Home » Archive

Articles Archive for 8 August 2012

Audio, Bangladesh, Bengali, Deutsche Welle Bengali, Domestic response, Feature, International opinion, International response, Interview »

[8 Aug 2012 | No Comment ]

আন্তর্জাতিক ফৌজদারি আদালত যেখানে এক দশক পর প্রথম রায় দিতে পেরেছিল, সেখানে বাংলাদেশে একাত্তরে যুদ্ধাপরাধের মামলা এগোচ্ছে অসামান্য দ্রুত গতিতে৷ জামায়াতে ইসলামীর প্রচারণা সত্ত্বেও আন্তর্জাতিক মহল শান্ত রয়েছে৷
একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের জামিন আবেদন নাকচ করে দিয়েছে৷ বিচারাধীন মামলা বা মামলা প্রক্রিয়া সম্পর্কে মন্তব্য সমীচীন না হলেও এই উদ্যোগ সম্পর্কে নানারকম প্রতিক্রিয়া শোনা যাচ্ছে৷ এর নানা দিক ব্যাখ্যা করেছেন ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড.আহমেদ জিয়াউদ্দিন৷
তিনি মনে করেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে অসন্তুষ্টির কোনো কারণ নেই৷ বাংলাদেশের ট্রাইবুনালের …

Bangla News 24, Bangladesh, Bengali, Cross Examination, Delwar Hossain Sayeedi, Dhaka, News »

[8 Aug 2012 | No Comment ]

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিনকে আসামিপক্ষের জেরার সময়সীমা ১৩ আগস্ট সোমবার পর্যন্ত বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এছাড়া সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী মুকুন্দ চক্রবর্তী মারা যাওয়ায় তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া তার জবানবন্দিকেই সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে।
চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এসব আদেশ দেন।
ইতিপূর্বে গত ১ আগস্ট এক আদেশে ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিনকে জেরা বুধবার শেষ করতে আসামিপক্ষের আইনজীবীদের নির্দেশ দিয়েছিলেন। বুধবার আসামিপক্ষ এ বিষয়ে আরো সময় চাইলে ট্রাইব্যুনাল ১৩ আগস্ট …

Abdul Quader Molla, Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, News, Proceedings before ICT-2, Testimony, Witness »

[8 Aug 2012 | No Comment ]

ঢাকা: মুক্তিযুদ্ধ চলাকালে একাত্তরের ২৫ নভেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর গ্রামের গণহত্যায় নেতৃত্ব দেন কাদের মোল্লা। পাকিস্তানি সেনাদের সঙ্গে কয়েকজন বাঙালি (আলবদর) সেদিন গুলি করে গ্রামের ৬০ জনকে হত্যা করে। তাদের মধ্যে কাদের মোল্লাও ছিলেন। তার হাতে রাইফেল ছিল। তিনিও গুলি করেন।
প্রত্যক্ষদর্শী হিসেবে ঘাটারচর গ্রামের সেই গণহত্যার মর্মষ্পর্শী বর্ণনা দিয়েছেন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী আব্দুল মজিদ পালোয়ান। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-২ উপস্থিত কাদের মোল্লাকে সেদিনকার গণহত্যার নেতা হিসেবে চিহ্নিত করে তাকে সনাক্তও করেছেন।
বুধবার চেয়ারম্যান এটিএম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে-২ সাক্ষ্য …

BD News 24, Bangladesh, Cross Examination, Delwar Hossain Sayeedi, Dhaka, English, News »

[8 Aug 2012 | No Comment ]

Dhaka, Aug 8 (bdnews24.com) — The first war crimes tribunal on Wednesday extended a war crimes investigator’s cross-examination time by two more days.
The three-judge International Crimes Tribunal-1, set up to try crimes against humanity during the nation’s War of Independence, had on Aug 2 ruled that Jamaat leader Delwar Hossain Sayedee’s defence wrap up the cross-examination by Wednesday.
The tribunal indicted the Jamaat-e-Islami executive council member on 20 counts of war crimes on Oct 3, 2011.
The tribunal also rejected a defence petition seeking leave of the tribunal to cross-examine Sayedee’s investigation …

Abdul Quader Molla, BD News 24, Bangladesh, Bengali, Dhaka, News, Proceedings before ICT-1, Testimony, Witness »

[8 Aug 2012 | No Comment ]

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে কেরানীগঞ্জে নিরীহ বাঙালি হত্যাকাণ্ডে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাও ছিলেন বলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন এক সাক্ষী।
আব্দুল মজিদ পালোয়ান বলেছেন, তিনি একাত্তরের ২৫ নভেম্বর কাদের মোল্লাকে রাইফেল হাতে বাঙালিদের গুলি চালাতে দেখেছেন।
ঢাকার কেরানীগঞ্জের এই বাসিন্দা বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কাদের মোল্লার বিরুদ্ধে সপ্তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।
একাত্তরে ‘মিরপুরের জল্লাদ’ হিসেবে পরিচিতি পাওয়া কাদের মোল্লার বিরুদ্ধে গত ২৮ মে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী ছয়টি অপরাধের ঘটনায় অভিযোগ গঠন হয়। এর আগে ২৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় যুদ্ধাপরাধ …

