Home » Archive

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, History, International Crimes Tribunal (ICT), Justice, Mobilisation, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[2 Oct 2010 | No Comment ]

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধী হিসেবে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্ত সংস্থা অনেক তথ্যপ্রমাণ পেয়েছে। সংস্থা এ রকম ১২ জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার ভিত্তিতে তথ্য প্রকাশ করেছে।
আজ শনিবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদের এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘শেখ হাসিনার জন্মদিন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য’ শীর্ষক এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি কামরুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধী হিসেবে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্ত সংস্থা অনেক তথ্যপ্রমাণ পেয়েছে। এ রকম ১২ জনের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়ার ভিত্তিতে তথ্য প্রকাশ …

Bangladesh, Bengali, Dhaka, History, News, Politics, Terrorism, প্রথম আলো »

[2 Oct 2010 | No Comment ]

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গিবাদ সমাজের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতিকে ব্যাহত করে। পবিত্র ধর্মের নামে যেসব সন্ত্রাসী-জঙ্গি বোমাবাজি করে তাদের সম্মিলিতভাবেই রুখতে হবে।
আজ শনিবার রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ চত্বরে ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পবিত্র ধর্মের নামে সারা বিশ্বে জঙ্গি তত্পরতা চলছে। জঙ্গিরা মানুষের দুর্বলতা যেমন ধর্ম, দারিদ্র্য, জাতীয়তাবাদ, গোষ্ঠীগত দ্বন্দ্ব ইত্যাদিকে ব্যবহার করে। জঙ্গিবাদের মূল শিকার হয় সাধারণ মানুষ। জঙ্গিদের অপতত্পরতা শান্তির ধর্ম ইসলামকে বিশ্ববাসীর কাছে কলংকিত করেছে। তরুণ সমাজকে কোনোভাবেই জঙ্গিদের খপ্পরে পড়তে দেওয়া যাবে না। …

Bangladesh, Bengali, Dhaka, History, Leadership, News, Politics, প্রথম আলো »

[2 Oct 2010 | No Comment ]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, মুক্তিযুদ্ধের পর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের দলিলে পাকিস্তান ও ভারতের কথা লেখা আছে। ওই দলিলে বাংলাদেশের কথা লেখা থাকা উচিত ছিল। ওই দলিল পড়লে মনে হয় যেন যুদ্ধটা ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘পিলখানা হত্যাকাণ্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ আইন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘১৯৯৮ সালে ভারতের সাবেক জেনারেল জগজিৎ সিং অরোরা বাংলাদেশে আসার পর আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, কেন আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিবাহিনীর প্রধান আতাউল গণি ওসমানী উপস্থিত ছিলেন না। অরোরা বলেছিলেন, জেনারেল ওসমানী …

Arrest, Bangladesh, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), News, Politics, Religion, প্রথম আলো »

[1 Oct 2010 | No Comment ]

পুলিশ মৌলভীবাজারের বড়লেখায় আজ শুক্রবার ছাত্রশিবিরের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর প্রথম আলোকে বলেন, সেখানকার তেলিগুল এলাকায় জামায়াত নেতা আবদুস শহীদের বাসায় ৩০-৪০ জন শিবিরের নেতা-কর্মী জড়ো হয়। জড়ো হওয়ার কোনো কারণ বলতে না পারায় ১৩ জনকে থানায় নিয়ে আসা হয়েছে।
বড়লেখা থানার পুলিশ সূত্রে আরও জানা গেছে, পুলিশ সেখানে গেলে বাড়ির মালিক তাদের একটি ঘরে লুকিয়ে রাখেন। পুলিশ ১৩ জনকে থানায় নিয়ে আসে। বাকিরা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে তারা বড়লেখা উপজেলা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
আটক নেতা-কর্মীরা হলেন—জুবের আহমদ (১৮), হাসান আহমদ (২০), তারিকুল ইসলাম …

Bangladesh, Bengali, Dhaka, Extremism, Fundamentalism, News, Politics, প্রথম আলো »

[1 Oct 2010 | No Comment ]

আফগানিস্তানে বাংলাদেশের সেনাবাহিনী পাঠাতে দেবে না ইসলামী আন্দোলন। যে মেয়েরা বোরকা পরে না, তাদেরকে জোর করে বোরকা পরানোর ঘোষণাও দিয়েছেন দলটির একজন শীর্ষস্থানীয় নেতা। অযোধ্যার জমি নিয়ে ভারতের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লংমার্চ করা হবে বলেও ঘোষণা দিয়েছেন দলটির আমির সৈয়দ মো. রেজাউল করিম।
বিভিন্ন দাবিতে আজ শুক্রবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশে দলটির নেতারা এসব কথা বলেছেন।
গত বৃহস্পতিবার ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ নিয়ে মামলার রায় ঘোষণার পর দিন বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলোর তত্পরতার আশঙ্কায় আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তবে ধর্মভিত্তিক কোনো …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, History, International Crimes Tribunal (ICT), Judiciary, Justice, Law, News, War Crime, War Criminal, প্রথম আলো »

[1 Oct 2010 | No Comment ]

