Articles Archive for 2 February 2011
Article, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Controversy, International Crimes trial, Politics, Propaganda, War Criminal »
মিথ্যুকদের রান্নাবান্না
ফেইসবুকের কল্যাণে গত জানুয়ারির মাঝামাঝি এক কল্পিত কেচ্ছা ছড়িয়ে পড়ে নেটজগতে। সেই কল্পিত কেচ্ছার সারসংক্ষেপ হলো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ‘নিরপেক্ষ’ করবার জন্যে খুব করে শাসিয়েছেন। তখন হিলারী ক্লিনটনের জেরার মুখে বেরিয়ে এসেছে যে, বাংলাদেশের যুদ্ধাপরাধী বিচারের বর্তমান উদ্যোগ নেহাৎই ভারতের চাপে নেয়া হয়েছে।
এখন পরিষ্কার, পরিকল্পিতভাবেই ফেইসববুকে ওই কাহিনী ছাড়া হয়েছিল, মানুষ যাতে সত্যি মনে করে সংলাপগুলোও সেভাবে সাজানো হয়েছিল-এবং পরিকল্পনারই অংশ হিসেবে সেই কাহিনীকে সংবাদ হিসেবে লুফে নিতে দেরি করেনি …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes trial, News, War Crimes Trial, আমাদের সময় »
আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইবুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় মঙ্গলবার রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। আসামির বিরুদ্ধে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নিন্দা ও রাষ্ট্রের সার্বভৌমত্ব বিলোপের অপপ্রচারসহ রাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে। কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ মামলাটি দায়ের করেন।
গত ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর কুমিল্লার ১নং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কুমিল্লা জার্নালিস্ট ফোরামের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী ব্যারিস্টার ফখরুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ মামলার বিষয়ে সরকারের অনুমতি না …
