Articles Archive for 9 August 2012
Abdul Quader Molla, Bangladesh, Bengali, Defense, Dhaka, News, Witness, সংগ্রাম »
ডিফেন্সের সময়ের আবেদন গ্রহণ করেনি ট্রাইব্যুনাল-২
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষে নতুন সাক্ষী অন্তর্ভুক্তির বিষয়টিকে আইনের অপব্যবহার বলে উল্লেখ করেছেন ডিফেন্স পক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ নতুন ৩ সাক্ষীর জবানবন্দী ও জেরা সংক্রান্ত বিষয়ে সময়ের আবেদন করে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে গত মঙ্গলবার রাষ্ট্রপক্ষকে নতুন ৩ জন সাক্ষীর নাম অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে ট্রাইব্যুনাল।
আদালত থেকে বাইরে এসে এ বিষয়ে ব্যারিস্টার আবদুর রাজ্জাক সাংবাদিকদের ব্রিফিং …
Ashrafuzzaman Khan, Bangla News 24, Bangladesh, Bengali, Chowdhury Mueen-Uddin, Dhaka, Investigation and Report, News »
ঢাকা: একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী হত্যার অন্যতম দুই খলনায়ক আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দিন। এ দু`জনের বিরুদ্ধে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ বিচারে গঠিত দু’টি ট্রাইব্যুনাল কাজ শুরুর পর থেকে এ পর্যন্ত গ্রেফতারকৃত ও পালিয়ে থাকা জামায়াত-বিএনপির ১০ বর্তমান ও সাবেক নেতার মধ্যে ৯ জনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বাকি ১ জনের বিরুদ্ধে অগ্রগতি তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে এবং আগামী রোববার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
১১ ও ১২তম ব্যক্তি হিসেবে আশরাফুজ্জামান খান ও …
