Articles Archive for 22 March 2012
Article, Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Operation Searchlight »
একাত্তরে দিন যতই যাচ্ছিল, পাকিস্তানি শাসকগোষ্ঠীর নীল নকশা ততই গাঢ় হচ্ছিল। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান হঠৎ করেই ২৫ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য সংসদ অধিবেশন স্থগিত করেন। এ ছিল ২৫ মার্চের গণহত্যার পরিকল্পনারই একটি অংশ। কিন্তু ইয়াহিয়ার এমন ঘোষণার পেছনে যে রোমহর্ষক এ নীলনকশা ছিল, তখনও জানতে পারেনি এ দেশের মানুষ।
তবে ইয়াহিয়ার এ ঘোষণায় বিক্ষোভে ফেটে পড়ে স্বাধীনতাকামী পূর্ব পাকিস্তানের কোটি জনতা। ঢাকাসহ সারাদেশই বিক্ষোভ-মিছিল-সমাবেশে উত্তাল হয়ে ওঠে। কোথাও কোথাও প্রতিরোধও গড়ে তোলে বীর বাঙালি।
এদিকে প্রেসিডেন্ট ইয়াহিয়ার পাশাপাশি ঢাকায় এসে উপস্থিত হন পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো। মুক্তিপাগল …
Abdul Aleem, Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, News »
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা এমএ আলীমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হবে কিনা সে বিষয়ে আদেশ দেওয়ার তারিখ ২৭ মার্চ পুনর্নিধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার সকালে সকালে বনানীস্থ ছেলের বাসা থেকে এমএ আলীমকে ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে এমএ আলীমের জামিনের মেয়াদ ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়।
গত ১৫ মার্চ আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। সেদিন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে ২২ মার্চ আদেশ …
Ali Ahsan Mujahid, Bangla News 24, Bangladesh, Bengali, Defense, Dhaka, News »
মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের আইনজীবীরা ফের যুক্তিতর্ক উপস্থাপন করবেন ২৮ মার্চ।
বৃহস্পতিবার সকালে সকালে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ২ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মুন্সী আহসান কবির ও অ্যাডভোকেট তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। ট্রাইব্যুনাল আদালতের কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন। সেদিন মুজাহিদের পক্ষের আইনজীবীরা তাদের অসমাপ্ত যুক্তিতর্ক শেষ করবেন।
এর আগে গত ১১ ও ২০ মার্চ প্রসিকিউটর অ্যাডভোকেট মুখলেসুর রহমান মুজাহিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক …
Ali Ahsan Mujahid, Bangla News 24, Bangladesh, Defense, Dhaka, English, Indictment hearing, News »
International Crimes Tribunal (ICT) Thursday adjourned placing argument by defense lawyers till March 28 for framing charge against Jamaat leader Ali Ahsan Mohammad Mujaheed, for his alleged involvement in ‘crimes against humanity’.
Defense lawyers Barrister Munshi Ahsan Kabir and Advocate Tazul Islam placed their argument.
Then, the two member tribunal adjourned the tribunal proceedings till March 28. The defense lawyer will conclude their argument on the day.
Earlier, the Jamaat leader was produced before the tribunal from Narayanganj central jail.
On March 11 and 20, state prosecution concluded read out 109 pages of …
Adjournment, Ali Ahsan Mujahid, BD News 24, Bangladesh, Bengali, Dhaka, Indictment hearing, News »
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের শুনানি ২৮ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার শুনানি শুরুর পর মুজাহিদের আইনজীবীরা অভিযোগ গঠন না করার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন।
এরপর এক পর্যায়ে তারা সময় চেয়ে আবেদন করলে আদালত ২৮ মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করে।
ট্রাইব্যুনাল গত ২৬ জানুয়ারি মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ
আমলে নেয়। এরপর ১১ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়।
মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সাধারণ সম্পাদক পদে থাকা মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ৩২টি অভিযোগ এনেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। …
BD News 24, Bangladesh, Bengali, Contempt, Criticism and Rebuttal, Dhaka, News »
তলবের আদেশে হাই কোর্টে হাজিরা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তবে তলবকারী বেঞ্চের এক বিচারপতি ছুটিতে থাকায় এ বিষয়ক শুনানি হয়নি।
টক শোতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর গত ১৫ মার্চ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই শিক্ষককে তলব করে।
আসিফ নজরুল বৃহস্পতিবার সকালেই হাই কোর্টের ওই বেঞ্চে হাজির হন। কিন্তু বেঞ্চের কনিষ্ঠ বিচারক জাহাঙ্গীর হোসেন ছুটিতে রয়েছেন।
আসিফ নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এসেছি। তবে কোর্ট বসেনি। তাই চলে যাচ্ছি। আবার ডাকলে আসব।”
আসিফ নজরুলের বিরুদ্ধে …
BD News 24, Bangladesh, Bengali, Dhaka, News, Proceedings before ICT-2 »
একাত্তরের যুদ্ধাপরাধের বিচার ‘ত্বরান্বিত’ করতে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার গঠিত দ্বিতীয় ট্রাইব্যুনালের প্রধান হয়েছেন প্রথম ট্রাইব্যুনালের বিচারক এ টি এম ফজলে কবীর।
তিন সদস্যের ট্রাইব্যুনালের অন্য দুই বিচারক হলেন বিচারপতি ওবায়দুল হাসান এবং প্রথম ট্রাইব্যুনালের নিবন্ধক মো. শাহীনুর ইসলাম।
বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের অনুমোদনের পর নতুন ট্রাইব্যুনালের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
বিচারপতি ফজলে কবীরের স্থলে প্রথম ট্রাইব্যুনালে সদস্য করা হয়েছে বিচারপতি আনোয়ারুল হককে।
বিচারপতি মো. নিজামুল হক নেতৃত্বাধীন প্রথম ট্রাইব্যুনালের অন্য বিচারক হলেন এ কে এম জহির আহমেদ।
প্রথম ট্রাইব্যুনাল গঠনের দুই বছর পর দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের খবরটি বুধবার সরকারের উচ্চ …
BD News 24, Bangladesh, Dhaka, English, News, Proceedings before ICT-2 »
The government on Thursday formed the second International Crimes Tribunal (ICT) to accelerate the pace of war crimes trial.
