Home » Abdul Quader Molla, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Cross Examination, Dhaka, News, Proceedings before ICT-2, Testimony, War Criminal, Witness, সংগ্রাম

দ্বিতীয় সাক্ষীর জেরা শেষ কাদের মোল্লার বিরুদ্ধে দুই মহিলা সাক্ষীর ক্যামেরা ট্রায়াল ১৭ জুলাই

13 July 2012 Author: Shahed Motiur Rahman Original Source: Link

13/07/2012

সাংবাদিকদের তথ্য জানাতে নিষেধাজ্ঞা0 0কোর্টে ৩ জনের বেশি আইনজীবী থাকবে না

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে দুই জন মহিলা সাক্ষীর সাক্ষ্য গ্রহণের বিষয়ে ক্যামেরা ট্রায়ালের সিদ্ধান্ত নিয়েছে। ট্রাইব্যুনাল-২। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান এটি এস ফজলে কবির রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ আলীর পেশ করা ক্যামেরা ট্রয়ালের বিষয়ে আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন। আগামী ১৭ জুলাই এই ক্যামেরা ট্রায়াল হবে। এদিকে গতকাল এ মামলার দ্বিতীয় সাক্ষী সুইডেন প্রবাসী শহীদুল হক মামার সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে।

গতকাল প্রসিকিউটর মোঃ আলী তার আবেদনে ট্রাইব্যুনালকে বলেন, ৭১ সালের বিভিন্ন অত্যাচার নির্যাতনের অন্যতম দুজন ভিকটিম মোমেনা বেগম ও রুকসানা খাতুন ওপেন  ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিতে পারবেন না। যেহেতু এই দুইজন ভিকটিম নিজেরা হাজির হয়ে সাক্ষ্য দিবেন কাজেই তাদের পারিবারিক জীবন ও সামাজিক মর্যাদার কথা বিবেচনা করেই ক্যামেরা ট্রায়ালের ব্যবস্থা করতে হবে। অন্যথায় তাদের জন্য সামাজিকভাবে মর্যদাহানি আশংকা রয়েছে। পরে চেয়ারম্যান এটিএম ফজলে কবির আদেশে বলেন, ১৭ জুলাই মহিলা এই দুজন সাক্ষীর সাক্ষ্য নেয়ার ক্ষেত্রে ক্যামেরা ট্রায়ালেই হবে। ঐ দিন ট্রাইব্যুনালে উভয়পক্ষের তিনজন করে আইনজীবী কোর্টে হাজির থাকতে পারবে। তিনজনের বেশি কোন পক্ষের আইনজীবীই ভেতরে অবস্থান করতে পারবে না। এছাড়া যেহেতু এটি ক্যামেরা ট্রায়াল তাই কোন মিডিয়াকর্মী কিংবা সাধারণ কোন দর্শনার্থীও কোর্টে প্রবেশ করতে পারবে না। এমনকি ট্রায়ালের বিষয়ে কোন পক্ষের আইনজীবীরা বাইরে গিয়ে মিডিয়াকেও কোন তথ্য জানাতে পারবে না।

গতকাল মামলার দ্বিতীয় সাক্ষী শহীদুল হক মামার জেরা শেষ হয়েছে।

দ্বিতীয় সাক্ষীর জেরা

প্রশ্ন : আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ১৯৭৩ সালে। কাদের মোল্লার সাথে আপনার কবে কোথায় সাক্ষাৎ হয়েছে?

উত্তর : আমি তাকে ৭০ সালে দেখেছি। প্রতিদিনই দেখেছি। নির্বাচনের প্রচারণায় কাজ করেছেন তিনি।

প্রশ্ন : কোন এলাকায় তাকে দেখেছেন?

উত্তর : মিরপুর এলাকায় দেখেছি।

প্রশ্ন : নির্বাচনী প্রচারণায় কাদের মোল্লার সাথে কী কুশল বিনিময় হয়েছে।

উত্তর : না। কোন কথা হয়নি।

প্রশ্ন : কাদের মোল্লার বাড়ি বা কোথায় তিনি থাকতেন জানতেন কী?

উত্তর : আমি জানতাম তার বাড়ি ছিল ফরিদপুরে। তবে তিনি থাকতেন দোয়ারীপাড়া, পাইকপাড়া, মুসলিম বাজার, ১২ নম্বর এলাকায়। নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছেন তিনি।

প্রশ্ন কাদের মোল্লা কী মিরপুরে ভাড়া থাকতেন?

