Home » Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, History, News, Politics, War Criminal, ইত্তেফাক

গোলাম আযম ভাষা সৈনিক ছিলেন : জামায়াত

22 February 2011 Author: ইত্তেফাক রিপোর্ট Original Source: Link

জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বলেছেন, গোলাম আযমকে গালি দিয়ে হলেও তিনি যে ভাষা আন্দোলন করেছিলেন এ সত্য কথাটিতো বলতে পারেন। বাহান্নর সেই উত্তাল দিনগুলোতে যারা সক্রিয় ছিলেন না বর্তমানে তারাই ভাষা সৈনিক হয়ে গেছেন। গতকাল সোমবার মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এএইচএম হামিদুর রহমান আযাদ এমপির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক তাসনীম আলম, অধ্যক্ষ ইজ্জত উলস্নাহ, আবদুর রব, নূরুল ইসলাম বুলবুল, মাওলানা আবদুল হালিম প্রমুখ।

মকবুল আহমাদ বলেন, বাহান্নর ভাষা আন্দোলনের সূচনা করেছিলেন প্রিন্সিপাল আবুল কাশেম ও অধ্যাপক গোলাম আযমরা। সে সময় পাকিস্তানের প্রতাপশালী প্রধানমন্ত্রী লিয়াকত আলীর সামনে সাহস করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে স্মারকলিপি পেশ করেছিলেন গোলাম আযম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, পরে ইতিহাস থেকে তার নাম মুছে ফেলা হয়েছে।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ভাষার সাথে ধর্মের সম্পর্ক আছে বলেই দুই ধর্মের ভাষা আলাদা হয়ে গেছে। অর্থাৎ ধর্মের ভিত্তিতে সম্প্রদায় বিভাজন হয়ে গেছে। তাই পশ্চিমবঙ্গের বাংলা আর বাংলাদেশের বাংলা ভাষা এক হতে পারে না।

Keywords/Tags: , , ,

Added by: abishchruto

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.