নিউএজ পত্রিকার সম্পাদক প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে ট্রাইব্যুনালের শোকজ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল সোমবার ইংরেজী দৈনিক নিউএজ পত্রিকার সম্পাদক নূরুল কবির, প্রকাশক শহীদুল্লাহ খান ও প্রতিবেদক ডেভিড বার্গম্যানকে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আগামীতে ২৩ অক্টোবর এই শোকজ নোটিশের জবাব চাওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে গত রোববার নিউএজ পত্রিকায় ডেভিড বার্গম্যানের লেখা নিবন্ধ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং ট্রাইব্যুনালের চলমান বিচার প্রক্রিয়াকে জনসম্মুখে বিতর্কিত করার মানসিকতা নিয়েই প্রকাশ করা হয়েছে মর্মে ট্রাইব্যুনাল গতকাল প্রদত্ত আদেশে উল্লেখ করেন। বিচারপতি নিজামুল হক, বিচারপতি এটিএম ফজলে কবির ও বিচারপতি একেএম জহিরের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল গতকাল সকাল সাড়ে ১০টায় আদালতের কার্যক্রমের শুরুতেই এ সংক্রান্ত আদেশ প্রদান করেন।
Keywords/Tags: David Bergman, New Age, nurul kabir, show cause








