Home » Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes trial, Liberation War of Bangladesh, News, Politics, War Crimes Trial, War Criminal

খালেদাকে দুর্বল করতে আমার স্বামীকে গ্রেপ্তার: ফারহাত

10 January 2012

পলোগ্রাউন্ড মাঠ (চট্টগ্রাম) থেকে: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দুর্বল করতেই দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা) গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।

সোমবার দুপুরে পলোগ্রাউন্ড মাঠে রোডমার্চের সমাপনী জনসভায় বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

ফারহাত কাদের চৌধুরী বলেন, ‘বেগম জিয়াকে দুর্বল করার জন্য আমার স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে একটি প্রতিবেশি দেশের ষড়যন্ত্রে।’

সাকা পরিবারের ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এ সমাবেশ থেকে বলে দিতে চাই-চট্টগ্রামের কৃতি পুরুষ ফজলুল কাদের চৌধুরী ও তার ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার মামলা-হামলায় ভীত নয়। কোনো ষড়যন্ত্রকে তারা ভয় পায় না।’

তিনি বলেন, ‘আমি একজন গৃহবধূ। ৩৬ বছর ঘর থেকে বের হইনি। আপনারা আগে কখনো এ ধরনের কর্মসূচিতে আমাকে দেখেননি। কিন্তু এই শেখ হাসিনার সরকার আমাকে বাধ্য করেছে আপনাদের কাছে আসতে। আমি আপনাদের কাছে এসেছি সাহস যোগাতে।’

মেয়র (চসিক) নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে বলেও মন্তব্য করেন ফারহাত কাদের চৌধুরী।

সাকা চৌধুরীর ছোট ছেলে হুমাম কাদের চৌধুরী বলেন, ‘এক বছর আগে মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকে আটক রাখা হয়েছে। আটকের পর টানা চার দিন আমার বাবার ওপর চালানো হয়েছে নির্যাতন। তারপরও আমার বাবা ভয় পাননি।’

বাবার সঙ্গে দেখা করতে গেলেই তিনি বলেন, ‘চট্টগ্রামবাসী বর্ষাকালে পানিকে ভয় পায় না, কোনো জীব জন্তুকে ভয় পায় না। মামলা হামলার ভুতকেও তারা ভয় পায় না- যোগ করেন হুমাম’

Keywords/Tags: ,

Added by: anonymous

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.