Articles Archive for 19 July 2011
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Due Process & Trial Standards, International Crimes, International Crimes trial, Judiciary, Justice, Law, News, War Crime, War Crimes Trial, War Criminal »
ঢাকা, ১৯ জুলাই (আরটিএনএন ডটনেট)– একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটককৃতরা চাইলেই বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন না বলে জানিয়েছেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এসে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর একেএম আবদুর রহমানসহ ট্রাইব্যুনালের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইনমন্ত্রীর সঙ্গে ছিলেন।
কেউ চাইলেই ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবে না জানিয়ে শফিক আহমেদ বলেন, বিদেশি কেউ অভিযুক্তদের পক্ষে মামলা পরিচালনা চালাতে চাইলে নিজেকেই বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করতে …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Chargesheet, Constitutional Issues, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), International Crimes trial, International Criminal Court Trials, Judiciary, Justice, Law, News, Prosecution, War Crimes Trial, প্রথম আলো »
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারপ্রক্রিয়া স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে যা কিছু করা দরকার, সবই করা হচ্ছে।
আজ মঙ্গলবার পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘লজিস্টিক সাপোর্ট’-এর অবস্থা সরেজমিন পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিক আহমেদ এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এ বিচার নয়। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যে অপরাধগুলো আন্তর্জাতিক আইনের দৃষ্টিতেও অপরাধ, তার বিচার হবে।
আইনমন্ত্রী আরও বলেন, স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনায় ট্রাইব্যুনালকে যথাযথ ক্ষমতা দিয়ে আইন …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes, International Crimes trial, News, War Crime, War Crimes Trial, War Criminal, শীর্ষ নিউজ ডট কম »
ঢাকা, ১৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, ৭১’র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা ইচ্ছে করলেই বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবে না। বরং বিদেশী আইনজীবীরাই বিচার প্রক্রিয়ায় অংশ নেয়ার জন্য বার কাউন্সিলে নিজে এসে আবেদন করতে পারবেন বলে মন্তব্য করেছেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনকালে সাংবাদিকদের আইনমন্ত্রী এ কথা বলেন।
ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বিদেশি আইনজীবীরা এ বিচার প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন কি না তা বার কাউন্সিল তাদের বিধি অনুযায়ী সিদ্বান্ত দিবে।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার গ্রহণযোগ্য করে তোলার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে কেউ কেউ …
