Home » Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes trial, Mobilisation, News, Politics, War Crimes Trial, প্রথম আলো

যুদ্ধাপরাধীদের বিচারের দাবি বাম মোর্চার

4 January 2012 Author: বিজ্ঞপ্তি Original Source: Link

যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধে জনগণের প্রকৃত চেতনা বাস্তবায়ন এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চা গতকাল মঙ্গলবার রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাম মোর্চা।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৪০ বছর পার হলেও একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার শাসকশ্রেণী আজও করেনি। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধের বিচারের কথা বলে ক্ষমতায় এসে দীর্ঘসূত্রতার মাধ্যমে জনমনে সংশয় সৃষ্টি করে চলেছে। সমাবেশে নেতারা দীর্ঘসূত্রতা পরিহার করে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের এবং সব যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করার দাবি জানান।
বক্তারা বলেন, শাসকশ্রেণী মুক্তিযুদ্ধে জনগণের প্রকৃত চেতনা থেকে সরে এসেছে। তারা গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতান্ত্রিক পন্থায় দেশ পরিচালনা করছে। শাসকশ্রেণীর কোনো অংশের সঙ্গে গিয়ে বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ বিকল্প গড়ে তোলা যাবে না। সমাবেশে বিকল্প গড়ে তোলার জন্য সব বামপন্থীর প্রতি আহ্বান জানানো হয়।
গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক বাসদের নেতা বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শুভ্রাংশু চক্রবর্তী, সাইফুল হক, মোশরেফা মিশু, জোনায়েদ সাকি, আবদুস সাত্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।

Keywords/Tags: , , , , , , , , ,

Added by: abishchruto

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.