Bengali, Dhaka, News, War Crime, যুগান্তর »
যুগান্তর রিপোর্ট
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ১৪ আবদুল গনি রোডের ভবনে অবকাঠামো প্রস্তুত কার্যক্রম তদারকি করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এএসএসএম জহিরুল হককে আহ্বায়ক করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন- আইন মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট ও উন্নয়ন) মোঃ আবিদ হোসেন, সিনিয়র সহকারী সচিব বিকাশ কুমার সাহা এবং সিনিয়র সহকারী সচিব এসএম এরশাদুল আলম। আইন মন্ত্রণালয় মঙ্গলবার এক অফিস আদেশে এ কমিটির নাম ঘোষণা করে। উল্লেখ্য, সরকার ১৪ আবদুল গনি রোডের ভবনসমূহ যুদ্ধাপরাধীদের বিচারকার্য পরিচালনার জন্য এবং ওই ভবনে অবস্থিত প্রশাসনিক আপিল …
Bengali, Dhaka, News, War Crime, War Criminal, যুগান্তর »
কূটনৈতিক রিপোর্টার
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রেসিডেন্ট স্যাঙ্গ-হিউন সঙ্গ বলেছেন, দেশের বিচার ব্যবস্থার অধীনে বিদ্যমান আইনেই বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হবে বলে তার আস্থা রয়েছে। তিনি বলেন, এ দেশের বিচার ব্যবস্থায় আইনগত উচ্চ প্রজ্ঞা সম্পন্ন লোক রয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে ১৯৭১ সালের ব্যাপক সহিংসতা ও নিষ্ঠুরতার বিচারের উদ্যোগের বিষয়ে সচেতন রয়েছে। আইসিসির রোম সংবিধির অনুসমর্থন করার জন্য তিনি বাংলাদেশকে উৎসাহিত করেন। আইসিসি প্রেসিডেন্ট সোমবার ঢাকায় ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশের আইসিসি সংবিধির অনুসমর্থন’ শীর্ষক এক কর্মশালায় বক্তব্য রাখছিলেন।
মানবাধিকার গ্রুপ ‘অধিকার’ আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি গোলাম রাব্বানী। অনুষ্ঠানে আরও …
Bengali, Dhaka, News, War Crime, War Criminal, যুগান্তর »
যুগান্তর রিপোর্ট
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য রাজধানীর আবদুল গনি রোডে ট্রাইব্যুনাল স্থাপনের কাজ শুরু হয়েছে। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রোরবার গণপূর্ত বিভাগের লোকজন নিয়ে গনি রোডের ১৪ নম্বর বাড়িটিতে ট্রাইব্যুনালের জন্য বিভিন্ন কক্ষের সাজগোজ ও সংস্কারের কাজ শুরু করেছেন। আইনমন্ত্রী ব্যারিস্টার সফিক আহমেদ সাংবাদিকদের বলেছেন, বসার জায়গা হয়ে গেলেই ট্রাইব্যুনাল গঠন করে বিচার কাজ শুরু করা হবে। অপরদিকে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রোম বিধির অনুসমর্থনের উদ্যোগ নেবে। মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর সংসদে পাস হলে এ রোম বিধি অনুসমর্থনের কাজ শুরু করবে সরকার। রোববার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের সভাপতি স্যাং হিয়াং সং আইনমন্ত্রী …
Bengali, Dhaka, News, War Crime, War Criminal, যুগান্তর »
বিজয়ের কর্মসূচি উদ্বোধনকালে সাজেদা চৌধুরী
যুগান্তর রিপোর্ট
যুদ্ধাপরাধীদের বিচার আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথের মধ্য দিয়ে মঙ্গলবার আওয়ামী লীগের মাসব্যাপী বিজয়ের মাসের কর্মসূচি শুরু হয়েছে। ব্যতিক্রমধর্মী শপথবাক্য পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া বিজয়ের মাসের কর্মসূচি চলবে ডিসেম্বরের শেষ পর্যন্ত। সকালে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে শপথবাক্য পাঠের মধ্য দিয়ে মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দিবসের শুরুতে সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবনের সামনে নেতাকর্মীরা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শিখা চিরন্তনে প্রথমে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং পরে আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে …
Bengali, Dhaka, News, Politics, War Crime, আমাদের সময় »
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যাহত থাকলে বাংলাদেশের লাখ লাখ মানুষ তার প্রতিবাদে রাস্তায় নামবে বলে যুক্তরাষ্ট্রের একটি মুসলিম সংগঠন হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাইমসে গত ১৫ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) নামক একটি সংগঠনের মুখপাত্র আকতার হোসেন এ হুমকি দেন । ওই সংগঠনটি দাবি করছে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস’া চালুর অভিপ্রায়ে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি সামনে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্রগুলোর অন্যতম ওয়াশিংটন টাইমসের সাংবাদিক চেসি ফ্লেমিং লিখিত ‘বাংলাদেশ প্রোবস টার্গেটস ৭১ ফোজ’ শিরোনামে প্রকাশিত সংবাদে মুনা প্রসঙ্গে বলা হয়েছে, বাংলাদেশের জামায়াতে ইসলামীর …
Article, English »
Bangladeshi authorities are investigating “genocide” allegations against opponents of its break with Pakistan nearly 40 years ago, the nation’s ambassador to Washington said Tuesday.
