আজ বীর প্রতীক ওডারল্যান্ডের জন্মদিন
05 Dec 2011 10:27:53 AM Monday BdST
সাইফুল্লাহ মাহমুদ দুলাল, অস্ট্রেলিয়া থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আজ বিজয়ের মাস ডিসেম্বরের ০৬ তারিখ। আজ বীর মুক্তিযোদ্ধা, বীরপ্রতীক ডব্লিউ. এ. এস. ওডারল্যান্ডের জন্মদিন। ১৯১৭ সালের ৬ ডিসেম্বর নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেন ওডারল্যান্ড।
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাথে যারা সম্পৃক্ত হয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে করেছেন গৌরবান্বিত ও মহিমান্বিত, ওডারল্যান্ড তাদেরই অন্যতম। সাহসী ভূমিকা ও সুমহান অবদান রেখে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছেন তিনি। তাই ওডারল্যান্ড একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, একটি গর্বিত নাম এবং একমাত্র বিদেশি বীরপ্রতীক।
কানাডিয়ান বাটা সু কোম্পানিতেকাজ করতেন ওডারল্যান্ড। সেই সূত্রে ১৯৭০ সালে পোস্টিং পান ঢাকায়। ৭১-এ শুরু হল মুক্তিযুদ্ধ। যার রক্তের ভিতর যুদ্ধের দামামা বাজে, সেই বীর সেনানী ওডারল্যান্ড আবারো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। কখনো গোয়েন্দাগিরি, কখনো আলোকচিত্রী, কখনো সক্রিয় যুদ্ধে অংশ নিলেন বাঙালিদের সাথে। মুক্তিযোদ্ধাদেরকে বুকে জড়িয়ে নেন নিজের সন্তানের মতো। যুদ্ধ শেষ, দেশ স্বাধীন হলো। তিনি খেতাব পেলেন বীরপ্রতীক। ১৯৭৮ সালে চলে যান স্বদেশে, অস্ট্রেলিয়ায়। ১৮ মে ২০০১ সালে তিনি পার্থে পরলোকগমন করেন।
এই মহান বীর মুক্তিযোদ্ধা ওডারল্যান্ডের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।
বাংলাদেশ সময় ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১
Keywords/Tags: বিদেশি বীরপ্রতীক, বীর প্রতীক ওডারল্যান্ড, মুক্তিযুদ্ধ, ১৯৭১









Leave your response!