Articles Archive for 2 September 2012
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Delwar Hossain Sayeedi, Dhaka, Jamaat-Shibir, News, Proceedings before ICT-1, Prosecution, War Crime, War Crimes Trial, War Criminal »
ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় আসামি পক্ষের প্রথম সাক্ষী এক মুক্তিযোদ্ধা বলেছেন, তিনি জামায়াতে ইসলামীর এই নেতার যুদ্ধাপরাধের বিষয়ে কখনোই কিছু শোনেননি।
৬৮ বছর বয়সী শামসুল আলম তালুকদার রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।
তিনি জানান, ১৯৭১ সালে সাঈদীর গ্রামের বাড়ি পিরোজপুরের পারেরহাট মুক্ত হওয়ার পর তিনি সেখানে একরাত অবস্থান করেছিলেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের ২০টি ঘটনায় সাঈদীকে অভিযুক্ত করেন ২০১১ সালের ৩ অক্টোবর। এরপর প্রসিকিউশনের সাক্ষীরা সাক্ষ্য দেন।
ট্রাইব্যুনাল-১ …
Article, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Feature, Genocide, International Crimes, War Crime, War Criminal, জনকণ্ঠ »
(পূর্ব প্রকাশের পর)
৯. আলবদরদের পলায়ন
নিরস্ত্রদের ওপর যত বীরত্বই দেখাক না কেন, ১৬ ডিসেম্বর আলবদররা পালাতে লাগল মুক্তিযোদ্ধাদের ভয়ে। তাদের প্রধান লক্ষ্য ছিল সীমান্ত অতিক্রম। আলবদরদের কিছু টেকনাফ হয়ে বার্মায়। কিছু পশ্চিমবঙ্গ আর কিছু নেপালে পালাল। সেখান থেকে পাকিস্তানে। যারা সীমান্ত অতিক্রম করতে পারেনি তারা নিজেদের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেল। মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের ভিড়ে ঢুকে গেল। আলবদরদের আত্মীয়স্বজনরাও তাদের সাহায্য করেছে, সমব্যথীরাও। আমার লেখা রাজাকারের মনে আলবদর খালেক মজুমদার ও শান্তি কমিটির আয়েনউদ্দিন কীভাবে কোথায় পালিয়েছিল তার বর্ণনা আছে। কিছু আলবদরকে হত্যা …
Bangladesh, Bangladesh 1971 Trials, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, English, International Crimes, International Crimes trial, International Criminal Court, Report, War Crimes Trial, জনকণ্ঠ »
পৃথিবীর বিভিন্ন দেশে যে সব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেখানে বিচারের আগে আসামিদের ৬ থেকে প্রায় ১০ বছর পর্যন্ত আটক রাখা হয়েছে। সেদিক থেকে বাংলাদেশে যে মানবতাবিরোধীদের বিচার হচ্ছে তা থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। দীর্ঘ সময় ধরে কম্বোডিয়ার সাবেক সোশ্যাল এফেয়ার্সমন্ত্রী লেং থিরিক একজন মহিলা ও অসুস্থ সত্ত্বেও জামিন বিবেচনা করা হয়নি। ট্রাইব্যুনাল আদেশে আটক আছেন। সে ক্ষেত্রে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে তদন্ত শেষ করে প্রতিবেদন রিপোর্ট দায়ের না করা পর্যন্ত গ্রেফতার করা হয়নি। ট্রাইব্যুনালের আদেশে …
