Article, Bengali, Dhaka, Politics »
সাংবিধানিক নিয়ম বিধিকে উপেক্ষা করে উদ্দীন সাহেবদের তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের স্থলে দুবছর পরে ২৯ ডিসেম্বর/০৮ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করে। যা অনুষ্ঠিত হবার কথা ছিল ২২ জানুয়ারী, ২০০৬। এ নির্বাচনে কোথাও ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, ভোটকেন্দ্রে মারামারি, গোলাগুলীর কথা শোনা যায়নি। ভোট দিতে না পেরে কোন ভোটারকে ব্যর্থ মনোরথে ফিরেআসতেও হয়নি। এমন সুন্দর ও সুশৃংখল নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না বলে উপায় নেই। সে কারণে দেশী, বিদেশী পর্যবেক্ষকগণ প্রশংসা করেছেন, আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ হয়েছে বটে। কিন্তু এত ব্যাপকভাবে ভোট কাষ্ট হওয়াটা ছিল কল্পনার অতীত। তাছাড়া শুধু মহাজোটই …
Bengali, Dhaka, News, Politics »
আইনমন্ত্রীর বক্তব্যে তীব্র নিন্দা ও ক্ষোভ
ইসলাম উৎখাতের চেষ্টা করলে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনী ধর্মভিত্তিক তথা ইসলামী রাজনীতি বন্ধে আইনমন্ত্রীর ঘোষণায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ইসলামী রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়ে আইনমন্ত্রী এ দেশের ইসলামী জনতার কলিজায় আঘাত করেছে। কারণ ইসলামে রাজনীতি ধর্মেরই একটি অংশ। ইসলামের এই অংশকে নিষিদ্ধের ঘোষণা দিয়ে তিনি মূলত ইসলামকে নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন। ইসলামকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে তিনি মুসলমান হওয়ার বৈধতা হারিয়ে ফেলেছেন। তিনি বলেন, ৫ম সংশোধনীতে সংবিধানে আল্লাহর নাম, আল্লাহর উপর পূর্ণ আস্থা সংযোজন করে ধর্মনিরপেক্ষতা বাদ …
Bengali, Dhaka, News, Politics »
মাওলানা নিজামী ও নায়েবে আমীর আব্দুস সুবহানকে পাবনা ফোরাম ঢাকা সংবর্ধনা দেবে আজ
পাবনা ফোরাম ঢাকার উদ্যোগে আজ মঙ্গলবার বিকাল ৩টায় কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মাল্টিপারপাস হলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পাবনার কৃতী সন্তান সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী ৪র্থ বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হওয়ায় এবং সাবেক সংসদ সদস্য মাওলানা আবদুস সুবহান জামায়াতের নায়েবে আমীর নির্বাচিত হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।
Article, Bengali, Dhaka, Politics »
ইংরেজি নতুন বছরের শুরুতেই বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আর কত বিদেশীদের চামচাগিরি করবেন। বিদেশীরা আপনাদের রক্ষা করতে পারবে না। যদি ভারতে গিয়ে সাহস নিয়ে দেশের স্বার্থে কথা বলেন, তাহলে বিমানবন্দরে ফুলের মালা দিয়ে আপনাদের বরণ করে নেবো। আর যদি তা না করে সবকিছু বিদেশীদের হাতে দিয়ে সরকার খালি হাতে ফিরে আসে, তবে তাদের পথে (আন্দোলনের) কাঁটা বিছিয়ে দেয়া হবে।’ বেগম জিয়া ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক অমীমাংসিত বিষয়ে জাতীয় স্বার্থ রক্ষা করতে সরকার ব্যর্থ হলে বিরোধী দল সরকার বিরোধী আন্দোলনে যাবে।’
বিরোধীদলীয় নেত্রীর …
