Home » Archive

Bangladesh, Bengali, Dhaka, News, Terrorism, War Criminal, আমাদের সময় »

[20 Apr 2010 | Comments Off ]

সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের রক্ষার উদ্দেশে এবং দেশবাসীর দৃষ্টি অন্যদিকে ফেরাতে জামায়াতের একাংশ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে নাশকতা ঘটাতে পারে বলে আশঙ্কা করছে সরকার। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় জামায়াত শিবিরের কয়েক নেতা বিভিন্ন স্তরের ব্যক্তি ও গোষ্ঠীর সঙ্গে মিলিত হচ্ছেন বলে সূত্রটি জানিয়েছে। শিবিরের ক্যাডার সন্ত্রাসীদের সঙ্গে কয়েক সন্দেহভাজন যুদ্ধাপরাধী সম্প্রতি রাজধানীতে বৈঠক করেছেন বলে তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে।
সূত্রগুলো জানায়, জামায়াত তার সমমনা দলগুলোকে নিয়ে গ্যাস, বিদ্যুৎ, পানির দাবিতে রাজনৈতিক কর্মসূচি বা সভা সমাবেশ করার নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার প্রস্তুতি নিয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতামূলক ঘটনা ঘটানোর জন্য সন্ত্রাসী …

Bangladesh, Bengali, Dhaka, News, Propaganda, War Crime, জনকন্ঠ »

[20 Apr 2010 | Comments Off ]

বিদ্যুত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য খণ্ডন করতে এসে সংবাদ সম্মেলনে সুবিধা করতে পারলেন না জামায়াত নেতারা। উল্টো বিএনপি-জামায়াত জোট আমলে বিদ্যুত উৎপাদনের বানানো তথ্য হাজির করতে গিয়ে সাংবাদিকদের কাছে রীতিমতো ধরা খেলেন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ শীর্ষ জামায়াত নেতারা। চারদলীয় জোট আমলেই ১১শ’ ১৭ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনক্ষমতা বেড়েছিল বলে দাবি করে বাহবা কুড়াতে চান মুজাহিদ। কিন্তু এই তথ্যের ভিত্তি এবং কোথায় কোন বিদ্যুত কেন্দ্রে তা উৎপাদিত হয়েছে সাংবাদিকরা জানতে চাইলে তার কোন সদুত্তর দিতে পারেননি। একপর্যায়ে পরে জানানো যাবে বলে কোন মতে সংবাদ সম্মেলন শেষ করেন মুজাহিদ।
মঙ্গলবার মগবাজারে …

Bangladesh, Bengali, Dhaka, Fundamentalism, Islamism/Islamophobia, News, Religion, জনকন্ঠ »

[20 Apr 2010 | Comments Off ]

বাংলাদেশে আধুনিক জঙ্গীবাদের কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিযবুত তাহ্রীরের প্রধান সমন্বয়কারী মাওলানা মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মহিউদ্দিনের সঙ্গে হুজি, জেএমবিসহ বেশ কয়েকটি জঙ্গী সংগঠনের যোগাযোগ ছিল। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা রয়েছে। আদালত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ৩ দিনের পুলিশী রিমান্ডে পাঠিয়েছে।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন গ্রীন রোড়ের ১৪০ নম্বর বাড়ির ৪তলা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। উত্তরা থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, সন্ত্রাস দমন আইনে মামলা থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাংলাদেশে সন্ত্রাসবাদের মদদদাতা। পরে তাঁকে আদালতে …

Bangladesh, Bengali, Dhaka, News, War Criminal, সমকাল »

[20 Apr 2010 | Comments Off ]

নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) সাজাপ্রাপ্ত ৩৫ জঙ্গি আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে আত্মগোপন করেছে। অস্ত্র ও বিস্ফোরক মামলায় ১২ বছর করে সাজাপ্রাপ্ত আসামি এ জঙ্গি নেতাদের একটি তালিকা তৈরি করেছেন গোয়েন্দারা। একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলেছেন, বোমা তৈরি ও অস্ত্র চালনায় প্রশিক্ষিত এসব জঙ্গি দেশে বড় ধরনের হামলার পরিকল্পনা করতে পারে। তাদের সঙ্গে একাধিক জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের যোগাযোগ রয়েছে। বর্তমানে দেশে তৎপর একমাত্র হুজি জঙ্গিরাই যে কোনো ধরনের নাশকতা ঘটাতে সক্ষম। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আত্মগোপনকারী এ জঙ্গিদের গ্রেফতারে মাঠে নেমেছেন। এ বিষয়ে …

Bangladesh, Bengali, Dhaka, News, War Criminal, যুগান্তর »

[20 Apr 2010 | Comments Off ]

শক্তিশালী ও নিñিদ্র গোয়েন্দা নেটওয়ার্কের আওতায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়। যুদ্ধাপরাধীদের বিচারকে সামনে রেখে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে এ নেটওয়ার্ক গড়ে তুলেছে সরকার। পাশাপাশি পাতা হয়েছে নানারকম গোয়েন্দা ফাঁদ। কর্মরত এ গোয়েন্দারা বিশ্ববিদ্যালয়ের জামায়াত ও বিএনপিপন্থী প্রায় দু’শতাধিক শিক্ষক এবং ইসলামী ছাত্রশিবির ও অন্যান্য বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নজরদারির মধ্যে রেখেছে। দায়িত্বশীল সূত্রে আরও জানা গেছে, গোয়েন্দা নেটওয়ার্ক গঠন এবং জামায়াত ও বিএনপিপন্থী শিক্ষকদের তালিকা তৈরিতে সহায়তা করেছে খোদ বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরকারি অনুরোধে বিশ্ববিদ্যালয়ের একজন শীর্ষ কর্মকর্তা চিহ্নিত শিক্ষকদের নাম ‘ইওলো মার্ক’ করে গোয়েন্দা দফতরে পাঠান। সেখান থেকে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত …

Bangladesh, Bengali, Dhaka, News, War Criminal, আমাদের সময় »

[1 Apr 2010 | Comments Off ]

মুক্তিযুদ্ধের সময় ঢাকার মিরপুর এলাকায় কসাই ও জল্লাদ নামে পরিচিত ছিলেন বর্তমান জামায়াতর নেতা আব্দুল কাদের মোল্লা। শিয়ালবাড়ী ও রূপনগরসহ পুরো এলাকায় শত শত বাঙালি হত্যার প্রধান নায়ক ছিলেন তিনি। স্বাধীনতার পর মিরপুরের শিয়ালবাড়িতে আবিস্কৃত হয় দেশের অন্যতম বড় গণকবর। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই কাদের মোল্লার নেতৃত্বে মিরপুরে বাঙালি হত্যা শুরু হয়। মুক্তিযুদ্ধের প্রথম দিকে মণিপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া এবং মিরপুর ১২ নম্বর সেকশনে বসবাসকারী অবাঙালিদের নিয়ে নিজস্ব সশস্ত্র বাহিনী গঠন করেছিলেন কাদের মোল্লা। তাদের সহযোগিতায় তিনি মিরপুরের বিভিন্ন এলাকা থেকে স্বাধীনতাকামী বাঙালিদের অনেককে তিনি শিয়ালবাড়ী, রূপনগর, বালুঘাট প্রভৃতি স্থানে ধরে …

Bangladesh, Bengali, Dhaka, News, War Crime, War Criminal, আমাদের সময় »

[1 Apr 2010 | Comments Off ]

যুদ্ধাপরাধীদের প্রথম আশ্রয়-প্রশ্রয় দাতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিযুক্ত করে তাদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় পার্টি আয়োজিত “মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় ড. মোশাররফ আরো বলেন, যুদ্ধাপরাধীদের আশ্রয় দেয়ার কারণে শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনাকে প্রথমেই বিচারের মুখোমুখি হতে হবে।
ড. মোশাররফ বলেন, ৭৩ সালে যে যুদ্ধাপরাধীদের তালিকায় যাদের নাম ছিল তাদের বিচার না করে সাধারণ ক্ষমা ঘোষণা করেন শেখ মুজিব। যুদ্ধাপরাধী হিসেবে যাদের …

Bangladesh, Bengali, Dhaka, News, War Crime, War Criminal, আমাদের সময় »

[1 Apr 2010 | Comments Off ]

 যুদ্ধাপরাধীদের বিচার করা হলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবেÑ সালাহউদ্দিন কাদের চৌধুরীর এ বক্তব্যের প্রতি ইঙ্গিত করে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, হুমকি দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না। সকল পরিস্থিতির মোকাবিলা করে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা হবে। গতকাল বুধবার চকবাজার শাহী মসজিদ মোড়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মহানগর ১৪ দল আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। যুদ্ধাপরাধীদের তালিকা সরকার ইচ্ছামতো তৈরি করছেÑ বিএনপির মহাসচিব দেলোয়ারের এ অভিযোগের জবাবে তিনি বলেন, তদন্তকারীরা নিরপেক্ষভাবে তদন্ত শুরু করছে। সরকার কোনো তালিকা দেয়নি।
সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করে …

Bangladesh, Bengali, Dhaka, News, War Crime, War Criminal, জনকন্ঠ »

[1 Apr 2010 | Comments Off ]

ময়মনসিংহ ॥ জেলার বিভিন্ন থানায় যুদ্ধাপরাধীদের নামে দায়ের করা মামলাগুলোর তদন্তে কোন অগ্রগতি নেই। গত এক বছর ধরে থমকে আছে এসব স্পর্শকাতর মামলার তদন্ত কার্যক্রম। আদালতে দায়ের করা এসব মামলা থানায় রেকর্ড করা থেকে শুরু করে গত এক বছরেও তদন্তে কোন অগ্রগতি না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দাবি উঠেছে যুদ্ধাপরাধীদের মামলাগুলোর দ্রম্নত তদনত্মকাজ শেষ করে বিচার কার্যক্রম শুরম্ন করার। যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত গফরগাঁওয়ে বিএনপি দলীয় সাবেক এমপি ফজলুর রহমান সুলতান নানা মহলে দৌড়ঝাঁপ করছেন বলে জানা গেছে। সেক্টর কমান্ডারস ফোরামের তালিকাভুক্ত যুদ্ধাপরাধী শিল্পপতি আব্দুল হান্নান খান ও আওয়ামী …

Bangladesh, Bengali, Dhaka, News, War Criminal, জনকন্ঠ »

[1 Apr 2010 | Comments Off ]

বাগেরহাট, ৩১ মার্চ ॥ বাগেরহাট বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের অধ্য আব্দুর রাজ্জাক নকিবের অপসারণের দাবিতে সর্বস্তরের ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। নারী কেলেঙ্কারিসহ নানা অনৈতিক কর্মকা-ের প্রতিবাদে তারা এ বিােভ মিছিল ও সমাবেশ করে। মঙ্গলবার এ কলেজের সর্বসত্মরের ছাত্রছাত্রীরা অবিলম্বে অধ্য রাজ্জাকের অপসারণ দাবিতে মিছিল বের করে। কলেজ ক্যাম্পাস ও বাজার এলাকা প্রদণি শেষে মিছিলকারীরা প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জামায়াত নেতা অধ্য রাজ্জাক নকিবের নারী কেলেঙ্কারিসহ নানা অনৈতিক কর্মকা-ের কারণে কলেজের স্বাভাবিক শিার পরিবেশ মারত্মকভাবে বিঘি্নত হচ্ছে। নারী সংক্রানত্ম বিষয়ে আগের রাতেও কলহ-মারামারি ও হৈ …

Bangladesh, Bengali, Dhaka, News, War Crime, War Criminal, আমার দেশ »

[1 Apr 2010 | Comments Off ]

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান প্রশ্নে সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও এ বিচারের পক্ষে জনমত গড়তে অন্যতম ভূমিকা পালনকারী সংগঠন ‘সেক্টর কমান্ডার্স ফোরাম’-এর প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অব.) হারুন-অর রশীদ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এ বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে বলেন, মহলবিশেষের বিতর্ক এড়াতে এবং বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেই আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার করতে হবে। যাতে করে কেউ কোনো বিতর্ক ছড়াতে না পারে। অপরদিকে হারুন-অর রশীদ বলেন, আমাদের দেশের অপরাধ এ দেশের সংবিধান অনুসারেই বিচার হবে। আমরা কোনো আন্তর্জাতিক মানের তোয়াক্কা করি না। …

Bangladesh, Bengali, Dhaka, News, War Criminal, আমার দেশ »

[1 Apr 2010 | Comments Off ]

 মোশারেফ হোসেন শাজাহান গত জোট সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গোটা ভোলা মহকুমার (বর্তমানে জেলা) তিনিই ছিলেন প্রধান সংগঠক। মুক্তিযোদ্ধাদের তালিকা করে অস্ত্র ও প্রশিক্ষণের ব্যবস্থা করেন তিনি। তাদের নিয়ে মহকুমায় কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর এ দেশীয় সদস্যদের সংঘবদ্ধ করে তিনিই ভোলায় মুক্তিবাহিনী গঠন করেন এবং নেতৃত্ব দেন। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে নিজে লড়াই করেছেন। শিল্পপতি বাবার সন্তান হিসেবে হাজার হাজার মুক্তিযোদ্ধার খরচ জুগিয়েছেন। মুক্তিযোদ্ধাদের অস্ত্রের ব্যবস্থাও তিনিই করেন। তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। বিগত জোট সরকারের তিনি ধর্ম প্রতিমন্ত্রী …