Home » Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes, International Crimes trial, News, War Crime, War Crimes Trial, War Criminal, শীর্ষ নিউজ ডট কম

ইচ্ছে করলেই বিদেশি আইনজীবী নিয়োগ দেয়া যাবে না: শফিক

19 July 2011

ঢাকা, ১৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, ৭১’র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা ইচ্ছে করলেই বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবে না। বরং বিদেশী আইনজীবীরাই বিচার প্রক্রিয়ায় অংশ নেয়ার জন্য বার কাউন্সিলে নিজে এসে আবেদন করতে পারবেন বলে মন্তব্য করেছেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনকালে সাংবাদিকদের আইনমন্ত্রী এ কথা বলেন।
ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বিদেশি আইনজীবীরা এ বিচার প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন কি না তা বার কাউন্সিল তাদের বিধি অনুযায়ী সিদ্বান্ত দিবে।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার গ্রহণযোগ্য করে তোলার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে কেউ কেউ এ প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে বিচার করা হচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীকে তিনি আহ্বান জানান।
তিনি আরো বলেন, অভিযুক্তরা ইচ্ছে করলে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে বলে জানান।
(শীর্ষ নিউজ ডটকম/জেডএইচ/এমইউ/১৮.৪১ঘ.)

Keywords/Tags: , ,

Added by: Contributor

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.