যুদ্ধাপরাধ: নিজামীর অভিযোগ গঠনের শুনানি ১২ ফেব্র“য়ারি
ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানি শুরুর দিন রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর আদালত এই আদেশ দেয়।
আদেশে বলা হয়, ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে আগামী ১২ ফেব্র“য়ারি। এ জন্য ১২ জানুয়ারির মাধ্যে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে ১২ জানুয়ারির মধ্যে।
একই দিনে জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগও আমলে নেয় ট্রাইব্যুনাল। তাকে আগামী বুধবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসিকিউশন গত ১১ ডিসেম্বর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ট্রাইব্যুানালে উপস্থাপন করে।
নিজামী ছাড়াও জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগে মামলা চলছে।
তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
Keywords/Tags: অভিযোগ, জামায়াতে ইসলামী, মতিউর রহমান নিজামী, যুদ্ধাপরাধের বিচার, শুনানি









Leave your response!