Articles Archive for 23 March 2012
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Controversy, Crimes Against Humanity, Dhaka, Evidence, Human Rights, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Investigation, Judiciary, News, Prosecution, War Crime, War Crimes Trial, War Criminal, প্রথম আলো »
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আইনজীবীর দাবি, পাকিস্তানের অখণ্ডতা চেয়ে মুজাহিদ কোনো অপরাধ করেননি। একাত্তরে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভারতের আগ্রাসন থেকে দেশকে রক্ষার জন্য বক্তব্য দিয়েছেন। সেটা মানবতাবিরোধী অপরাধ হতে পারে না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামির আইনজীবী তাজুল ইসলাম গতকাল বৃহস্পতিবার এ দাবি করেন। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালে (এক সদস্য অনুপস্থিত ছিলেন) মুজাহিদের পক্ষে যুক্তি উপস্থাপনকালে তিনি আরও বলেন, একাত্তরে মুজাহিদ ইসলামী ছাত্রসংঘ করতেন। জামায়াত ও আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ আলাদা। কিন্তু তিনি কখনো বলেননি ‘যাও, হত্যা করে এসো’। তাঁর প্রশ্ন, ভিন্ন রাজনৈতিক …
BD News 24, Bangladesh, Dhaka, English, Genocide, History, LDP, Martyrs, News, Victims of war crimes »
Liberal Democratic Party (LDP) president Oli Ahmed has denied as ‘baseless’ the fact that three million people embraced martyrdom during the nation’s war of independence in 1971.
Martyrs are those who took up arms during the war and died in direct combat. And no more than 30,000 people did that during the liberation war, said Oli, himself a freedom fighter, at a discussion meeting on Friday.
His remarks caused rumble among the audience and organisers, National Awami Party, stepped in to calm the situation.
“A total of eight thousand soldiers participated in the …
Bangladesh, Dhaka, English, News, Proceedings before ICT-2, The Independent »
Government has announced a new tribunal to expedite the crimes against humanity during the liberation war of Bangladesh with Justice ATM Fazle Kabir as its chairman. Justice Fazle Kabir, who was a member of the first International Crimes Tribunal (ICT), will head a three-member new tribunal, which also includes Justice Obaidul Hasan and Mohammad Shahinur Islam, the registrar of the first ICT, as the other two members, a gazette notification of law ministry said on Thursday.
With the appointment of Justice Fazle Kabir in the second tribunal, Justice Anwarul Haque will …
Bangladesh, Bengali, Conspiracy, Dhaka, Fundamentalism, International Crimes Tribunal (ICT), News, কালের কন্ঠ »
গাঁয়ের মেঠোপথ, চারদিক সুনসান। দুই পাশে গাছগাছালির সারি। বিস্তীর্ণ সবুজের মধ্য দিয়ে ঝকঝকে রুপালি ফিতার মতো কঁচা নদী এঁকেবেঁকে ছুটে চলেছে সামনের দিকে। সেই রুপালি নদীর বুকে ভেসে বেড়াচ্ছে কতগুলো জেলে নৌকা। প্রায়ই জনশূন্য ওই এলাকা দেখলে কার মনে হবে, স্বাধীনতাযুদ্ধের আগে এখানে বিশাল এক জনবসতি ছিল। কিন্তু পাকিস্তানিদের সহযোগিতায় সাঈদী লুটপাট চালিয়ে গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন। এ গ্রামটির নাম চিথোলিয়া। পিরোজপুর সদর উপজেলা সদর থেকে দক্ষিণে প্রায় সাত কিলোমিটার দূরের পথ।
সদর উপজেলার পারেরহাট ইউনিয়নে পড়েছে গ্রামটি। দেলাওয়ার হোসাইন সাঈদীর অনুগতরা তাঁর (সাঈদী) বিরুদ্ধে দায়েরকৃত মামলার সাক্ষী ঠেকাতে ‘অপপ্রচার’ কৌশল …
