Home » Archive

Bengali, Language, News, War Criminal, সমকাল »

[26 Jan 2010 | No Comment ]

সমকাল প্রতিবেদক
আগামী ছয় মাসের মধ্যে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর সহযোগী রাজাকারদের তালিকা করার উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। স্থানীয় প্রশাসনের কাছে থাকা রাজাকারদের তালিকা পাঠানোর জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এ তালিকা চূড়ান্ত করে প্রকাশ করা হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম সমকালকে জানান, রাজাকার-আলবদর বাহিনীর সদস্যদের তালিকা আমরা সংগ্রহ করছি। এরা সরকারের বেতনভোগী ছিল বলে এদের নাম, ঠিকানা, রেকর্ড প্রশাসনের কাছে রয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপারদের সেই তালিকা পাঠানোর জন্য মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। …

সমকাল »

[9 Jan 2010 | No Comment ]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, ‘আমাদের দলে বেশ কয়েকজন সাব সেক্টর কমান্ডারসহ ৫ হাজার জেনুইন মুক্তিযোদ্ধা আছে।’ তিনি গত শুক্রবার রাতে ফরিদপুর শহরের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়কালে এ কথা বলেন। সম্প্রতি রাজধানীতে জামায়াতের উদ্যোগে প্রথমবারের মতো মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। এ সময় মুজাহিদ আরও বলেন, ‘২০০১-এর নির্বাচনের চেয়েও ২০০৮ সালের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। তারপরও আমরা সংসদ সচল রাখার পক্ষে।’ ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতে এসব পরামর্শ দিচ্ছে। …

সমকাল »

[5 Jan 2010 | No Comment ]

এখন পর্যন্ত ঠিক হয়নি কোন পদ্ধতি ও প্রক্রিয়ায় যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তদন্ত কাজ পরিচালিত হবে। হয়নি তদন্ত কমিটিও। তৈরি হয়নি চিহ্নিত বা মাঠ পর্যায়ের যুদ্ধাপরাধীদের কোনো তালিকা।
নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে মহাজোট সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের শক্তিগুলো এ জন্য মহাজোটকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল। যুদ্ধকালীন সেক্টর কমান্ডারদের সংগঠন ‘সেক্টর কমান্ডারস ফোরাম’ দেশব্যাপী গণজোয়ার সৃষ্টি করে। মহাজোট সরকার ২০০৯ সালের ৬ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেয়।
প্রতিশ্রুতি অনুযায়ী গত ডিসেম্বরে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দেওয়া হয়। সরকার জানায়, হাইকোর্টের বর্তমান …

Bengali, Freedom Fighter, News, War Criminal, সমকাল »

[2 Jan 2010 | No Comment ]

মৃত্যুশয্যায় শায়িত ফরিদপুরের মুক্তিযোদ্ধা মাজেদ আলী খান মৃত্যুর আগে বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে চান। আট নম্বর সেক্টরের অধীন ফরিদপুর জেলার বালিয়াকান্দি (বর্তমান মধুখালী) থানার এই মুক্তিযোদ্ধা এলাকায় সর্বজন পরিচিত। একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যসহ স্থানীয় পর্যায়ে শ্রমিক লীগ ও আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদ করায় ওই বছর ১৯ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়। ২০০২ সালে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে ঢাকা, কলকাতা, মাদ্রাজ, ভেলোর এবং সর্বশেষ ব্যাংকক গিয়ে চিকিৎসা …

Article, Bengali, Dhaka, সমকাল »

[2 Jan 2010 | No Comment ]

ধর নির্ভয় গান
আজ ২০১০ সালের প্রথম দিন। সবাইকে গ্রেগরিয়ান নববর্ষের শুভেচ্ছা। আমরা, বাঙালিরা সুযোগ পেলেই কেবল ব্যর্থতার কথা বলি। আমরা এই পেলাম না, সেই পেলাম না, এই হলো না, সেই হলো না। আমি বুকে একটু সাহস সঞ্চয় করে ভিন্ন কথা বলতে চাই। রবীন্দ্রনাথের ভাষায় আমি বলতে চাই, “কি পাইনি তার হিসাব মেলাতে মন মোর নহে রাজি।” তবুও কিছু কথা বলতে হয়, তাই কিছু অভিযোগ থেকেই যায়। আর কারও বিরুদ্ধে না হলেও, নিজের বিরুদ্ধে তো বটেই। অবশ্য এটি একান্তই আমার ব্যক্তিগত ভাবনা। এ কথা বলার সাহস রাখি না যে, আমার মতো …

সমকাল »

[2 Jan 2010 | No Comment ]

জীবিত অবস্থায় সম্মান না-ইবা জুটল; কিন্তু মারা যাওয়ার পরে রাষ্ট্রীয় সম্মান পেতে চান মির্জাপুরের বীর মুক্তিযোদ্ধা মায়া রানী। এ কারণে তিনি মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম লিপিবদ্ধ করাতে দ্বারে দ্বারে ঘুরছেন।
মির্জাপুর উপজেলার খলিয়াজানি গ্রামের মায়া রানী জানান, বিধবা হওয়ার পর ১৯৬৫ সালে তিনি মির্জাপুর কুমুদিনী হাসপাতালে সেবিকার চাকরি নেন। ১৯৭১ সালে তিনি চাকরি ছেড়ে দিয়ে যোগ দেন বাতেন বাহিনীতে। এ জন্য যুদ্ধ শেষে বাহিনীপ্রধান খন্দকার আঃ বাতেন তাকে এমএজি ওসমানীর দেওয়া সার্টিফিকেট প্রদান করেন। তিনি জানান, ওই সার্টিফিকেট নিয়ে বারবার মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তাকে তালিকাভুক্ত করা হয়নি। অবশেষে …

