords/Tags: , ,

Added by: abishchruto

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.