Home » BD News 24, Bengali, Dhaka, News, War Criminal

‘বাবা’ দাবি নিয়ে গোলাম আযমের ছেলের সঙ্গে বচসা

16 January 2012 Original Source: Link

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম আযমকে বাবা দাবি করে তার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে দেখা করতে আসা এক নারীর সঙ্গে তার ছেলে আব্দুল্লাহ আমান আজমির কথা কাটাকাটি হয়েছে।

আজমিয়া সুলতানা নামের চল্লিশোর্ধ্ব এ নারী সোমবার দুপুরে বঙ্গবন্ধু মেডিক্যালে প্রিজন সেলে গোলাম আযমের সঙ্গে দেখা করতে চান। এক্ষেত্রে তাকে কারা কর্তৃপক্ষ বরাবর আবেদনের পরামর্শ দেওয়া হয়।

এদিকে গোলাম আযমের ছেলে আব্দুল্লাহ আমান আজমি বলেছেন, তারা ছয় ভাই এবং কোনো বোন নেই।

বিষয়টি নিয়ে তার সঙ্গে আজমিয়ার বেশ কথা কাটাকাটি হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল মজিদ ভূইয়া।

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে আটক গোলাম আযমকে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আগামী ১৫ ফেব্র“য়ারি অভিযোগ গঠনের শুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সকাল ১১টার দিকে আজমিয়া হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করে দাবি করেন, গোলাম আযম তার বাবা এবং তিনি তার সঙ্গে দেখা করতে চান।

পরিচালক মজিদ ভূইয়া বলেন, “তিনি একটি আবেদন নিয়ে আসেন। কিন্তু প্রিজন সেলে থাকা কাউকে দেখা করার সুযোগ হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারে না বলে তাকে জানিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে তাকে কারা কর্তৃপক্ষকে এ ব্যাপারে আবেদন করার পরামর্শ দেওয়া হয়।”

এরকম অনুমতি চেয়ে সন্ধ্যা পর্যন্ত কেউ আবেদন করেনি বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম।

আজমিয়া পরিচালকের কক্ষ থেকে বেরিয়ে আব্দুল্লাহ আজমির মুখোমুখি হন জানিয়ে হাসপাতালের পরিচালক বলেন, পরে তিনি শুনেছেন এই দুইজনের মধ্যে বেশ কথাকাটাকাটি হয়। এ সময় কয়েকজন সংবাদকর্মীও ছিলেন।

গোলাম আযমের ছেলে আজমি বলেন, “ওই মহিলাকে আগে কখনো দেখিনি। পত্রিকায় প্রকাশিত বাবার ছবি দেখে ওই মহিলা তার নিজের বাবা বলে দাবি করছেন। আবার কখনো বলছেন তার বাবার নাম সাদেকুর রহমান খান। ১৯৯৫ সালে মারা যান।”

তিনি বলেন, আবেদনে তার ঠিকানা মিরপুর ২ নম্বর সেকশনের ৭/বি (মানসি লেকভিউ) বলে উল্লেখ করেছেন আজমিয়া।

আজমি বলেন, আজমিয়া তার বাড়ি সিরাজগঞ্জ বলে দাবি করেছেন।

বিএসএমএমইউ এলাকায় সাংবাদিকদের কাছে বাবার পরিচয় নির্ধারণে প্রয়োজনে ডিএনও পরীক্ষার দাবি জানান আজমিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২২৩ ঘ.

Keywords/Tags: , ,

Added by: dr0h33

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.