Articles Archive for 11 July 2011
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes, International Crimes trial, Investigation, Judiciary, Justice, Law, News, Prosecution, War Crime, War Crimes Trial, War Criminal, প্রথম আলো »
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হচ্ছে।
জানতে চাইলে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও মুখপাত্র মো. শাহিনুর ইসলাম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘সোমবার সাঈদীর বিরুদ্ধে ফরমাল চার্জ দেওয়ার দিন ধার্য রয়েছে। বেলা দুইটায় এ বিষয়ে শুনানি হবে।’
ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র জানায়, আনুষ্ঠানিক অভিযোগ আবেদন আকারে দাখিল করা হবে। এতে মুক্তিযুদ্ধ চলাকালে সাঈদী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যেসব মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, সেগুলোর বিবরণ থাকছে। এখানে অপরাধ সংঘটনের তারিখ, সময়, …
