Home » Archive

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), Justice, Law, Leadership, Mobilisation, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[28 Sep 2010 | No Comment ]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। মানবতাবিরোধীদের বিচার বাধাগ্রস্ত করতে আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে। এতে কোনো লাভ হবে না। মানবতাবিরোধীদের বিচার কেউ রুখতে পারবে না। গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের হোটেল হিলটনের বলরুমে তাঁর (প্রধানমন্ত্রী) সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী বলেন, জোট সরকারের আমলে বাংলাদেশের প্রাপ্তি ছিল তিরস্কার। দুর্নীতি, জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসবাদ ছিল জোট সরকারের শাসনামলের মূল উপাদান। তিনি বলেন, বর্তমান সরকার এখন জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার হয়েছে।
শেখ …

Afghanistan, Bangladesh, Bengali, Controversy, Dhaka, Diplomacy, Extremism, Islamism/Islamophobia, News, Terrorism, United States, প্রথম আলো »

[28 Sep 2010 | No Comment ]

যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে আফগানিস্তানে বহুজাতিক বাহিনীর সহায়তায় সেনা পাঠানোর ব্যাপারে বাংলাদেশকে হুঁশিয়ার করে দিয়েছে তালেবান জঙ্গিরা। তারা সেনা পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে।
বিশ্বজুড়ে সন্ত্রাসী সংগঠনগুলোর ওপর নজরদারিতে নিয়োজিত সংস্থা সাইটের বরাত দিয়ে একটি বার্তা সংস্থা এ তথ্য জানায়।
দক্ষিণ এশিয়ার যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সেনা পাঠাতে যুক্তরাষ্ট্র ২৪ সেপ্টেম্বর বাংলাদেশকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে।
ওই বার্তা সংস্থার খবরে বলা হয়, আফগান তালেবানরা আরবি ও পশতু ভাষায় তাদের ওয়েবসাইটে ও জিহাদি ফোরামে বার্তা পাঠিয়ে সেনা পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ফিরিয়ে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। তালেবানদের ভাষায়, ‘আফগানিস্তানে কয়েক শ সেনা …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Leadership, Mobilisation, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[28 Sep 2010 | No Comment ]

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ইভ টিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং যুদ্ধাপরাধীদের রক্ষাকারী অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গত রোববার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার জন্য তিনি এ অঞ্চলের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও গণতন্ত্রবিরোধী সব অপশক্তির …

Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, History, News, প্রথম আলো »

[28 Sep 2010 | No Comment ]

মুক্তিযুদ্ধের সময় আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ধারাবাহিকভাবে ‘জবাব দাও’ শিরোনামে কথিকা পড়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতেন সাংবাদিক আবুল হোসেন ফকির। লন্ডন টাইমসসহ আরও কয়েকটি বিদেশি পত্রিকায় পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার ওপর তাঁর সাক্ষাৎকারও প্রকাশিত হয়।
মুক্তিযুদ্ধের এই কলমসৈনিক কখনো ভাবেননি, তাঁকে মুক্তিযোদ্ধার সনদ নিতে হবে। এখন জীবনসায়াহ্নে তাঁর সন্তানেরা বলছেন, বাবার মৃত্যুর পর তাঁরা যে মুক্তিযোদ্ধার সন্তান, তার কোনো প্রমাণ থাকবে না। তাই একটি সনদের জন্য আবুল হোসেন ফকির বারবার ফরম পূরণ করছেন, কিন্তু সনদ জোগাড় করতে পারছেন না। দৈনিক বার্তায় চাকরির সূত্রে বর্তমানে রাজশাহীতে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।
মুক্তিযুদ্ধ শুরু হলে তৎকালীন …

Bangladesh, Bengali, Controversy, Dhaka, Diplomacy, News, Politics, প্রথম আলো »

[28 Sep 2010 | No Comment ]

সাবেক পররাষ্ট্রসচিব রিয়াজ রহমানকে তিন মাসের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করেছেন। বিদেশ যেতে আদালতের নির্দেশনা চেয়ে রিয়াজ রহমানের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
জানা যায়, ১০ সেপ্টেম্বর রিয়াজ রহমানের সপরিবারে ভারতের কলকাতায় যাওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাঁকে যেতে বাধা দেওয়া হয়। …

Bangladesh, Bengali, Dhaka, News, Terrorism, প্রথম আলো »

[27 Sep 2010 | No Comment ]

রাজশাহী মহানগরের দুটি মহল্লা থেকে গতকাল রোববার হিজবুত তওহিদের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন নগরের বাজে কাজলা এলাকার মিনা বেগম, শিখা বেগম, নাসিমা খাতুন, ডলি খাতুন ও এসলাম, খোজাপুর মহল্লার শফিকুল ইসলাম এবং রাজশাহীর চারঘাট উপজেলার ঝিকরা গ্রামের শাহাবুল ইসলাম। মতিহার থানার পুলিশ তাঁদের কাছ থেকে কিছু বই, সিডি ও প্রচারপত্র জব্দ করেছে।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), Justice, Leadership, News, Politics, Terrorism, War Crime, War Criminal, প্রথম আলো »

[27 Sep 2010 | No Comment ]

