Home » Archive

Abul Kalam Azad, BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Crimes Against Humanity, Dhaka, English, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, War Crimes Trial, War Criminal »

[3 Apr 2012 | No Comment ]

Dhaka, Apr 3 (bdnews24.com) – The second war crimes tribunal (ICT-2) on Tuesday ordered arrest of Abul Kalam Azad, popularly known as ‘Bachchu Razakar’ of Faridpur.
The International Crimes Tribunal (ICT-2) led by Justice A T M Fazle Kabir issued the order after hearing prosecution’s plea in this regard.
Sixty-four-year-old Azad was an accomplice of Jamaat-e-Islami’s secretary general Ali Ahsan Mohammad Mujaheed in Faridpur district during the 1971 Liberation War.
Mujaheed is facing trial for crimes against humanity during the war.
The second ICT started functioning on Mar …

Abul Kalam Azad, BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, War Crimes Trial, War Criminal »

[3 Apr 2012 | No Comment ]

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে ‘বাচ্চু রাজাকার’ নামে পরিচিত ফরিদপুরের আবুল কালাম আজাদকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ বিষয়ে প্রসিকিউশনের আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার এই আদেশ দেয়।
বিচারক তার আদেশে বলেন, প্রসিকিউশন আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের যে আবেদন করেছে তার যৌক্তিকতা রয়েছে।
আবুল কালাম আজাদ মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরে জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের ঘনিষ্ঠ সহচর ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের আবেদন শোনার মধ্য দিয়ে গত ২৪ মার্চ …

Ali Ahsan Mujahid, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, War Crimes Trial, War Criminal »

[2 Apr 2012 | No Comment ]

ঢাকা, ২ এপ্রিল: আলী আহসান মো. মুজাহিদের সঙ্গে রাজনীতি করলেও যুদ্ধাপরাধী বা রাজাকার ছিলেন  এমন কোনো অভিযোগ কখনো করেননি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন যুক্তি তুলে ধরে আলী আহসান মো. মুজাহিদকে মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে অব্যাহতি চেয়ে আনা আবেদনের উপর শুনানি করেন তার আইনজীবী।
সোমবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় আটক জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে তার আইনজীবী এ কথা বলেন।
তিনি দীর্ঘ সাত বছর বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করলেও তাকে কখনো তিনি যুদ্ধাপরাধী বলেননি …

BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Freedom Fighter, History, Liberation War of Bangladesh, News »

[28 Mar 2012 | No Comment ]

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের রায় অগ্রাহ্য করে বিএনপি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে এলেও তার ঘনিষ্ঠ সহযোগী অলি আহমদের সেনাবাহিনীতে থাকাকালীন বার্ষিক গোপনীয় প্রতিবেদনও বলছে ভিন্ন কথা।
১৯৭৪ সালে অলি আহমদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে তার ব্রিগেড কমান্ডার মীর শওকত আলী এই মুক্তিযোদ্ধা সৈনিকের কর্মদক্ষতার প্রশংসা করে বলেছিলেন, তিনি (অলি) প্রথম কর্মকর্তা যিনি ঝুঁকি নিয়ে ২৫ মার্চ রাতে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা হওয়ার খবরটি জানিয়েছিলেন।
অলি আহমদের সেই এসিআর

অলির এই গোপনীয় প্রতিবেদনে (এসিআর) ১৯৭৪ সালের ২০ অগাস্ট সেনাবাহিনীর তৎকালীন …

Bangladesh, Bengali, Dhaka, History, Liberation War of Bangladesh, সমকাল »

[27 Mar 2012 | No Comment ]

