Home » Bangladesh, Bengali, Constitutional Issues, Controversy, Dhaka, Intellectuals, News, শীর্ষ নিউজ ডট কম

আওয়ামী লীগ বিশ্বাসঘাতক: শাহরিয়ার কবির

3 May 2011 Original Source: Link

ঢাকা, ৩ এপ্রিল (শীর্ষ নিউজ ডটকম): আওয়ামী লীগকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠকে ব্যাপক সমালোচনা করেছেন একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির নির্বাহি সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেছেন- ‘সংশোধিত সংবিধানে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ রাখার প্রস্তাব দিয়ে দলটি (আওয়ামী লীগ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।’
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির ২১তম বৈঠক থেকে বেরিয়ে তিনি এ কথা বলেন। এর আগে বৈঠকে সংবিধান সংশোধনের বিষয়ে আওয়ামী লীগের দেয়া প্রস্তাবের ব্যাপক সমালোচনা করেন এই ঘাতক বিরোধী নেতা। এছাড়া বৈঠকে আমন্ত্রিতদের আরো অনেকেই সংশোধিত সংবিধানে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ রাখার বিরোধিতা করেন।
বৈঠকে ঘাতক দালাল নির্মূল কমিটির দেয়া লিখিত বক্তব্যে বলা হয়েছে- ‘ধর্মভিত্তিক রাজনীতি অনুমোদনের ব্যাপারে মহাজোটের শীর্ষ স্থানীয় নেতাদের কেউ কেউ যে সব কথা বলছেন তা একই সঙ্গে আদালত অবমাননা এবং বঙ্গবন্ধুর নীতি ও আদর্শের পরিপন্থি।’ এর কারণ হিসেবে তারা দাবি করেছেন- ‘উচ্চ আদালত ৫ম সংশোধনী বাতিলের সাথে সাথে আদি সংবিধানের ৩৮ অনুচ্ছেদ সম্পূর্ণ ভাবে পুন:স্থাপিত হয়েছে’। ৫ম ও ৮ম সংশোধনীর মাধ্যমে সংবিধানে ‘বিসমিল্লাহ’ ও ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ যুক্ত করার বিষয়টি উল্লেখ করে তারা বলেন- ‘ওই সংশোধনী দুটি ছিলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত; যার সঙ্গে ইসলামপ্রীতির কোন সম্পর্ক নেই।’
বৈঠক শেষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি)-এর চেয়ারম্যান এডভোকেট সুলতানা কামাল শীর্ষ নিউজ ডটকমকে বলেন, সংবিধানে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ রাখার ব্যাপারে বৈঠকে প্রায় সকলেই বিরোধিতা করেছেন। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ ব্যাপারে বৈঠকে বলেছেন- ‘একদিকে ধর্মনিরপেক্ষতার বিধান আর অন্যদিকে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে রাখা সাংঘর্ষিক। তাছাড়া রাষ্ট্র কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান করলে তা সংবিধানের ১২ অনুচ্ছেদের পরিপন্থি হবে।’
এদিকে- বৈঠক থেকে বেরিয়ে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, ‘সংবিধানে বিসমিল্লাহ বা কোন রাষ্ট্রধর্ম থাকতে পারে না।

Keywords/

Added by: anonymous

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.