জামায়াতের দুই নেতা প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে হুমকি দিয়ে থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ।
আজ সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে শেখ ফজলুল করিমের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ রুলিং দেন।
‘মুজিব বাঁচতে পারেননি, আপনারাও বাঁচতে পারবেন না’—জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ ও জামায়াতের ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত আমির হামিদুর রহমান আযাদের এ ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ ফজলুল করিম স্পিকারের রুলিং চান।
এ প্রসঙ্গে স্পিকার বলেন, ‘বাঁচা-মরার মালিক আল্লাহ। এ বিষয়ে কেউ পূর্বাভাস দিলে ধর্মীয় বিধিবিধানের প্রতি তাঁর আস্থা আছে কি না, সে বিষয়ে …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, History, International Crimes Tribunal (ICT), Justice, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[27 Sep 2010 | No Comment ]

টাঙ্গাইলে সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়েছে। আজ সোমবার সকালে টাঙ্গাইল মুখ্য বিচারিক হাকিম অঞ্চল আদালতে মামলাটি করেছেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. ফজলুল হক বীর প্রতীক। মুক্তিযুদ্ধ সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য (পাক-ভারত যুদ্ধ বলে অভিহিত করা) করায় তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
বিচারক কাউছার আহমেদ মামলার শুনানি শেষে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। এদিকে মামলা দায়েরের পর মুক্তিযোদ্ধা ও আইনজীবীরা আদালত প্রাঙ্গণে সংক্ষপ্তি সমাবেশ করেন। পরে তাঁরা ফখরুল ইসলামের কুশপুত্তলিকা পোড়ান।
মামলার শুনানিতে অংশ নেন শামীমুল …

Uncategorized »

[25 Sep 2010 | No Comment ]

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেছেন, মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামে গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিডিয়ায় সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, তাঁর বাবা ফজলুল কাদের চৌধুরী ও জামায়াত নেতা মীর কাশেম আলীর নাম এসেছে। গতকাল ও আজ—দুই দিন ওই সময়ের ঘটনায় প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবারের সদস্যদের সাক্ষ্য গ্রহণ শেষে তদন্ত দলের কাছে বিষয়টি যথেষ্টভাবে প্রতিভাত ও প্রমাণিত হয়েছে। চট্টগ্রামে সাক্ষ্য-প্রমাণে সাকা চৌধুরী, মীর কাশেম আলীসহ যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে শিগগিরই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
আজ শনিবার চট্টগ্রামের সার্কিট হাউসে তদন্ত দলের সংবাদ ব্রিফিং শেষে প্রসিকিউটর সাংবাদিকদের এসব …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Leadership, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[25 Sep 2010 | No Comment ]

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। রাঙামাটিতে চাঁদাবাজ, অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশও দিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে রাঙামাটিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পৃথক একটি ইউনিট স্থাপনের জন্য সরকার চিন্তাভাবনা করছে।
যুদ্ধাপরাধীদের বিচারে কেউ যাতে বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান।
এ সময় …

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, Religion, Terrorism, প্রথম আলো »

[25 Sep 2010 | No Comment ]

পুলিশ মৌলভীবাজারের বড়লেখায় আজ শুক্রবার ছাত্রশিবিরের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর প্রথম আলোকে বলেন, সেখানকার তেলিগুল এলাকায় জামায়াত নেতা আবদুস শহীদের বাসায় ৩০-৪০ জন শিবিরের নেতা-কর্মী জড়ো হয়। জড়ো হওয়ার কোনো কারণ বলতে না পারায় ১৩ জনকে থানায় নিয়ে আসা হয়েছে।
বড়লেখা থানার পুলিশ সূত্রে আরও জানা গেছে, পুলিশ সেখানে গেলে বাড়ির মালিক তাদের একটি ঘরে লুকিয়ে রাখেন। পুলিশ ১৩ জনকে থানায় নিয়ে আসে। বাকিরা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে তারা বড়লেখা উপজেলা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
আটক নেতা-কর্মীরা হলেন—জুবের আহমদ (১৮), হাসান আহমদ (২০), তারিকুল ইসলাম …

Bangladesh, Bengali, Dhaka, Extremism, News, Politics, Religion, Terrorism, প্রথম আলো »

[25 Sep 2010 | No Comment ]

আফগানিস্তানে বাংলাদেশের সেনাবাহিনী পাঠাতে দেবে না ইসলামী আন্দোলন। যে মেয়েরা বোরকা পরে না, তাদেরকে জোর করে বোরকা পরানোর ঘোষণাও দিয়েছেন দলটির একজন শীর্ষস্থানীয় নেতা। অযোধ্যার জমি নিয়ে ভারতের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লংমার্চ করা হবে বলেও ঘোষণা দিয়েছেন দলটির আমির সৈয়দ মো. রেজাউল করিম।
বিভিন্ন দাবিতে আজ শুক্রবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশে দলটির নেতারা এসব কথা বলেছেন।
গত বৃহস্পতিবার ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ নিয়ে মামলার রায় ঘোষণার পর দিন বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলোর তত্পরতার আশঙ্কায় আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তবে ধর্মভিত্তিক কোনো …