Home » Archive

Articles Archive for 3 May 2012

Article, Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka »

[3 May 2012 | No Comment ]

May 3, 2012

শহীদ-জননী জাহানারা ইমামের ৮৩তম জন্মদিনটি পার হয়ে গেলো। ১৯২৯ সালের ৩ মে তার জন্ম। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। ত্রিশ ও চল্লিশ দশকের রক্ষণশীল বাঙ্গালি মুসলিম পরিবারে জন্ম হয় তাঁর। বাবা সৈয়দ আবদুল আলী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। মা সৈয়দা হামিদা বেগম। ১৯৪২ সালে তিনি ম্যাট্রিক পাস করেন। ১৯৪৪ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে আইএ পাস করে ১৯৪৫ সালে ভর্তি হন কলকাতার লেডি ব্রাবোর্ন কলেজে। ১৯৬৫ সালে তিনি মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর শিক্ষকতাকে পেশা হিসাবে নেন। ষাটের দশকে ঢাকায় নিজে ড্রাইভ করতেন। সঙ্গে চলে সামাজিক সেবা আর লেখালেখি। …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Criminal Court, Jamaat-Shibir, News, Report, War Crime, War Crimes Trial, War Criminal, প্রথম আলো »

[3 May 2012 | No Comment ]

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে ২৮ মে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এ তারিখ ধার্য করেন।
এর আগে সকালে আসামির আইনজীবী আবদুর রাজ্জাক নিজামীর বিরুদ্ধে মামলার অভিযোগ থেকে অব্যাহতির পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে বেশির ভাগ অভিযোগ স্পষ্ট নয়। সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি। তথ্যের অভাব রয়েছে।

BNP, Bail, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Criminal Court Trials, News, Proceedings before ICT-2, Razakar, Report, War Crime, War Crimes Trial, War Criminal, প্রথম আলো »

[3 May 2012 | No Comment ]

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২। আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এর আগে ট্রাইব্যুনাল-১-এ এই মামলা বিচারাধীন থাকা অবস্থায় ওই ট্রাইব্যুনালও আলীমকে জামিন দিয়ে ছিলেন।
সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, আবদুল আলীম শারীরিকভাবে অক্ষম। তিনি অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না। তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। ট্রাইব্যুনাল-১ এসব সমস্যা বিবেচনা করে ২০১১ সালের ৩১ মার্চ …