The Bangladeshi government, which took office in January following elections that ended two years of emergency rule, blames former paramilitary opponents of independence for 3 million murders and 200,000 rapes during the 1971 conflict.
Ambassador M. Humayun Kabir told editors and reporters at The Washington Times that the country has been yearning to resolve the war-crimes issue for decades. But critics claim the investigation is a thinly disguised …
Article, Daily Star, Dhaka, Genocide, History, Law, War Crime, War Criminal »
THE Law Minister Shafiq Ahmed presented the International Crimes (Tribunals) (Amendment) Act 2009 in parliament this week, with the Speaker urging quick passage before the end of the current parliamentary session. The 2009 act presents some amendments to the original 1973 act to make it “contemporary” (jugupojogi), “fair and neutral,” and “globally acceptable.”
Newspaper reports suggest amendments have been made to: provision to try individuals and groups of individuals; provision for appeal; and English being the official language of the trial along with …
Bengali, Dhaka, News, Politics, War Crime, ইত্তেফাক »
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস্ এফ. মরিয়ার্টি বলেছেন, যুদ্ধপরাধীদের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানের হওয়া দরকার। এ নিয়ে কোন রাজনীতি করা ঠিক হবে না।
বৃহস্পতিবার উত্তরায় আমেরিকান সুপার স্পেশিয়ালটি হসপিটাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, মানবাধিকার কমিশন যেটা হচ্ছে সেটার সফলতা নির্ভর করবে এটা কতটা কার্যকরভাবে কাজ করে তার উপর।
BD News 24, Dhaka, English, Law, News »
Dhaka, July 9 (bdnews24.com)—Human Rights Watch has called on the Bangladesh government to ensure its proposed amendment to a 1973 act is rigorously updated in line with international law for upcoming trial of war criminals.
HRW suggested the law’s definition of genocide, crimes against humanity and war crimes, and its sections on rights of the accused, witness and victim protection be amended in line with a 1998 statute of the International Criminal Court for credible trials.
In a letter to prime minister Sheikh Hasina, released on its website Thursday, HRW welcomed the …
Bengali, Dhaka, Law, News, War Crime, ইত্তেফাক »
১০ জুলাই : একক ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠীকেও বিচারের আওতায় আনার বিধি যুক্ত করে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধন করে ‘দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সংশোধনী) বিল, ২০০৯’ পাস করা হয়েছে। সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য ছাড়া অন্যদের বিচারের আওতায় আনার সুযোগ ছিল না।
গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বিলটি উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাস হয়। রাষ্ট্রপতির অনুমোদনের পরপরই এ আইনের আওতায় যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরুর সম্ভাবনা আছে। এই বিলটির সঙ্গে গতকাল বাজেট অধিবেশনের শেষ দিনে আরো দুইটি বিল পাস হয়। আইনমন্ত্রী …
BD News 24, Dhaka, English, Law, News, Politics, War Crime »
The cabinet has given the go-ahead to amend the International Crimes (Tribunals) Act 1973 for the trial of war crimes, to ensure “fair and neutral” trials. The cabinet gave approval for the amendment on Monday, which will be placed in parliament within one or two days, law minister Shafique Ahmed told reporters at his office. “There are provisions for trial of the armed forces and their associate forces under the 1973 act. We have recommended an added provision to try individual and group crimes for the trial of war crimes.”
A …
Bengali, Blog, Dhaka, History, Politics, War Crime, মুক্তাঙ্গন »
‘যুদ্ধাপরাধী ইস্যুর রাজনীতিকরণ’ বলতে ঠিক কী বোঝায় আসলে?
গত বছর বাংলাদেশের সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এরকম একটি বিষয়ের মুখোমুখি হতে হচ্ছে সবাইকে। ওই নির্বাচনে আওয়ামী লীগের একটি অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, যুদ্ধাপরাধীদের বিচার করা। বিষয়টি নিয়ে নির্বাচনের সময় স্বাধীনতাবিরোধীরা তেমন মাথা ঘামায়নি। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে এটি একটি অন্যতম ইস্যু হয়ে উঠেছে আর তখন থেকেই কেউ কেউ ছবক দিতে শুরু করেছেন, বিষয়টির ‘রাজনীতিকরণ’ ঠিক হবে না।
লক্ষণীয় বিষয়, এ কথা যারা বলছেন, তারা প্রত্যেকেই রাজনৈতিক দলের সদস্য। আর কোনও রাজনৈতিক …
