Bangladesh, Bengali, Blog, Chowdhury Mueen-Uddin, Collaborators, Videos, সচলায়তন »
Article, Bangladesh, Conspiracy, Controversy, Dhaka, Investigation, জনকন্ঠ »
০ যুদ্ধাপরাধ তদন্তের প্রধানকে নিয়ে প্রশ্ন ওঠায় সরকার বিব্রত
০ তাঁর দাবি তিনি রাজাকার ছিলেন না
০ তদন্তে গোয়েন্দারা মাঠে
০ প্রশ্ন উঠেছে এখানে জামায়াতের কোন সুদূরপ্রসারী নীলনক্সা কার্যকর হচ্ছিল না তো?
জনকণ্ঠ রিপোর্ট ॥ যুদ্ধাপরাধ সংক্রান্ত তদন্তকারী সংস্থার প্রধান কর্মকর্তার পদ থেকে আইন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব (জেলা জজ) আবদুল মতিনকে সরিয়ে দেয়া হতে পারে। ছাত্রজীবনে ইসলামী ছাত্রসংঘের সঙ্গে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে বিব্রত সরকার এই প্রক্রিয়া শুরু করেছে। তাঁর সম্পর্কে খোঁজখবর নেয়ার জন্য বিভিন্ন সংস্থাকে দায়িত্বও দেয়া হয়েছে। আইন মন্ত্রী সংশ্লিষ্ট উপদেষ্টাকে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে …
Article, Bangladesh, Crimes Against Humanity, Dhaka, Justice, Leadership, Politics, জনকন্ঠ »
অত্যন্ত দুঃখভারাক্রান্ত মনে লিখছি যে, যুদ্ধাপরাধী/মানবতাবিরোধী অপরাধ বা একাত্তরের খুনীদের বিচারের বিষয়টি ছেলেখেলায় পরিণত হলো। আরও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এ ধরনের ছেলেখেলা যাঁরা দেশের জন্য শহীদ হয়েছেন, যুদ্ধ করেছেন, যাঁরা গত তিন দশক বিচারের দাবিতে আন্দোলন করেছেন তাঁদের প্রতি এক ধরনের বিদ্রূপ। এটি যদি বিএনপি করত, যদি জাতীয় পার্টি করত, তাহলে মেনে নেয়া যেত। কিন্তু এটি এমন সময় হলো, যা মানা কষ্টকর।
যুদ্ধাপরাধীদের বিচারের বিশাল ম্যান্ডেট আওয়ামী লীগ পেয়েছিল। তাই আওয়ামী লীগ ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আপামর জনসাধারণ আশান্বিত হয়ে উঠেছিল। এমনকী বিএনপির মধ্য পর্যায়ের অনেকে আড়ালে বলছিলেন, বিচারটা হয়ে …
Bangladesh, Bengali, Conspiracy, Dhaka, News, Politics, Staff Report, সংবাদ »
যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল সম্পর্কে বিএনপির আপত্তির প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জামায়াতকে রক্ষা করার জন্যই বিএনপি বিচারের ব্যাপারে আপত্তি জানাচ্ছে। কারণ যুদ্ধাপরাধ আর মানবতাবিরোধী অপরাধ সমান কথা। তাই ‘হত্যা, লুণ্ঠন, ধর্ষণ এবং অগি্নসংযোগের মতো অপরাধ প্রচলিত ফৌজদারী আইনেই সম্ভব’- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ারের এ কথা যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনের কথা নয় বরং বাধাগ্রস্ত করার মন্তব্য। বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘যুদ্ধা-পরাধীদের বিচার-দেশবাসীর দাবি শীর্ষক আলোচনা সভায় গতকাল শনিবার তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমীর আহ্বায়ক হেমায়েত উদ্দিন বীরবিক্রমের সভাপতিত্বে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, Investigation, Justice, News, সংবাদ »
যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থার কাছে আজ রোববার ৫ প্রত্যক্ষ সাক্ষী হাজির করা হবে। ‘৭১-এ সংঘটিত গণহত্যা, বিভীষিকাময় মানবতাবিরোধী অপরাধের ওপর গবেষণা পরিচালনাকারী বেসরকারি সংগঠন ওয়ারক্রাইমস এ- ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি বিভিন্ন তথ্য-উপাত্তসহ ওই ৫ সাক্ষীকে হাজির করবে। এছাড়াও যুদ্ধাপরাধের দালিলিক প্রমাণ হিসেবে বিভিন্ন সাক্ষাৎকারসহ ভিডিওচিত্র, অগি্নসংযোগ, নারী নির্যাতন ও হত্যাকা-ের ঘটনার পেপারকাটিং এবং অন্য সাক্ষ্য প্রমাণও তদন্তকারী সংস্থার হাতে তুলে দেবে সংগঠনটি।
‘৭১-এ সংঘটিত গণহত্যা, বিভীষিকাজনক অপরাধের ওপর গবেষণা পরিচালনাকারী বেসরকারি সংগঠন ওয়ারক্রাইমস এ- ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডা. হাসান ‘সংবাদ’কে জানান, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী যেসব ঘটনা ঘটেছে …
Bengali, Genocide, Khabor, News, War Crime, War Criminal »
আল-বদর হেডকোয়ার্টারে পাওয়া গেলো এক বস্তা চোখ। এদেশের মানুষের চোখ। আল-বদরের খুনিরা নিরীহ সাধারণ মানুষকে হত্যা করে তাদের চোখ তুলে তুলে বস্তা বোঝাই করেছে! এই বিকৃতি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের! স্বাধীনতাযুদ্ধে হানাদার পাকিস্তানি বাহিনীর দালাল, বর্তমানে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক বিএনপি-জামাত জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ একাত্তরে ঘাতক আল-বদর বাহিনী গঠন করেই ক্ষান্ত হননি, বর্বর পাকিস্তানি সামরিক জান্তা বাংলাদেশকে মেধাশূন্য করার সুদূরপ্রসারী যে নীলনকশা এঁকেছিল তার বাস্তবায়নকারী হিসেবেও মাঠে কাজ করেছেন এই মুজাহিদ। আর এই পৈশাচিক পরিকল্পনার পরিণতিতে দীর্ঘ ৯ মাস সশস্ত্র মুক্তি সংগ্রামের শেষলগ্নে …
Article, Bengali, History, Khabor, War Crime, War Criminal »
জামালপুরে ছিল কুখ্যাত আলবদর বাহিনীর সাতটি ক্যাম্প। ক্যাম্পগুলো গড়ে ওঠে আলবদর বাহিনীর প্রতিষ্ঠাতা ও ময়মনসিংহ জেলা আলবদর বাহিনীর প্রধান মোহাম্মদ আশরাফ হোসেনের নেতৃত্বে। এর মধ্যে শেরপুরের সুরেন্দ্র মোহন সাহার বাড়ির ক্যাম্পটি ছিল সবচেয়ে বিভীষিকাময়। ক্যাম্পটির তত্ত্বাবধায়ক ছিলেন জামায়াতে ইসলামীর বর্তমান সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান। ৮০-৯০ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের সহযোগীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে এ ক্যাম্পেই। দিনের পর দিন ক্যাম্পের অন্ধকার কুঠুরিতে আটকে রেখে চালানো হয়েছে অমানুষিক নির্যাতন। এসব নির্যাতন আর হত্যাকাণ্ডের প্রত্যক্ষ সহযোগী ছিলেন আলবদর বাহিনীর জামালপুর সাবডিভিশনের প্রধান আব্দুল বারী এবং সদস্য নাসির ও কামরান।
টানা …
Bangladesh 1971 Trials, Bengali, Khabor, News, Politics, Religion, War Crime »
দৈনিক কোটি টাকার সমপরিমাণ মার্কিন ডলার তথা দেড় লাখ ডলার সংগ্রহের টার্গেট নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ অর্থ ব্যয় করা হবে যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করার নানামুখী তৎপরতা এবং যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বনকারী আইনজীবীদের ফি বাবদ। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারত, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জামাত-শিবিরের তালিকাভুক্ত নেতা-কর্মী-সমর্থকদের কাছ থেকে এ অর্থ সংগ্রহের জন্যে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে চিঠি বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে অর্থ সংগ্রহ করার বিষয়টি মনিটরিং করা হচ্ছে। তহবিল সংগ্রহের অংশ হিসেবে চলতি মাসে ওয়াশিংটন ডিসিতে জামাত-শিবিরের প্রবাসী সমর্থকদের উচ্চ পর্যায়ের একটি বৈঠক আহবান করা হয়েছে। এ বৈঠকে …
Bangladesh 1971 Trials, Bengali, Law, News, War Crime, কালের কন্ঠ »
একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারকাজে সহায়তা করতে ১০১ সদস্যের একটি আইনজীবী প্যানেল গঠন করেছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিরা। এই প্যানেলের আইনজীবীরা ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেবেন। পাশাপাশি তাঁরা ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আইনের বিরুদ্ধে অপপ্রচার ও ভুল ব্যাখ্যার বিরুদ্ধে কাজ করবেন।
গত রবিবার লন্ডনের ক্যানন স্ট্রিটের এক মিলনায়তনে এ প্যানেল গঠন করা হয়। প্যানেলের প্রধান করা হয়েছে ব্যারিস্টার নোরা শরীফকে। এর আগে ওই মিলনায়তনে ‘যুদ্ধাপরাধের বিচারে প্রবাসীদের করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। কমিটির যুক্তরাজ্য শাখার সভাপতি ড. বি বি …
BD News 24, Bengali, Law, News, War Crime, War Criminal »
ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত বিভিন্ন তথ্য, দালিলিক প্রমাণ ও গ্রন্থ তদন্ত সংস্থাকে দিয়ে ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি বলেছে, বিভিন্ন অপরাধীর বিষয়ে তাদের তথ্য-প্রমাণ ‘অকাট্য’।
রোববার দুপুরে কমিটির আহ্বায়ক ড. এমএ হাসান এসব তথ্য-প্রমাণ হস্তান্তর করেন।
গত ২৫ মার্চ গঠনের পর তদন্ত সংস্থা ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে তথ্য প্রমাণ চায়।
হাসান জানান, তাদের দেওয়া অপরাধীর তালিকায় জামায়াতে ইসলামী, বিএনপি ছাড়াও সরকারি দলের সংসদ সদস্যের নামও রয়েছে।
জামায়াতের সাবেক আমির গোলাম আজম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, কেন্দ্রীয় নেতা …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, News, Politics, আমাদের সময় »
জামায়াতে ইসলামীর শীর্ষনেতারা কলঙ্কমুক্ত হতে চান। যুদ্ধাপারাধের দায়ে অভিযুক্ত হলে বিচারের মুখোমুখি হতেও আপত্তি নেই তাদের। যুদ্ধাপরাধের দায়ভার থেকে মুক্ত হলে ভবিষ্যতের জামায়াতে ইসলামী হবে নতুন ধারার। জামায়াতের বিকল্প নেতৃত্বে এমনই একটি মেধাবী প্রজš§কে আনার চিন্তাভাবনা করছেন দলের হাইকমান্ড। জামায়াতের শীর্ষনেতারা দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনাও করছেন প্রতিনিয়ত। যুদ্ধাপরাধের বিচার হবেইÑ আন্তর্জাতিক অঙ্গন থেকে এধরনের বার্তায় প্রস্তুতি চলছে জামায়াতে। সূত্র মতে, সহিংসতা কিংবা জঙ্গি আন্দোলনের নেতিবাচক মনোভাব নয় বরং আইনের মুখোমুখি হতে প্রস্তুত জামায়াত। তবে বিচারের নামে প্রহসনের আশঙ্কা এড়াতেই সাংগঠনিক শক্তি চাঙ্গা করারও প্রস্তুতি রয়েছে দলটিতে। জামায়াতের একাধিক …
Bangladesh, Bengali, Conspiracy, News, Politics, Prosecution/Reconciliation Initiatives, আমাদের সময় »
জামায়াতের আমির মতিউর রহমান নিজামী অভিযোগ করেছেন, যুদ্ধাপরাধের বিচারের রায় আগেই লিখে রাখা হয়েছে। এখন শুধু একটি বিচারের নাটক মঞ্চস্থ করে রায় ঘোষণা বাকি আছে। গতকাল দুপুরে আলফালাহ মিলনায়তনে ইসলামিক লইয়ার্স কাউন্সিলের প্রতিনিধি সভায় নিজামী প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন।
নিজামী আরো অভিযোগ করেন, সরকার মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে বিশ্বের সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ করতে যাচ্ছে। তিনি যুদ্ধাপরাধের মামলাকে তথাকথিত ও মিথ্যা হিসেবে উল্লেখ করে বলেন, শেখ মুজিবর রহমান বেঁচে থাকলে এখন মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রসঙ্গ উঠত না।
