Home » Article, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Propaganda, সংগ্রাম

সমন্বয়কারী ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা খারিজ

4 October 2011 Original Source: Link

কোর্ট রিপোর্টার : যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কারী ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রীর দায়ের করা মানহানির মামলা খারিজ করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম এ এম জুলফিকার হায়াত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগে মানহানির উপাদান না থাকায় মামলাটি খারিজ করেছেন। মামলায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কারী আব্দুল হান্নান খান এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার তদন্ত কর্মকতা নুরুল ইসলামকে আসামি করা হয়।

যুদ্ধাপরাধ সংক্রান্ত ঢাকার বেইলি রোডের তদন্ত সংস্থার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচার শুরু হওয়ার আগে যুদ্ধাপরাধী বলার অভিযোগে এই মামলা করেছিলেন ফরহাত কাদের চৌধুরী।

অভিযোগে বলা হয়, যুদ্ধাপরাধ সংক্রান্ত ঢাকার বেইলি রোডের তদন্ত সংস্থার কার্যালয়ে গত ২ অক্টোবর আসামীরা সাংবাদিক সম্মেলন করেন। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযোগ গঠনসহ বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ওই সাংবাদিক সম্মেলনে তারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধী বলেছেন যা তারা বলতে পারেন না। বিচারে অভিযুক্ত হওয়ার আগেই তারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধী বলায় সে এবং তার পরিবারের মানহানি ঘটেছে যা গতকাল ৩ অক্টোবর দৈনিক ডেইলী স্টার পত্রিকায় প্রকাশিত হয়েছে। বাদিনীর পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আবু জাফর শেখ।

উল্লেখ্য, ২ অক্টোবর সাংবাদিক সন্মেলনে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ৮ হাজার পৃষ্ঠার তথ্য উপাত্ত পাওয়া গেছে বলে জানানো হয়। এছাড়া তার বিরুদ্ধে ১১৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রস্তুত বলে জানানো হয়। সোমবার ওই তদন্ত প্রতিবেদন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। মঙ্গলবার তদন্ত প্রতিবেদনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।

Keywords/Tags: ,

Added by: anonymous

Comments are closed.