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বিশেষ অবদান রেখেছেন যেসব বন্ধু ও সুহৃদ, তাদের বিশেষ সম্মাননা দিচ্ছে বাংলাদেশ রাষ্ট্র। সম্মাননা যাদের দেওয়া হবে তাদের তালিকা আমরা সংবাদপত্রের মাধ্যমে জেনেছি। এশিয়া, ইউরোপ ও আমেরিকার নানা দেশের অনেক নারী-পুরুষের নাম রয়েছে এখানে। শুধু দেশের ক্ষেত্রেই বৈচিত্র্য নেই_ ভাষা, সংস্কৃতি, পেশা ও মতাদর্শেও রয়েছে ভিন্নতা। তাদের কেউ ভারতের, কেউ যুক্তরাষ্ট্র বা রাশিয়ার, কেউ ব্রিটেন কিংবা ইতালির। কেউ সুইডেনের, কেউবা জাপান অথবা কিউবার। জার্মানি-অস্ট্রিয়া-আর্জেন্টিনা-ফ্রান্স-আয়ারল্যান্ড-যুগোস্লাভিয়া-ভিয়েতনামেও ছিল একাত্তরের গৌরবের সংগ্রামে বাংলাদেশের পক্ষ নেওয়া অনেক মানুষ। কেন তারা বাংলাদেশের পাশে পরম বন্ধুর মতো সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, এ প্রশ্ন নতুন প্রজন্ম করতেই পারে। এর উত্তরে যাওয়ার পাশাপাশি আমিও একটি প্রশ্ন রাখব_ এ সম্মাননার আয়োজন থেকে তারা কী শিক্ষা নিতে পারেন।

Bangladesh, Dhaka, Editorial, History, Liberation War of Bangladesh, কালের কন্ঠ »

[27 Mar 2012 | No Comment ]

বাঙালির মুক্তিযুদ্ধ ইতিহাসের অক্ষয় অধ্যায়। স্বাধীনতা এই জাতির শ্রেষ্ঠ অর্জন। আমাদের মহান স্বাধীনতা ৪১ বছর পূর্ণ করল। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খলমুক্ত হয়ে স্বাধীন-সার্বভৌম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয় এই জাতিকে দিয়েছিল গৌরবোজ্জ্বল এক নিশানা। বিপুল রক্ত খরচ আর আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকারও। আমাদের স্বাধীনতাযুদ্ধকে কেউ কেউ গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার বলতে চেয়েছেন, যা চরম আপত্তিকর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জাতিরাষ্ট্রের অস্তিত্ব প্রতিষ্ঠার সংগ্রাম। এই সত্যের মধ্যে কোনো ফাঁক নেই।

Article, Bangladesh, Bengali, Dhaka, History, Liberation War of Bangladesh, জনকন্ঠ »

[27 Mar 2012 | No Comment ]

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তিনটি বিষয় বাঙালীর সবচেয়ে বড় সহায়ক শক্তি ছিল। এগুলো হচ্ছে (১) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা ছিলেন মুক্তিযুদ্ধের মহান স্থপতি এবং তিনি সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দীন আহমদের মতো যোগ্য রাজনৈতিক উত্তরসূরি রেখে গিয়েছিলেন (২) মুক্তিযুদ্ধে বাঙালীর আত্মবিশ্বাস ছিল প্রবল এবং মাতৃভূমির স্বাধীনতার জন্য আত্মত্যাগের প্রত্যয় ছিল গগনচুম্বী (৩) ভারত ও সোভিয়েত ইউনিয়নসহ বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশ এবং জনগণের সমর্থন ও সহযোগিতা ছিল বাঙালীর পক্ষে।

Bangladesh, Bengali, Dhaka, Editorial, History, Liberation War of Bangladesh, জনকন্ঠ »

[27 Mar 2012 | No Comment ]

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যে সকল বিদেশী বন্ধু বাংলাদেশের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁদের সম্মাননা জানানো হচ্ছে আজ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩২ বিদেশী নাগরিককে মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সম্মাননা জানানো হচ্ছে। স্বাধীনতার ৪০ বছর পর হলেও দুর্দিনে বাংলাদেশের পরম সুহৃদদের সম্মাননা জানানোর বিষয়টি দেশের মানুষের জন্য নিঃসন্দেহে গর্বের এবং আনন্দের। মুক্তিযুদ্ধে যেসব বিদেশী নাগরিক নানাভাবে আমাদের সমর্থন জানিয়েছেন তাঁদের সম্মান জানানোর বিষয়টি আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। এ জন্য বর্তমান সরকার এসে ২০০৯ সালে একটি উদ্যোগ গ্রহণ করে। সে অনুযায়ী গত বছর …

BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Constitutional Issues, Crimes Against Humanity, Dhaka, Extremism, Fundamentalism, International Crimes trial, Jamaat-Shibir, News, Politics, War Crimes Trial »

[27 Mar 2012 | No Comment ]

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী দেশে-বিদেশে নামে-বেনামে ঐক্যবদ্ধ হচ্ছে মন্তব্য করে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করার পক্ষে তার অবস্থান জানিয়েছেন সরকারের প্রভাবশালী মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় আশরাফ বলেন, “গোলাম আযমের ছবি ও জামায়াত থাকলে গণতন্ত্র আছে- এই ভ্রান্ত ধারণা থেকে সরে আসতে হবে।”
জার্মানিতে নাৎসি এবং ইতালিতে বেনিটো মুসোলিনির রাজনৈতিক দল নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “তাহলে কি বলব জার্মানি আর ইতালিতে গণতন্ত্র নেই?”
বাংলাদেশে জামায়াত, মুসলিম লীগ এবং পিডিপি’র রাজনীতি নিষিদ্ধ …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, Transparency, প্রথম আলো »

[26 Mar 2012 | No Comment ]

মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে বিচারকাজ পরিচালনা করছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার মেছবাহউদ্দিন আহমেদ।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে গতকাল রোববার বিকেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মেছবাহউদ্দিন এসব কথা বলেন। ট্রাইব্যুনাল-১ গঠনের দুই বছর পূর্তি ও ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম শুরু উপলক্ষে এই সংবাদ ব্রিফিং করা হয়।
মেছবাহউদ্দিন আহমেদ বলেন, আসামিদের অধিকার রক্ষার জন্য ট্রাইব্যুনাল ইতিমধ্যে বিভিন্ন আদেশ দিয়েছেন। শারীরিক অবস্থা বিবেচনায় বিএনপির নেতা আবদুল আলীমকে ট্রাইব্যুনাল জামিন দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে আটক জামায়াতে ইসলামীর সাবেক আমির …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Constitutional Issues, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), International Crimes trial, News, Propaganda, Report, War Crimes Trial, প্রথম আলো »

[26 Mar 2012 | No Comment ]

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর আওতায় বাংলাদেশের কোনো নাগরিকের বিচার করা সম্ভব নয় বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের আইনজীবী আবদুর রাজ্জাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল রোববার এ দাবি করে তিনি বলেন, কারণ, যুদ্ধবন্দী ১৯৫ জন পাকিস্তানি সেনাসদস্যের বিচারের জন্য এ আইন প্রণয়ন করা হয়েছিল।
গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানিতে আবদুর রাজ্জাক এ কথা বলেন। তিনি বলেন, ’৭৩ সালে জাতীয় সংসদের আলোচনায় দেখা যায়, ১৯৫ জন যুদ্ধবন্দীর বিচারের জন্য এই আইন করা হয়। আইন প্রণয়নের আগে সংবিধান …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), International Crimes trial, Report, War Crimes Trial, কালের কন্ঠ »

[25 Mar 2012 | No Comment ]

দৈর্ঘ্য ৪১ ফুট ও প্রস্থ সাড়ে ১৩ ফুট। এই স্বল্প পরিসরের একটি কক্ষে বসছে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ কক্ষেই এজলাস, আসামি ও সাক্ষীর কাঠগড়া এবং কর্মকর্তা ও আইনজীবীদের বসার স্থান। ট্রাইব্যুনালে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের বসার জন্য পৃথক স্থান থাকছে না। স্থান সংকটের কারণেই এ অবস্থা।
এদিকে আজ রবিবারই বসছে নতুন ট্রাইব্যুনাল। প্রথম ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম, বর্তমান আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ আটজনের বিরুদ্ধে বিচারাধীন আটটি মামলার মধ্যে তিন-চারটি মামলা নিয়েই যাত্রা শুরু হবে নতুন ট্রাইব্যুনালের।
একাত্তরে মুক্তিযুদ্ধে …