উত্তর : সেটা আমি জানি না।

প্রশ্ন : বিউটি সিনেমা হলের মালিক এস এ খালেক কী জীবিত আছেন।

উত্তর : সম্ভবত জীবিত আছেন।

প্রশ্ন : ২০১২ সালের ২৬ জানুয়ারী দেশে আসার পর আপনি কী পত্রিকা বা টিভিতে কোন সাক্ষাৎকার দিয়েছেন?

উত্তর : হ্যাঁ দিয়েছি। অসংখ্যবার দিয়েছি।

প্রশ্ন : ২০/৪/১২ তারিখে বিটিভিতে ৭১ সালের রণাঙ্গনের দিনগুলো নামে এক অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন কী?

উত্তর : হ্যাঁ, দিয়েছি।

প্রশ্ন : ঐ সাক্ষাৎকারে যুদ্ধকালের ২৫ মার্চ ৭১ থেকে ৩১ জানুয়ারী ৭২ সালের পূর্ণ বিবরণ ও কাহিনী আপনি বলেছেন কী?

উত্তর : হ্যাঁ বলেছি।

প্রশ্ন : ঐ সাক্ষাৎকারে আপনি সব সত্য কথাই বলেছেন?

উত্তর : হ্যাঁ সব সত্য বলেছি। জীবনে আমি মিথ্যা কথা বলিনি।

প্রশ্ন : ১৯৭২ সালের ৩১ জানুয়ারী থেকে ২০/৪/১২ তারিখ পর্যন্ত আপনি পত্রিকায় বা টিভিতে যেসব বক্তব্য দিয়েছেন তা সবই সত্য ও সঠিক?

উত্তর : আমি বলেছি সঠিক বলার চেষ্টা করেছি। তবে সাংবাদিকরা অনেক শব্দ বাদ দেয় বা নতুন করে জুড়ে দেয়।

প্রশ্ন : এর আগে কী আপনি কোন তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন?

উত্তর : হ্যাঁ দিয়েছি। ওই মামলার তদন্ত কর্মকর্তার কাছে দিয়েছি।

প্রশ্ন : কোথায় দিয়েছেন?

উত্তর : রূপনগরে আমার বাসায়।

প্রশ্ন : ৭১ সালের ২৫ মার্চ থেকে ৭২ সালের ৩১ জানুয়ারী এই সময়ের মধ্যে পত্রিকায় কোন ছবি এসেছে আপনার?

উত্তর : এটা আমি জানি না। তদন্ত কর্মকর্তারা কোর্টে কোন ছবি জমা দিয়েছে কি না জানি না।

প্রশ্ন : আপনি কাদের মোল্লাকে মিরপুর এলাকায় কখনো দেখেননি।

উত্তর : এটা সত্য নয়।

প্রশ্ন : কাদের মোল্লার নির্দেশে মিরপুরে কথিত হত্যা, লুট, অগ্নিসংযোগ ঘটে নাই।

উত্তর : ইহা সত্য নয়।

প্রশ্ন : কাদের মোল্লা ইসলামী ছাত্র সংঘের প্রমিনেন্ট নেতা ছিলেন না এবং তার নির্দেশে কবি মেহেরুন্নেসা ও পল্লবকে হত্যা করা হয়নি।

উত্তর : সত্য নয়।

প্রশ্ন : আপনি অস্ত্র কবে জমা দিয়েছেন?

উত্তর : তারিখ মনে নেই। তবে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমা দিয়েছি।

প্রশ্ন : আপনি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেয়ার আগে অন্য কারো কাছে কাদের মোল্লাকে জড়িয়ে কোন বক্তব্য দেননি।

উত্তর : সত্য নয়।

প্রশ্ন : ৭১ সালের ৭ মার্চ থেকে ৭২ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত কাদের মোল্লা ঢাকাতেই ছিলেন না।

উত্তর : সত্য নয়।

প্রশ্ন : কাদের মোল্লা ঐ সময়ে গোলাম আযমের পক্ষে নির্বাচনী প্রচারণা করেননি।

উত্তর : সত্য নয়।

প্রশ্ন : কাদের মোল্লা আওয়ামী লীগকে সমর্থন করেন না বলেই তার বিরুদ্ধে মামলা হয়েছে।

উত্তর : সত্য নয়।

প্রশ্ন : আপনি কাদের মোল্লার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সত্য নয়।

উত্তর : সঠিক নয়।

প্রশ্ন : জনৈক সগির মোস্তফা কর্তৃক প্রস্তুতকৃত টিভি প্রামাণ্যচিত্র মিরপুর দি লাস্ট ফ্রন্টিয়ার-১ এবং ২ অনুষ্ঠানে কী বক্তব্য দিয়েছেন?

উত্তর : মনে পড়ছে না তবে দেখলে বলতে পারবো।

Keywords/Tags: , , , , , , , , ,

Added by: rana.meher

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.