Abdul Quader Molla, Bangladesh, Daily Star, Dhaka, English, News, Testimony, Witness »

[8 Aug 2012 | No Comment ]

Jamaat-e-Islami leader Abdul Quader Mollah directly took part in the killing of 60 Bangalees at Ghatarchar in Keraniganj, on the outskirts of the capital, on November 25, 1971, a prosecution witness said on Wednesday.
Abdul Majid Palowan, a resident of Ghatarchar, gave his deposition before International Crimes Tribunal-2 as the seventh witness in the war crimes case against the Jamaat leader.

Mollah is facing six charges of crimes against humanity allegedly committed during the 1971 Liberation War.
During his testimony, the witness said he woke up hearing heavy gunfire during the early morning …

Ali Ahsan Mujahid, Bail Petitions and Hearing, Bangladesh, Bengali, Dhaka, News, জনকণ্ঠ »

[8 Aug 2012 | No Comment ]

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জামিন আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই ট্রাইব্যুনালে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশনের নতুন আরও তিন সাক্ষীর নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া মুহাম্মদ কামারুজ্জামানের জেরা সম্পন্ন করেছে আসামি পক্ষের আইনজীবী। ১৩ আগস্ট ৫ম সাক্ষীর জবানবন্দী গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষী পরাগ ধরের ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে জেরা সম্পন্ন হয়েছে। একই ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তার জেরা অব্যাহত রয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল …

1975 massacre, BNP, Bangladesh, Bengali, Chittagong, Jamaat-Shibir, News, Sheikh Mujibur Rahman, দৈনিক আজাদী »

[8 Aug 2012 | No Comment ]

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের স্মরণে আয়োজিত আইনজীবীদের সভায় বক্তারা বলেছেন,বঙ্গবন্ধু হত্যার বিচারে আইনজীবীদের ভূমিকা চিরদিন স্মরণ রাখবে এদেশের মানুষ। কিন্তু বর্তমানে আমাদের মাঝে সুকৌশলে কুখ্যাত খন্দকার মোস্তাকের অনেক অনুসারী ঢুকে পড়েছে। তাদের চক্রান্তও ঠিক ৭৫ সালের চক্রান্তের মতো। বক্তারা সম্প্রতি সম্পন্ন হওয়া বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর পরাজয়ের প্রসঙ্গ টেনে বলেন, এ সমস্ত খন্দকার মোস্তাকের অনুসারীদের চক্রান্তের কারণে আমাদের বিজয়রথ থমকে গেছে। এই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আইনজীবী সমিতির ৩ নম্বর হলরুমে গতকাল বিকেলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের উদ্যোগে …

Abdul Quader Molla, BD News 24, Bangladesh, Dhaka, English, News, Testimony, Witness »

[8 Aug 2012 | No Comment ]

Dhaka, Aug 8 (bdnews24.com) — A prosecution witness against Jamaat-e-Islami leader Abdul Quader Molla on Wednesday said he saw Molla shooting at villagers in Keraniganj on the morning of Nov 25, 1971.
The second war crimes tribunal indicted the Jamaat Assistant Secretary General on May 28 for six incidents.
The seventh prosecution witness, Abdul Majid Palwan hailing from Ghatarchar village of Keraniganj, just outside Dhaka, told the three-judge International Crimes Tribunal-2 that he was awakened by the sound of gunfire early in Nov 25.
He moved towards the sound and saw from the …

Bangla News 24, Bangladesh, Bengali, Delwar Hossain Sayeedi, Dhaka, Investigation and Report, News »

[8 Aug 2012 | No Comment ]

ঢাকা: মুক্তিযুদ্ধকালে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও জোর করে ধর্মান্তর করা সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বয়স ও নাম পাল্টানোর বিষয়টি রোববার খতিয়ে দেখবে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি রাশেদ খান মেননের একান্ত সচিব নাঈমুল আজম খান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দাখিল পাস করার ৫১ বছর পর অনিয়মের মাধ্যমে নাম ও বয়স পাল্টানোর বিষয়টি পত্রিকায় প্রকাশ হওয়ার পর কমিটির সভাপতি নিজেই বিষয়টি আলোচনার জন্য এজেন্ডাভূক্ত করেন।
কমিটির নোটিশ থেকে জানা গেছে, ১২ আগস্ট অনুষ্ঠেয় ৩০তম বৈঠকের আলোচ্যসূচির ৭ নম্বরে রাখা হয়েছে সাঈদীর নাম …