Home » 1975 massacre, BNP, Bangladesh, Bengali, Chittagong, Jamaat-Shibir, News, Sheikh Mujibur Rahman, দৈনিক আজাদী

‘যুদ্ধাপরাধী ও তার দোসররা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়’

8 August 2012 Original Source: Link

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের স্মরণে আয়োজিত আইনজীবীদের সভায় বক্তারা বলেছেন,বঙ্গবন্ধু হত্যার বিচারে আইনজীবীদের ভূমিকা চিরদিন স্মরণ রাখবে এদেশের মানুষ। কিন্তু বর্তমানে আমাদের মাঝে সুকৌশলে কুখ্যাত খন্দকার মোস্তাকের অনেক অনুসারী ঢুকে পড়েছে। তাদের চক্রান্তও ঠিক ৭৫ সালের চক্রান্তের মতো। বক্তারা সম্প্রতি সম্পন্ন হওয়া বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর পরাজয়ের প্রসঙ্গ টেনে বলেন, এ সমস্ত খন্দকার মোস্তাকের অনুসারীদের চক্রান্তের কারণে আমাদের বিজয়রথ থমকে গেছে। এই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আইনজীবী সমিতির ৩ নম্বর হলরুমে গতকাল বিকেলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এডভোকেট মাহবুব উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭১ সালের রক্তাত পথ পেরিয়ে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ৭১ এর যুদ্ধাপরাধী ও তার দোসররা এ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ।এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, নগর আওয়ামীলীগের সম্পাদক কাজী ইনামুল হক দানু, উত্তর জেলা আওয়ামীলীদের সম্পাদক এমএ সালাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট এএম আনোয়ারুল কবির, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, এডভোকেট আবু মোহাম্মদ হাশেম, সুনীল সরকার, চন্দন দাশ, আবুল হাশেম, কামরুন নাহার, আখতার হোসেন, আনোয়ারুল কবির চৌধুরী, জহির উদ্দিন মাহামুদ, সালাউদ্দিন লিপু, আনোয়ার হোসেন আজাদ ও তসলিম উদ্দিন প্রমুখ।

Keywords/

Added by: Khan Muhammad

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.