বিচার প্রভাবিত হওয়ার মত মন্তব্য থেকে সবাইকে বিরত থাকতে ট্রাইব্যুনালের আহবান, আইন মন্ত্রী আগাম মন্তব্য করলে বিচার থাকে না -ব্যারিস্টার রাজ্জাক
বিচারকি কার্যক্রম প্রভাবিত হতে পারে- এমন মন্তব্য থেকে বিরত থাকার জন্য সকল পক্ষের প্রতি আহবান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের উত্থাপিত এক অভিযোগের প্রেক্ষিতে তিনি এই আহবান জানান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন বিচারক গতকাল এজলাসে বসার পরপরই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একটি পত্রিকায় প্রকাশিত আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের একটি খবরের প্রতি ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, পদস্থ মন্ত্রী কবে কার গ্রেফতার, কবে কার বিচার হবে তা আগেই বলে ফেলছেন। তাহলে আর বিচার বলে কিন্তু থাকে না। আগেই ডিসাইডেট ম্যাটার বলে মনে হয়। এ পর্যায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, অমুক দিন ওমুককে ধরা হবে, অমুকের বিচার এত দিনের মধ্যে হবে ইত্যাদিসহ কথা বলা হচ্ছে এক পক্ষ থেকে।
অন্যপক্ষ থেকেই এই ট্রাইব্যুনাল নিয়ে কথা হচ্ছে। সংবাদপত্রে ছাপা হচ্ছে যথা নিয়মে আসামীপক্ষের আবেদন খারিজ। সরকার পক্ষের আবেদন গৃহীত, আসামী পক্ষেরটা খারিজ। ইত্যাদি বলা হচ্ছে। তিনি বলেন, আমি আশা করব উভয় পক্ষই এসব মন্তব্য থেকে বিরত থাকবেন। আমরা এসব মন্তব্যে প্রভাবিত হচ্ছি না। তবে ন্যায় বিচারের স্বার্থে এগুলো পরিহার করা প্রয়োজন।
ঢাকা, সোমবার 12 December 2011, ২৮ অগ্রহায়ণ ১৪১৮, ১৬ মুহাররম ১৪৩৩
Keywords/Tags: আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, ন্যায় বিচার, বিচারকি কার্যক্রম, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক









Leave your response!