Bangladesh, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), News, কালের কন্ঠ »
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার করতে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এর আগে বিকেলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ট্রাইব্যুনাল অনুমোদন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ৭৩-এর ধারা ৬-এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মজিবর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে।
দ্বিতীয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রথম ট্রাইব্যুনালের বিচারক প্যানেলের জ্যেষ্ঠ সদস্য হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ টি এম ফজলে কবীর। তিন সদস্যের ট্রাইব্যুনালের …
Article, Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, প্রথম আলো »
বাংলাদেশে স্বাধীনতাযুদ্ধ চলছে, এ সময় করাচিতে পাঁচ বাঙালি কিশোর অস্ত্র জোগাড় করে পরিকল্পনা নিল পিআইএর বিমান ছিনতাইয়ের। কিন্তু পরিকল্পনা ফাঁস হয়ে গেল…
আলতাফুরের খোঁজ পাই আমার পরিচিত এক মুক্তিযোদ্ধা বৈমানিকের কাছে। আলতাফুর ছিলেন পাঁচ কিশোর দলের একজন যাঁরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই, বাংলাদেশের জন্য স্বীকৃতি আদায় এবং পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের মুক্তির দাবিতে পাকিস্তানের করাচিতে বসে পরিকল্পনা নিয়েছিল পিআইএর একটি বিমান ছিনতাইয়ের। আলতাফুর ছিলেন মূলত ওই কিশোর দলটির নেতা। প্রথমে এই ঘটনাটা জেনে অবাক হয়েছি ভীষণরকম, বিশ্বাস করতে ইচ্ছে হয়নি।
তারপরও আলতাফুরকে খুঁজতে তাঁর অফিসে গিয়ে হাজির হলাম। সম্ভবত সেটি ছিল কোনো …
Blog, Crimes Against Humanity, English, Germany, Nuremberg Trial, United States, Videos, War Crimes Trial, War Criminal, Washington, Washington's Blog, YouTube »
The Nuremberg Trials established legal precedent for War Criminals exactly in kind to US 1% “leaders” today. Both are cases to prosecute Wars of Aggression that had nothing to do with “self-defense.”
Nazi leadership claimed that national “self-defense” was whatever they said. US and Allied leadership rejected this claim because making a term subjective and by dictatorial decree defeats the purpose of having laws that are clear, understood by all parties, and followed.
Moreover, the US argued that Nazi leadership was in clear violation of the treaty …
Awareness, Bangladesh, Bengali, Celebration, Dhaka, Liberation War of Bangladesh, News, প্রথম আলো »
আমরা বড় হয়েছি স্বাধীনতাযুদ্ধ সম্পর্কে জানার ক্ষুধা নিয়ে। আমাদের পরের প্রজন্মও স্বাধীনতাযুদ্ধের তথ্যসংকটে ভুগছে। অথচ দেখতে দেখতে বাংলাদেশের স্বাধীনতার বয়স দুই কুড়ি পেরিয়েছে। বিগত ৪১ বছরে তথ্য আদান-প্রদানের দিক থেকে পৃথিবী এগিয়েছে অনেক দূর। মানুষ এখন তথ্য জানার জন্য ওয়েবসাইটের শরণাপন্ন হতে বেশি পছন্দ করে। বিশেষ করে তরুণ প্রজন্ম। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকারও দেশকে ডিজিটাল বাংলাদেশ করার অঙ্গীকার নিয়ে কাজ করছে। তবে বাস্তবতা হলো ডিজিটাল বাংলাদেশ করা নিয়ে যতটা হাকডাক, বাস্তবায়নের চিত্রটা তার থেকে অনেক ভিন্ন। অন্য বিষয়গুলোর মতো মুক্তিযুদ্ধ নিয়েও ওয়েবসাইট ও অনলাইনে বাংলায় তথ্য বা কনটেন্ট অনেক কম। …
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Controversy, Dhaka, News, Propaganda »
ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হওয়ার স্বীকৃত এই তথ্যটিকে অবান্তর বলে দাবি করলেন এলডিপি সভাপতি অলি আহমদ।
তার দাবি, সরাসরি যুদ্ধে অংশ নিয়ে যারা মারা গেছেন, শুধু তারাই শহীদ। আর অস্ত্র হাতে নেওয়ার মুক্তিযোদ্ধার সংখ্যাটিও বড়জোর ৩০ হাজার।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অলি আহমদ মুক্তিযুদ্ধের তথ্যগুলো নিয়ে এই ধরনের কথা বললে শ্রোতাদের মধ্যে গুঞ্জন ওঠে। তখন আয়োজক ন্যাপ (ভাসানী) নেতারা পরিস্থিতি সামাল দেন।
অলি আহমদ বলেন, “মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারীদের মধ্যে যারা মারা গেছেন, তারাই প্রকৃত শহীদ। আর সরাসরি অংশগ্রহণ করেছে খুব বেশি হলে ৩০ হাজার।”
মুক্তিযোদ্ধা সেনা …
Awami League, Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Domestic response, News »
নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘একাত্তরে যারা এ দেশের মা-বোনের ইজ্জত লুণ্ঠন করছে সেইসব চিহ্নিত রাজাকারদের বিচার এ মাটিতেই করা হবে। বর্তমান প্রজন্মই যুদ্ধাপরাধীর বিচার করবে। মুক্তিযুদ্ধে এ দেশের নিরীহ মানুষ ও মা-বোনদের ওপর নির্যাতনের প্রতিশোধ নেবে এ প্রজন্ম’।
শুক্রবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নব-নির্মিত আলহাজ্ব নান্নু বেপারী কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নৌ-মন্ত্রী আরও বলেছেন, ‘বর্তমান সরকার নদী খননের পদক্ষেপ নিয়েছে। নতুন করে অত্যাধুনিক ৫টি ড্রেজার কেনা হয়েছে। আরো ১৭ ড্রেজার কেনার প্রক্রিয়া চলছে।’
জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলির সভাপতিত্বে এতে বক্তব্য …
Bangladesh, Bengali, Dhaka, History of ICT, News, Proceedings before ICT-2, মানবজমিন »
মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমে গতি বাড়াতে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। গতকাল প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমানের অনুমোদনের পর আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। দ্বিতীয় ট্রাইব্যুনালের প্রধান হয়েছেন প্রথম ট্রাইব্যুনালের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি এটিএম ফজলে কবীর। তিন সদস্যের এ ট্রাইব্যুনালের অপর দুইজন হলেন বিচারপতি ওবায়দুল হাসান এবং প্রথম ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহীনুর ইসলাম। বিচারপতি ফজলে কবীরের স্থলে প্রথম ট্রাইব্যুনালে বিচারপতি আনোয়ারুল হককে সদস্য করা হয়েছে। ইতিমধ্যে পুরাতন হাইকোর্ট ভবনে প্রথম ট্রাইব্যুনালের বিপরীতে দ্বিতীয় ট্রাইব্যুনালের অবকাঠামো নির্মাণ প্রায় শেষ হয়েছে। এই ট্রাইব্যুনাল আগামী ২৫শে মার্চ থেকে কাজ শুরু …
Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, Interview, Martyrs, প্রথম আলো »
‘গাঢ় অন্ধকার যেন রাতের গভীরতাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। ঘড়ির কাঁটা সবে নয়টার ঘর ছুঁয়েছে। তার পরও রাতকে অনেক বেশি ঘনকালো ঠেকছিল সেদিন। আর সেই ভয়াল রাতেই ঘটে সেই অমানবিক ঘটনা। সন্ধ্যার পর থেকেই শ্রীশ্রী আনন্দমনি আশ্রম ও রমনা কালীবাড়ি মন্দির অনেক বেশি সুনসান হয়ে যায়। আর সেই সময়টা নিস্তব্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছিল। আমার জ্যাঠা থাকতেন মন্দিরের ঠিক পাশেই। সেই বাড়িতে গিয়েছিলেন আমার বড় দুই বোন। ভয়াল সেই একাত্তরের ২৬ মার্চ রাতে হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন বড় জ্যাঠা। গুলি করেই ক্ষান্ত থাকেনি, মন্দিরের চারপাশে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফলে …
