Bangladesh, Bengali, Dhaka, Diplomacy, News, Politics, War Crime, সমকাল »
ঢাকায় এসে কিছুক্ষণের মধ্যেই সোনারগাঁও হোটেলে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী জেমস স্টেইনবার্গ। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে খোলামেলা কথা বললেন বাংলাদেশের রাজনীতিসহ নানা বিষয়ে। বললেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে রাজনৈতিক প্রক্রিয়ায়ই সিদ্ধান্ত নিতে হবে। তবে এ কার্যক্রম বা প্রক্রিয়ায় জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকতে হবে। আর সুনির্দিষ্ট পরিস্থিতিতে এটা কীভাবে করা হবে সে সিদ্ধান্ত নিতে হবে এ দেশের জনগণকেই। দুই বড় দলের রাজনৈতিক বিরোধ সম্পর্কে দু’দিনের সফরে আসা মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব রাজনৈতিক দলের একসঙ্গে কাজ করা এবং অভিন্ন স্বার্থে উন্মুক্ত ও সহিষ্ণু বিতর্কের পরিবেশ গড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি …
Bangladesh, Bengali, Dhaka, Fundamentalism, Islamism/Islamophobia, News, Religion, সমকাল »
নিষিদ্ধ ঘোষিত জঙ্গিভিত্তিক সংগঠন হিযবুত তাহ্রীর নতুন নামে আত্মপ্রকাশের পরিকল্পনা করছে। সংগঠনের সক্রিয় নেতারা গত ছয় মাসে এ বিষয়ে সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছেন। ভেতরে ভেতরে চলছে সদস্য সংগ্রহের কাজ। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোকে প্রধান টার্গেট করে নতুন সদস্য সংগ্রহ অভিযান চলছে। সংগঠনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদ ‘গৃহবন্দি’ থাকাবস্থায় গত ছয় মাস মাঠপর্যায়ের এসব কাজের
তদারকি করেন যুগ্ম সমন্বয়কারী কাজী মোরশেদুল হক। নিষিদ্ধ ঘোষণার পরও সাংগঠনিক তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব। জিজ্ঞাসাবাদে হিযবুত তাহ্রীরের বর্তমান সাংগঠনিক তৎপরতা …
Bangladesh, Bengali, Conspiracy, Dhaka, Fundamentalism, Islamism/Islamophobia, News, Religion, জনকন্ঠ »
পাকিস্তানপন্থী কতিপয় সামরিক গোয়েন্দা কর্মকর্তার সহায়তায় দেশী-বিদেশী জঙ্গীদের সংগঠিত করা হয়েছে। বাংলাদেশী বংশোদ্ভূত হুজির যুক্তরাজ্য শাখার আমির ব্রিটিশ নাগরিক গোলাম মোস্তফা জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়ে জঙ্গীদের সংগঠিত করার সহায়তাকারীদের নাম-পরিচয় প্রকাশ করেছে। ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী চৌধুরী, লে. কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার, মেজর মিজানুর রহমানের নাম প্রকাশের পর তাদের গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে। বঙ্গবন্ধুর পলাতক খুনী কর্নেল রশীদের গুলশানের বাসভবনে হুজি নেতা গোলাম মোস্তফার সঙ্গে ডিজিএফআইয়ের পাকিস্তানপন্থী কর্মকর্তাদের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হুজি নেতা গোলাম মোস্তফাকে সেই বাড়িতে নিয়ে যাওয়ার পর শনাক্ত করেছে। বুধবার জিজ্ঞাসাবাদে হুজি নেতা …
Bangladesh, Bengali, Conspiracy, Dhaka, Diplomacy, News, Politics, War Crime, জনকন্ঠ »
ধর্মীয় রাজননীতির পৰে সাফাই গাইতে গিয়ে ইসলাম ধর্ম আর রাজনীতিকে পুরোপুরি একাকার করে ফেলেছেন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতারা। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতারা এবার বলেছেন, যারা ইসলামের দুশমন যাদের ইসলাম সম্পর্কে ধারণা নেই তারাই অপপ্রচার করে বলে ধর্ম ব্যক্তিগত বিষয়, ধর্ম আর রাজনীতি আলাদা বিষয়। আসলে রাজনীতিহীন ইসলাম প্রাণহীন। রাজনীতি ছাড়া ইসলাম পুরোপুরি প্রাণহীন। রাজনীতি ছাড়া ইসলাম হতে পারে না। একই সঙ্গে নিজামী নিজেকে একজন প্রকৃত মুসলমান দাবি করে বলেছেন, আমি ইহুদীবাদের বিরম্নদ্ধে কথা বলি বলেই আমার বিরম্নদ্ধে এত লেখালেখি হচ্ছে।
মঙ্গলবার জামায়াতের উদ্যোগে সারাদেশে শুরম্ন হওয়া সপ্তাহব্যাপী …
Bail, Bangladesh, Bengali, Collaborators, Dhaka, International Crimes Tribunal (ICT), News, War Criminal, জনকন্ঠ »
মুক্তিযুদ্ধের সময় যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তদন্ত করে অভিযোগ পাওয়া গেলে তদন্তকারী সংস্থার নিকট হাজির হতে তাদের কাছে চিঠি দেয়া হবে। তদনত্মকারী সংস্থার কাছে ১ মাসে হাজার হাজার অভিযোগ এসেছে। এর মধ্যে যারা ‘৭১ সালে মানবতাবিরোধী অপরাধে নেতৃত্ব ও হুকুম দিয়েছে, তাদেরকেই প্রথমদিকে চিঠি দেবে তদন্তকারী সংস্থা। সংস্থা প্রয়োজন মনে করলে যে কোন অপরাধীকে গ্রেফতার করতে পারবে। তদন্তকারী সংস্থার প্রধান আব্দুল মতিন এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, হিমালয়ে উঠেছি এখনও এভারেস্টে উঠিনি। অন্যদিকে চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেছেন, এখন পর্যনত্ম চরম সিদ্ধানত্ম নিতে পারিনি। তদনত্মকারী সংস্থা নোটিস পাঠিয়েছে …
Arrest, Bangladesh, Bengali, Conspiracy, Dhaka, News, War Criminal, জনকন্ঠ »
নাটোর জেলা জামায়াতের প্রচার সম্পাদক, নাটোর সিটি কলেজের বাংলা বিভাগের শিক্ষক মীর নূরুল ইসলামকে তার নিজ গ্রাম হয়বতপুর এলাকা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে নিয়মিত গোপন বৈঠক ও দলীয় কর্মীদের নাশকতামূলক কাজে নামানোর উস্কানি দেয়ার দায়ে মঙ্গলবার সকালে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করায় দুপুর দেড়টার দিকে মীর নূরম্নল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা রুজু করা হবে বলে পুলিশ জানায়। সোমবার গভীর রাতেও জেলা জামায়াতের শীর্ষ নেতারা নাটোর সিটি কলেজে গোপন বৈঠকে মিলিত হয়। পুলিশ জানায়, বৈঠকে …
Bangladesh, Bengali, Dhaka, Evidence, International Crimes Tribunal (ICT), Investigation, News, War Crime, War Criminal, জনকন্ঠ »
একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধ বিচারে সরকার গঠিত তদন্তকারী সংস্থা যে সমস্ত কাগজপত্র হাতে পেয়েছে তার সারসংক্ষেপ তৈরি করতে ব্যস্ত। যারা ‘৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করেছিল, তখনকার পত্র-পত্রিকায় যাদের কর্মকাণ্ড রয়েছে, তাদের বিষয়েই প্রথম ধাপে অভিযোগ আনা হচ্ছে। অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না। তদন্তকারী সংস্থার আব্দুল মতিন এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, মাঠে ময়দানে কে কি বলল সেটা আসে যায় না। আমরা কাগজেকলমে তাদের অপরাধ প্রমাণ করব। এখন পুরোদমে কাজ করছি। সরকারের তরফ থেকে সঙ্কেত পেলেই আমরা অপরাধীর বিষয় ট্রাইব্যুনালে তুলে ধরব। …
Bangladesh, Bengali, Dhaka, News, Religion, আমাদের সময় »
ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের মাধ্যমে ইসলামী ব্যাংক শীর্ষ ব্যাংকে পরিণত হয়েছে বলে দাবি করেছেন ব্যাংকটির কর্মকর্তারা। গতকাল ইসলামী ব্যাংকের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে বৈদেশিক বাণিজ্য শাখা আয়োজিত সেবা মাস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত গ্রাহক সমাবেশে তারা এ দাবি করেন। কর্মকর্তারা বলেন, ২০০৮ সালে ৩২৪.৫১ কোটি টাকা কর্পোরেট ট্যাক্স প্রদানের মাধ্যমে ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ ট্যাক্স দিয়েছে ইসলামী ব্যাংক। ২০০৯ সালে প্রদানকৃত কর্পোরেট ট্যাক্সের পরিমাণ ৩২৫.৩২ কোটি টাকা।
সমাবেশে বক্তারা বলেন, এসএমই খাত, টেক্সটাইল, রেডিমেড গার্মেন্টস, স্পিনিং, স্টিল রি-রোলিং, শিপবিল্ডিং, শিপ ব্রেকিং ও সিমেন্টসহ শিল্প খাতে ইসলামী ব্যাংক …
Bangladesh, Bengali, Dhaka, News, Religion, আমাদের সময় »
মুসলিম এইড যুক্তরাজ্যের অন্যতম একটি সাহায্য সংস্থা। আর্তমানবতার সেবায় মুসলিম এইড দীর্ঘ ২৫ বছর যাবৎ কাজ করে আসছে। জাতি, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে যেখানেই মানবিক সেবার প্রয়োজন হয়, সেখানেই অকাতরে মুসলিম এইড সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। গত ২৮ মার্চ ও ৪ এপ্রিল লন্ডনভিত্তিক পত্রিকা সানডে টেলিগ্রাফে প্রকাশিত এন্ড্র- গিলিগানের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়, মুসলিম এইড যুক্তরাজ্যের চ্যারিটি কমিশন এবং বাংলাদেশের এনজিওবিষয়ক বুরো কর্তৃক নিবন্ধিত। প্রতিষ্ঠানটির হিসাব-নিকাশ প্রতি বছর দেশি এবং বিদেশি ফার্ম দ্বারা অডিট করা হয়। মুসলিম এইড কোনো মৌলবাদ বা …
Bangladesh, Bengali, Dhaka, News, Propaganda, War Criminal, আমাদের সময় »
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা বলেছেন ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দেয়া হয়েছে। সেই তালিকায় জামায়াতের কোনো নেতাকর্মীর নাম নেই। শেখ মুজিব সেদিন যুদ্ধাপরাধ কিংবা মানবতাবিরোধী কোনো অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর একজন নেতাকর্মীকেও অভিযুক্ত করতে পারেননি। কারণ, জামায়াতের কোন পর্যায়ের একজন নেতাকর্মীও সে ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। সুতরাং বর্তমান সরকার শুধুমাত্র রাজনৈতিক কারণেই জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে যুদ্ধাপরাধ ইস্যুতে জড়ানোর পাঁয়তারা করছে। সরকার বুদ্ধিমান হলে এব্যাপারে আর সামনে এগুবে না। তিনি বলেন, যদি অন্যায়ভাবে এ …
Bangladesh, Bengali, Dhaka, News, War Crime, War Criminal, আমাদের সময় »
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে দায়ের করা একটি মামলায় জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জামিন দেয়নি হাইকোর্ট। আদালত বলেন, যুদ্ধাপরাধ সম্পর্কিত যেকোনো মামলার ফয়সালা এখন থেকে এর জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালে হবে।
আদালত সাঈদীকে নিু আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিতে চাইলে তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামিন আবেদনটিই নট প্রেসড করেন (উত্থাপিত হয়নি মর্মে ফিরিয়ে নেন)। এর আগে আদালত এটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে জানতে চান সাঈদীর নাম কোনো সম্ভাব্য যুদ্ধাপরাধীদের তালিকায় আছে কি-না?
এটর্নি জেনারেল বলেন, যুদ্ধাপরাধীদের খসড়া তালিকায় তার নাম আছে। এমনকি মুক্তিযুদ্ধের সময় তিনি যে বিভিন্ন মানবতা বিরোধী …
Bangladesh, Bengali, Dhaka, News, Terrorism, War Criminal, আমাদের সময় »
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরাধী অপরাধের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এবং এর বিরুদ্ধে জনমত তৈরিতে মাঠে নেমেছে জামায়াত। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের চলতি ও গত সপ্তাহে ঢাকায় ডেকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্রিফিং দেয়ার পর এলাকায় ফিরেই তারা শুরু করেন তাদের কাজ। এ বিষয়ে কর্মপন্থা নির্ধারণে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় নাটোর শহরের জামায়াত নিয়ন্ত্রিত একটি কলেজে। গতকাল সকালেও চলে বৈঠক। ওই কলেজের প্রধান জেলা জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতা। অধিকাংশ শিক্ষকও জামায়াতপন্থি। কলেজটিতে অধ্যায়নকারী শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি জামায়াত শিবিরের তাত্ত্বিক ধারণা দিয়ে তৈরি করা হয় তাদের মতো করে। এবার নিজেদের পক্ষে প্রচারণায় …
