Home » BD News 24, Bangladesh, Bengali, Dhaka, News, Terrorism, War Crimes Trial

দেশে জঙ্গিবাদী নেই: সাহারা

28 January 2012 Original Source: Link

গাজীপুর, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস কমেছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এখন দেশে আর কোনো জঙ্গিবাদীও নেই।

জঙ্গি তৎপরতার কারণে নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রকাশ্য তৎপরতার মধ্যেই শনিবার গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি একথা বললেন।

মন্ত্রী বলেন, “আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সবার সহযোগিতার কারণেই এটা সম্ভব হয়েছে।”

গাজীপুর সরকারি মহিলা কলেজের নবীনবরণ ও কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতাকারীদের প্রতিহত করার আহ্বানও জানান সাহারা।

তিনি বলেন, “একটি চক্র ষড়যন্ত্র করে যুদ্ধাপরাধীদের বিচার ও দেশের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করছে। বিএনপি ও খালেদা জিয়া তাদের মদদ দিচ্ছেন।”

শিক্ষা বিস্তারে শিক্ষা তহবিল গঠনের কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ তহবিল থেকে অনুদান ও আর্থিক সহযোগিতা নিয়ে যাতে গরীব শিক্ষার্থীরা লেখাপড়া চালিয়ে যেতে পারে তার ব্যবস্থা করা হয়েছে।

অধ্যক্ষ জেরিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার প্রমুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬৩০ ঘ.

Keywords/Tags: , ,

Added by: Khan Muhammad

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.