ময়মনসিংহ ও ঠাকুরগাঁওয়ে জামায়াতের নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এসব মামলায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। ময়মনসিংহে গত বুধবার ও ঠাকুরগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার পৃথক আদালতে মামলা দুটি করা হয়।
ময়মনসিংহে ঘাতক দালাল নির্মূল কমিটি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রব বুধবার ময়মনসিংহের মুখ্য বিচারিক হাকিমের (আমলি অঞ্চল-১) আদালতে মামলাটি করেন। আদালতের বিচারক মো. হাবিবুল্লাহ মামলাটি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, বিবাদী ফখরুল ইসলাম গত ২২ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শুনানির …

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, Terrorism, প্রথম আলো »

[1 Oct 2010 | No Comment ]

বিস্ফোরক দ্রব্য উদ্ধারের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আহলে হাদিস আন্দোলনের নেতা আসাদুল্লাহ আল গালিবসহ চারজনকে খালাস দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক কাজী শাহীনা নিগার এ রায় দেন।
খালাস পাওয়া অন্য আসামিরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার চকসদু গ্রামের জয়নাল সরকার (৪৭), তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৪৩) ও নারায়ণগঞ্জ বন্দর থানার বন্দর কোটপাড়ার শফিকুল্লাহ (২৮)।
আসামি শায়খ আবদুর রহমানের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হওয়ায় এর আগেই এ মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ জানুয়ারি গভীর রাতে গাবতলী থানার পুলিশ অভিযান চালিয়ে জয়নাল সরকারের বাড়ি …

Bangladesh, Bengali, Dhaka, Judiciary, News, Politics, প্রথম আলো »

[1 Oct 2010 | No Comment ]

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেছেন, ‘আদালত সেভাবে বিহ্যাব (ব্যবহার) করুক, আমরা সম্মানহানি করব না। এখন যদি হাঁচি দিলেও আদালত অবমাননা হয়, তাহলে তো দেশ চলবে না।’ তিনি বলেন, মান কতটুকু শক্ত তার ওপরই নির্ভর করে মানহানি। ঠুনকো মান হলে তো পদে পদে মানহানি হয়ে যাবে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এনার্জি সল্যুশন অব বাংলাদেশ আয়োজিত ‘আদালতের মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় রফিক-উল হক এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে এতে ভাষাসৈনিক আবদুল মতিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা …

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Dhaka, International Crimes Tribunal (ICT), Judiciary, Justice, Law, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[30 Sep 2010 | No Comment ]

জামায়াতের শীর্ষস্থানীয় পাঁচ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
সূত্র জানায়, গত রোববার হাইকোর্টে আবেদনটি করা হয়। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এবং নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষে আবেদন করা হয়েছে। জানা যায়, এর আগে মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে জামায়াত নেতারদের পক্ষে করা তিনটি রিট হাইকোর্টে খারিজ হয়েছে। …

Bangladesh, Bengali, Dhaka, News, Politics »

[28 Sep 2010 | No Comment ]

ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার রাতে ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে পাঁচটি ছাত্রসংগঠনের সঙ্গে বৈঠক করেছেন উপাচার্য এম আলাউদ্দিন। বৈঠকে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রমৈত্রী ও জাসদ ছাত্রলীগের নেতারা উপাচার্যকে শান্তিপূর্ণ সহাবস্থানের আশ্বাস দিয়েছেন। রাত নয়টা থেকে সোয়া ১২টা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ে এ বৈঠক চলে।
উপাচার্য এম আলাউদ্দিন পরে সাংবাদিকদের বলেন, পাঁচটি ছাত্রসংগঠনের নেতারা শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার করেছেন। তাঁরা ক্যাম্পাসে শান্তি বজায় রাখতে একজোট হয়ে কাজ করবেন।

Bangladesh, Bengali, Dhaka, Extremism, News »

[28 Sep 2010 | No Comment ]

নাটোরের রানী ভবানী কলেজে শিক্ষার্থীদের বোরকা পরতে বাধ্য না করা প্রশ্নে ৪ অক্টোবর পরবর্তী শুনানি হবে। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।
এ ব্যাপারে আইনজীবী কে এম হাফিজুল আলম প্রথম আলোকে বলেন, কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হককে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়নি। ৪ অক্টোবর তাঁকে হাজির হতে হবে। তদন্ত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলা হয়েছে।
জানা যায়, ‘নাটোরের সরকারি রানী ভবানী মহিলা কলেজ, বোরকা না পরলে আসতে মানা’ শিরোনামে ২২ আগস্ট একটি দৈনিকে …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, History, International Crimes Tribunal (ICT), Justice, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[28 Sep 2010 | No Comment ]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী বলেছেন, ‘দিল্লি চুক্তি করে ১৯৫ জনকে পাকিস্তানে দিয়ে আসা হয়েছিল। তাঁদের বিচার আগে হওয়া দরকার। তারপর যাঁরা নয় মাস ইয়াহিয়া সরকারের অধীনে চাকরি করেছেন, তাঁদের। বর্তমান সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রীও আছেন এই দলে। তিনি ১৯৭১ সালের জুলাই পর্যন্ত ইয়াহিয়ার বেতন খেয়েছেন। এরপর আমাদের করেন। আমরা তো পালিয়ে যাচ্ছি না।’
সাকা চৌধুরী গতকাল মঙ্গলবার তাঁর চট্টগ্রামের গুডস হিলের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত দল চট্টগ্রামে গিয়ে প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মানবতাবিরোধী …