Articles Archive for 12 June 2011
Bangladesh, Bengali, Cambodia, Cambodia Trial, Dhaka, News »
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের চেয়ারম্যানসহ তিন বিচারপতি কম্বোডিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল ‘এক্সট্রা অর্ডিনারি চেম্বারস ইন দ্যা কোর্টস অব কম্বোডিয়া’- ইসিসিসি পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
তারা হলেন- ট্রাইবুনালের বিচারপতি মো. নিজামুল হক নাসিম, সদস্য বিচারপতি এটিএম ফজলে কবির এবং সদস্য বিচারপতি একেএম জহির আহমেদ।
রোববার বেলা ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে তারা ঢাকা ত্যাগ করেন।
আইসিসি লিগ্যাল টুলস প্রজেক্ট কেস মেট্রিক্স নেটওয়ার্কের উদ্যোগে তারা এই সফর করছেন।
সফরে তারা কম্বোডিয়ার অপরাধ ট্রাইবুনালের বিচার কার্যক্রম, বিভিন্ন শাখা ও ইউনিট পরিদর্শন করবেন।
এছাড়া আদালতের বিচারকসহ সংশ্লিষ্ট প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাদের সঙ্গে তারা মত বিনিময় করবেন।
আগামী …
Bangladesh, Bengali, Chargesheet, Dhaka, International Crimes, News »
জামায়েতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
রোববার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে তারানা হালিমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে এরইমধ্যে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। চিফ প্রসিকিউটর শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবেন।’
শফিক আহমেদ বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আব্দুল আলীমকে অসুস্থতাজনিত কারণে জামিন দিয়ে ট্রাইব্যুনাল নিরপেক্ষতা ও স্বচ্ছতার পরিচয় দিয়েছে।’
মোঃ রহমত আলীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের …
Article, Bangladesh, Bengali, Dhaka, International Crimes trial, মানবজমিন »
এটাই সাধারণ প্রতিষ্ঠিত নীতি যে, যুদ্ধকালে অপরাধ সংঘটনে যাদের ওপর সবচেয়ে বেশি দায় বর্তায়, বিচারের কাঠগড়ায় তাদেরকেই দাঁড় করানো হয়। কিন্তু বাংলাদেশের বর্তমান যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধের অধিনায়ক, যাদের নির্দেশে অপরাধ সংঘটিত হয়েছে, তাদের ছুঁতে পারবে না। একাত্তরের পরাজয়ের পরে তাদের পাকিস্তানে প্রত্যাবাসন করা হয়েছিল। তাদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ দুষ্প্রাপ্য। যুদ্ধের পরে ৪০ বছরের বেশি সময় কেটে গেছে। কোন আন্তর্জাতিক বিচারের জন্য এটা দীর্ঘতম বিলম্বিত উদ্যোগ। কেবল কম্বোডিয়ার জাতিসংঘ সমর্থিত ট্রাইব্যুনাল ৩০ বছর পরে বসেছিল এবং তারা তাদের কাজও শেষ করেছে। জামায়াতে ইসলামী ও বিএনপি একাধিকবার কোয়ালিশন সরকারের অংশীদার হয়েছিল। আল বদরের …
