মোবারককে দুই মাসের জামিন দিলেন ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার মো. মোবারক হোসেন নামের এক ব্যক্তিকে দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। তিনি প্রায় নয় মাস ধরে কারাগারে আটক আছেন। তদন্ত সংস্থা রোববার তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে।
মোবারককে আগামী ১৬ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়ে বলেন, ওই দিন তাঁর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে।
মোবারকের আইনজীবী এস এম শাহজাহান জানান, ২০০৯ সালের ৩ মে মৃত আবদুল খালেকের স্ত্রী খোদেজা বেগম ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালতে মোবারকের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় হাইকোর্ট তাঁকে জামিন দেন এবং পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন। গত বছর ১৯ অক্টোবর তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, একাত্তরের মানবতাবিরোধী অপরাধ-সংশ্লিষ্ট হওয়ায় আদালত মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করেন। পরে এই ট্রাইব্যুনালে জামিনের আবেদন করা হয়। গতকাল ট্রাইব্যুনাল আদেশ দেন।
Keywords/









Leave your response!