সমকাল »

[2 Jan 2010 | No Comment ]

বৃহস্পতিবার আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ৩৮ বছর পর বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে ১৯৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারে এক মিলনমেলা বসেছিল মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বেনীলাল দাসগুপ্ত বেনুর স্ত্রীর পরলোক গমনের জন্য দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান থাকলেও তা সংক্ষিপ্ত পরিসরে শেষ হয়। বেনীলাল দাসগুপ্ত বেনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ক্যাপ্টেন (অব.) এম এ হক বীরবিক্রম, অতিথি ছিলেন কুতুবুদ্দিন, কেএস মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, …

Article, Bengali, Freedom Fighter »

[26 Dec 2009 | Comments Off ]

বাংলাদেশে মুক্তিযোদ্ধা বাছাইয়ের মতো কঠিন কাজ আর নেই। এত বিপুলসংখ্যক মানুষ স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ছিল যে তাদের তালিকা তৈরি করতে গেলে বলা যায় দেশের প্রায় সবার নাম লিখতে হবে। এমন মতও রয়েছে যে, রাজাকার-আলবদর ও শান্তি কমিটির সদস্যদের নাম লিখে বাকি সবাইকে মুক্তিযোদ্ধা ঘোষণা করা হোক। মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়ন করে তাদের মধ্য থেকে একটি অংশকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দেওয়ার কাজ আরও কঠিন। যত নিখুঁতভাবে করা হোক না কেন, পক্ষপাতের অভিযোগ উঠবেই। সুবিধা যেহেতু সবাইকে দেওয়া যাচ্ছে না এবং যাদের দেওয়া হচ্ছে তারাও সমভাবে পাচ্ছে না, তাই প্রশ্ন উঠবেই। কেউ যদি মর্জিমাফিক …

Art, Article, Bengali, Editorial, সমকাল »

[25 Dec 2009 | Comments Off ]

২০০৯-এ আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে এমন কোনো তাৎপর্যপূর্ণ ঘটনা কি ঘটেছে যে আজ ২০১০-এর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ওই বছর নিয়ে বিশেষ কিছু লিখতে হবে? বস্তুতপক্ষে ‘০৯-এ হয়তো তেমন কিছুই ঘটেনি, যা ‘০৮-এ ঘটেছিল কিংবা তার আগের বছর। তবুও বছর শেষে একটি সালতামামির ব্যাপার আছে। তবে ওই কাজটি আমার জন্য বড় কঠিন হবে। কেননা কোথায়, কখন, কী ঘটছে সে খবর রাখার চেষ্টা করিনি। আমার মনে হয়, ওই ধরনের কোনো খবর রাখার কথাও নয় আমার।
ডিসেম্বর মাসের সঙ্গে আমাদের জাতিসত্তা, সংস্কৃতি, এসব ব্যাপার যেন ওতপ্রোতভাবে জড়িত। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। নয় মাসের একটি রক্তক্ষয়ী যুদ্ধ …

Bengali, News, সমকাল »

[21 Dec 2009 | Comments Off ]

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, সারাদেশে হাজার হাজার বধ্যভূমি চিহ্নিত করা হলেও অসংখ্য বধ্যভূমি এখনও চিহ্নিত করা হয়নি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী করা প্রয়োজন। মন্ত্রী বলেন, স্বাধীনতার বিরোধী শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে, দেশের প্রথম রাষ্ট্রনায়ক নজরুল ইসলামকে কারাগারে হত্যা করে। তারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে চায়। উপজেলা পর্যায়ে স্মৃতি প্রদর্শনীর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা দরকার। দেশের প্রত্যেক স্কুলে মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি প্রদর্শনীর ব্যবস্থা করার জন্য প্রাথমিক শিক্ষকদের প্রতি তিনি আহ্বান জানান।
শ্রীমঙ্গলে সাংবাদিক বিকুল চক্রবর্তীর আয়োজনে মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক …

Bengali, News, সমকাল »

[21 Dec 2009 | Comments Off ]

পাবনায় আটদিনব্যাপী বিজয়মেলা গতকাল শেষ হয়েছে। সমাপনী দিনে মুক্তিযুদ্ধে গৌরবজনক অবদানের জন্য ১৫ কৃতী সন্তানকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়। শামসুর রহমান শরীফ ডিলু এমপির সভাপতিত্বে সমাপনী দিনে সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন-উর রশিদ বীর প্রতীক প্রধান অতিথি ছিলেন।
শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাবি্ব, সাবেক ডিসি নুরুল কাদের খান, মরহুম অধ্যক্ষ আবদুল গনি, সাবেক এমপি শহীদ আবদুর রব বগা মিয়া, শহীদ বুদ্ধিজীবী মাওলানা কছিমুদ্দিন, সাবেক এমপি শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন, ভাষাসৈনিক মরহুম আমিনুল ইসলাম বাদশা, সাবেক এমপি মরহুম আহমদ রফিক, সাবেক এমপি মরহুম ইকবাল হোসেন, সাবেক এমপি মরহুম রফিকুল ইসলাম বকুল, …

Bengali, News, সমকাল »

[21 Dec 2009 | Comments Off ]

খুলনায় মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশ
খুলনায় মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সাম্প্রদায়িক শক্তি এখনও দম্ভভরে ঘুরে বেড়াচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য সংসদে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ঘাতকদের বিচারকে ব্যাহত করতে জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বক্তারা যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন এবং সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জোটের আহ্বায়ক হুমায়ূন কবীর ববি। অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, খেলাঘর আসরের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার ও কেন্দ্রীয় পেশাজীবী …