Home » Ali Ahsan Mujahid, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Delwar Hossain Sayeedi, Dhaka, International Crimes Tribunal (ICT), News, Salahuddin Quader Chowdhury, জনকণ্ঠ

সাকার বিচার হবে কিনা জানানো হবে ২৭ মার্চ যুদ্ধাপরাধী বিচার

21 March 2012 Original Source: Link

21/03/2012

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার শুরু হবে কি না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তা ২৭ মার্চ জানাবে। অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে রাস্ট্রপক্ষের অভিযোগের বিষয়ে শুনানি শেষ হয়েছে। ২২ মার্চ আসামিপক্ষের শুনানির দিন ধার্য করা হয়েছে। জামায়াতের অপর নেতা মওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া সাক্ষীদের জবানবন্দীই সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন জানিয়েছে প্রসিকিউশন। এ বিষয়ে ২৫ মার্চ শুনানির দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশগুলো প্রদান করেছেন।
মানবতবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার শুরু হবে কিনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তা ২৭ মার্চ জানাবে। এ বিষয়ে মঙ্গলবার আদেশের দিন ধার্য থাকলেও তিন সদস্যের ট্রাইব্যুনালের একজন অনুপস্থিত থাকায় নতুন তারিখ দেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক।
উল্লেখ্য, নয় ধরনের মোট ৭৭টি অভিযোগ থেকে অব্যাহতিসহ বিভিন্ন বিষয়ে এই বিএনপি নেতার করা ছয়টি আবেদন ১৩ মার্চ খারিজ করে দেয় আদালত। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গত বছরের ৪ অক্টোবর তদন্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে এক হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্র এবং ১৮টি সিডিও ট্রাইব্যুনালে জমা দেয়া হয়।
মুজাহিদ
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে সরকারপক্ষের অভিযোগের বিষয়ে শুনানি শেষ হয়েছে। ২২ মার্চ আসামিপক্ষের শুনানির দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অভিযোগে বলা হয়, মুজাহিদ আলবদরের অন্যতম কমা-ার ছিলেন। তিনি ও তাঁর নেতৃত্বে আলবদর বাহিনী সারা দেশে পাকিস্তানী সেনাবাহিনীকে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও এ ধরনের অপরাধে সহযোগিতা করে।মঙ্গলবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালে মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন সরকারপক্ষের প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেসুর রহমান ।

সাঈদী
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতের নায়েবে আমির মওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া সাক্ষীদের জবানবন্দীই সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন জানিয়েছে প্রসিকিউশন। এ ছাড়া সাক্ষী হাজির করা সম্ভব নয় বলে প্রসিকিউশনের পক্ষ থেকে অপারগতা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের কাছে প্রসিকিউশন এ আবেদন করে। পরে ট্রাইব্যুনাল এ বিষয়ে ২৫ মার্চ শুনানির দিন নির্ধারণ করেছে।
আবেদনে বলা হয়েছে, সাক্ষী হাজির করা দুরূহ, সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। এসব কারণে সাক্ষী হাজির করা আদৌ সম্ভব নয়। অপরদিকে আসমিপক্ষের আপত্তির কারণে এ বিষয়ে ২৫ মার্চ শুনানি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ৬৮ সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে সাক্ষীর অনুপস্থিতির কারণে বেশ কয়েকবার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি। ফলে আসামিপক্ষের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ মার্চের মধ্যে বাকি সাক্ষীদের অবস্থান জানাতে প্রসিকিউশনকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
কিন্তু প্রসিকিউশন এতে ব্যর্থ হয়ে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দীকেই সাক্ষ্য হিসেবে গ্রহণ করার জন্য আবেদন জানায়। আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের বলেন, তদন্তকারী কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দী সাক্ষ্য হিসেবে গ্রহণ বিশ্বের কোন আইনে নেই। তাই নজিরবিহীন এ আবেদনে আপত্তি জানিয়েছি।
এদিকে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বিধান আছে বলেই আবেদন করা হয়েছে। আগামী ২৫ তারিখ শুনানিতে আপনারা বিস্তারিত জানতে পারবেন।’ হায়দার আলী বলেন, আসামিপক্ষের লোকজনের হুমকিধমকিতে কয়েক সাক্ষী এলাকা ছেড়েছেন। এর মধ্যে ৭৮ বছর বয়স্ক এক সাক্ষী রয়েছেন। তিনি তাঁর স্মৃতিশক্তি হারিয়েছেন। তাঁকে ভ্রমণ করালে মৃত্যু ঝুঁকিও রয়েছে। এ ছাড়া আরও কয়েকজন ইতোমধ্যে ভারতে চলে গেছেন।

Keywords/Tags: , , , , , , , , , , , , ,

Added by: rana.meher

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.