Home » Bangla News 24, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, War Crime, War Crimes Trial, War Criminal

কাদের মোল্লার অভিযোগ গঠনের শুনানি ৪ মার্চ

19 February 2012 Original Source: Link

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে ৪ মার্চ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

কাদের মোল্লার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ট্রাইব্যুনাল এ সময় ধার্য করেন।

আসামি পক্ষের আইনজীবীদের দাবি তাদের কাছে ট্রাইব্যুনাল থেকে দেওয়া তথ্য-উপাত্ত অস্পষ্ট থাকায় তা পড়ে শেষ করা যায়নি। এজন্য তারা সময় বৃদ্ধির অনুরোধ জানায়।

এর আগেও অ্যাডভোকেট তাজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ২৯ জানুয়ারি থেকে সময় বৃদ্ধি করে অভিযোগ গঠনের শুনানির দিন ১৯ ফেব্রুয়ারি ধার্য করা হয়।

মানবতাবিরোধী অপরাধের জন্য ২৮ ডিসেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ১৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয়।

২০১০ সালের ১৩ জুলাই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আবদুল কাদের মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ শুরু করার পর এ পর্যন্ত জামায়াতের শীর্ষ পাঁচজন ও বিএনপির দু’ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে শুধু জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। আর বিএনপি নেতার আবদুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।

বাংলাদেশ সময় : ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২

Keywords/Tags: , , , ,

Added by: dr0h33

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.