To accord the new tribunal, headed by Justice ATM Fazle Kabir, a statutory body status with immediate effect, a gazette has also been published in this regard.
Justice Fazle Kabir was a member of the first tribunal, where he has been replaced by Justice Anwarul Haque.
The other two members of the new body are Justice Obaidul Hasan and registrar of the first tribunal Shahinur Islam.
Earlier in the day, law ministry joint secretary (administration) …
Bangla News 24, Bangladesh, Dhaka, English, History of ICT, News, Proceedings before ICT-2 »
The government has formed the second tribunal in a bid to accelerate the trial of crimes against humanity during liberation war in 1971.
The law, justice and parliamentary affairs ministry issued a gazette notification on forming the second International Crimes Tribunal (ICT) at 6:10pm Thursday.
Earlier in the afternoon, President M Zillur Rahman approved the tribunal.
The notice, signed by senior assistant secretary of law ministry M Mojibor Rahman, mentioned that the tribunal has been formed by the power given in section-6 of the ‘International Crimes Tribunal Act-1973’ and consulting with the Supreme …
Bangladesh, English, News, Sheikh Hasina, UNBconnect, War Crimes Trial »
Dhaka, Mar 22 (UNB) – Prime Minister Sheikh Hasina on Thursday urged all religious-minded people to remain alert against any conspiracy to obstruct the trial of war criminals.
“A certain quarter is hatching conspiracy to foil the trial of war criminals. I urge all religious-minded people to beware of any conspiracy designed to obstruct their (war criminals) trial,” she said at a programme arranged, marking the 37th founding anniversary of the Islamic Foundation, at the Bangabandhu International Conference Centre in the city.
State Minister for Religious Affairs Advocate M Shahjahan Miah presided …
Bangla News 24, Bangladesh, Bengali, Defense, Dhaka, Jamaat-Shibir, News, Propaganda »
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মুজাহিদসহ অন্যরা পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন বলে স্বীকার করে নিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম দাবি করেছেন, ‘আমরাও যুদ্ধাপরাধের বিচার চাই। তবে ট্রাইবুন্যাল যেন ন্যায়বিচার ও সুবিচার করেন।’
অ্যাডভোকেট তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যুদ্ধাপরাধের মামলায় কারাগারে আটক জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের পক্ষের আইনজীবী।
অ্যাডভোকেট তাজুল ইসলাম জামায়াতের আইনজীবী প্যানেলের সদস্য হিসেবে মুজাহিদ ছাড়াও যুদ্ধাপরাধের অভিযোগে বিচারাধীন ও আটক অন্য আরো কয়েকজনের পক্ষেও মামলা পরিচালনা করছেন।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালে মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে আসামিপক্ষে যুক্তি উপস্থাপনকালে অ্যাডভোকেট তাজুল ইসলাম ট্রাইব্যুনালের বিচারকদের উদ্দেশ্যে আবেগমুক্ত হয়ে বিচারকার্য পরিচালনার অনুরোধ জানিয়ে আরো …
Awareness, Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Domestic response, News »
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশাল মানববন্ধন করেছেন ছাত্র-শিক্ষকরা। সিকৃবির ইতিহাসে এটি সর্ববৃহৎ মানববন্ধন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটির মূল উদ্যোক্তা আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক ছাত্র-ছাত্রী এবং অধিকাংশ শিক্ষকরা অংশ নেন।
এছাড়াও মানববন্ধনে যোগ দেন সংসদ সদস্য শওকত মোমেন শাজাহান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার।
এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), শিক্ষক সমিতি ও গণতান্ত্রিক শিক্ষক পরিষদভুক্ত শিক্ষকরা।
মানববন্ধন চলাকালে সমাবেশে যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত …
