Home » Archive

Articles in the Interview Category

Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Interview »

[21 Dec 2011 | No Comment ]

কলকাতা উপ-হাইকমিশন আয়োজিত বাংলাদেশ উৎসবের শেষদিন মঙ্গলবার সন্ধ্যায় কনসার্ট করে বাংলাদেশের ব্যান্ড এলআরবি। বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট রক্তিম দাশ জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর একটি একান্ত সাক্ষাৎকার নিয়েছেন।
বাংলানিউজ: কলকাতায় অনেক দিন পরে কেমন লাগছে?
আইয়ুব বাচ্চু: খুব ভাল, প্রায় আট মাস পরে এলাম। ও বাড়ি থেকে এ বাড়িতে বেড়াতে এলে যেমন লাগে আর কি। এটা আমারও শহর। আসলে আমি তিন শহরের মানুষ কলকাতা-ঢাকা-চট্টগ্রাম। বাউল হলে যা হয়।
বাংলানিউজ: কোনো পরিবর্তন?
আইয়ুব বাচ্চু: হ্যাঁ, অনেক ফ্লাইওভার। হেরিটেজ কমছে।
বাংলানিউজ: এই পরিবর্তন সমর্থন করেন?
আইয়ুব বাচ্চু: যে কোনো বদলই ভালো। আর এই বদলে যাওয়াটা স্বীকার করতে হবে। আমরা …

BD News 24, Bangladesh, Bengali, Dhaka, History, Interview, Liberation War of Bangladesh »

[16 Dec 2011 | No Comment ]

চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ যেন সেই গ্রিক নাটক, চট্টগ্রাম যেন সেই থিবস নগরী, আর মনি ইমাম হলেন সফোক্লসের সেই আন্তেগোনে।
সফোক্লিসের নাটকে আন্তেগোনে শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে সমাধিস্থ করেছিলেন ভাই পলিনিসেসকে। আর একাত্তরে চট্টগ্রামে মনিকে করতে হয়েছিলো স্বামীর সমাধি রচনা, আন্তেগোনে করেছিলেন গোপনে, আর বাংলার মনি ইমামকে স্বামীর লাশ আনতে হয়েছিলো পাকিস্তানি হানাদার বাহিনীর সামনে থেকে।
১৯৭১ সালে যুদ্ধের শুরুতেই এই দুঃসাহস দেখিয়েছিলেন মনি ইমাম, যার আসল নাম জেবুন্নেসা মুঈনা। তবে ব্যাংক কর্মকর্তা কাজী আলী ইমামের স্ত্রী এ নামেই পরিচিত ছিলেন বিয়ের পর থেকেই।
একাত্তরের ৩০ মার্চ চট্টগ্রাম নগরীর ওয়াসার …

Bangla News 24, Bangladesh, Bengali, Dhaka, Interview, Liberation War of Bangladesh, Report »

[15 Dec 2011 | No Comment ]

বাংলাদেশ পালন করছে বিজয়ের চল্লিশ বছর। এমন উৎসবের আগে বাংলানিউজের মুখোমুখি হয়েছেন নারী মুক্তিযোদ্ধা উর্মিলা রাণী। পিরোজপুরের এ নারী মুক্তিযোদ্ধা রশিদ আল মুনানকে বলেছেন দেশ নিয়ে তার ভাবনার কথা।
উর্মিলা রাণী বলেন, ‘দেশকে স্বাধীন করা এবং দেশকে রক্ষা করা এক কথা নয় । প্রকৃতভাবে দেশকে যারা স্বাধীন করেছিলেন তাদের অনেকেই আমরা এখন সুখে নেই । ৪০ বছর অতিবাহিত হলেও দেশ তার অভিষ্ঠ লক্ষে পৌঁছতে পারেনি । সামান্য প্রাপ্তি টুকুও দিতে পারেনি দেশ আমাদের দিতে পারেনি । দেশ আজ ভাগাভাগিতে লিপ্ত। অসুস্থ রাজনীতি গ্রাস করছে আমার দেশকে । এখান থেকে রাজনীতিবীদদের বেরিয়ে …

Bangla News 24, Bangladesh, Bengali, Birangana, Dhaka, Interview »

[14 Dec 2011 | No Comment ]

(14 Dec 2011) অবশেষে শরম ভাঙ্গলেন আলিফজান বিবি! দুঃখ, কষ্ট ও দরিদ্র দশায় ভাঙ্গলো তার শরম।
একাত্তরে পাক-হানাদারবাহিনীর হাতে ধর্ষিতা এই বৃদ্ধা জানালেন-দেশের জন্যে মান বিলিয়ে যাওয়ার কথা। এতোদিন কারও সামনে আসেননি। একটু সাহায্য পাবার আশায় এখন মুখ খুললেন এই বীরাঙ্গনা।
সুনামগঞ্জের দিরাই উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামে বেড়ি নওগাঁ বাড়িতে ছোট মাটির ঘরে একাই বসবাস করেন আলিফজান বিবি। একটা ভাই ছিল। হার্ট অ্যাটাকে মারা গেছেন।
পরিবার থেকে মিলিটারির ধর্ষণের ঘটনাটি আড়াল করে বিয়ে দেওয়া হয় স্বাধীনতার তিন বা চার বছর পর। জানাজানির ভয়ে দূরে বিয়ে দিলেও কিন্তু সে বিয়ে টেকেনি। টংঘর গ্রামের স্বামী …

Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, Interview, Justice, কালের কন্ঠ »

[14 Dec 2011 | No Comment ]

(বুধবার ১৪ ডিসেম্বর ২০১১) শেখ মুজিবের সাতই মার্চের ভাষণেও আমার শহীদ ছেলের কথা বলা হয়েছে; রাষ্ট্রীয়ভাবেও বলা হয়েছে- ‘স্বাধীনতাযুদ্ধের প্রাক্কালে শংকুর আত্মদান আমাদের মহান স্বাধীনতাযুদ্ধকে আরো বেগবান ও ত্বরান্বিত করেছিল।’ আমার ছেলে মুক্তিযুদ্ধে রংপুরের প্রথম শহীদ- এ কথা কার না জানা। তার পরও বিজয়ের ৪০ বছরেও আমার সেই ছেলেকে শহীদ হিসেবে স্বীকৃতি দেয়নি কোনো সরকার। কোনো গেজেটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
যুদ্ধ শেষে সরকার ‘শহীদ পরিবার’ হিসেবে বসবাসের জন্য আমাকে একটি বাড়ি দিয়েছিল। পরে বাড়িটি সরকার আমার কাছে বিক্রি করে দেয়। আমি বিক্রয়মূল্যের সমুদয় এবং রেজিস্ট্রি বাবদ যাবতীয় খরচও সরকারের …

Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Birangana, Crimes Against Humanity, Dhaka, Feature, Genocide, International Crimes, Interview, Liberation War of Bangladesh, War Crime, War Criminal »

[13 Dec 2011 | No Comment ]

‘বিজয়! কীসের বিজয়? কার বিজয়?  ক্রোধে, ক্ষোভ, অভিমানে জলভর্তি চোখ মুছতে মুছতে বাংলানিউজের মাধ্যমে জাতির কাছে জানতে চাইলেন ‘৭১-এর ‘বীরাঙ্গনা’ মমতাজ বেগম।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মূল্য পরিশোধ করতে গিয়ে আসন্নপ্রসবা মমতাজ বেগমের পেটে থাকা ৯ মাসের শিশু হয়েছে খুন। সম্ভ্রম হয়েছে লুট। আর ক্ষতবিক্ষত প্রজনন অঙ্গ ও পায়ুনালী হয়েছে চিরতরে বিকলাঙ্গ। অনাহার আর অর্ধাহারকে সঙ্গী করে পেটের মধ্যে লাগানো কৃত্রিম পায়ুনালীর অসহ্য যন্ত্রণা নিয়ে মমতাজ বেগম পার করেছেন ৪০টি বছর। আরও কত যে করবেন, তা তার জানা নেই!
তাই, প্রতিবছর ডিসেম্বর মাসটি আসে মমতাজের জীবনের এক দুর্বিসহ স্মৃতির বোঝা নিয়ে। আজ থেকে …

Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes trial, Interview, Liberation War of Bangladesh, News, Politics, War Crime, War Crimes Trial, War Criminal »

[11 Dec 2011 | No Comment ]

ঢাকা: যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা চান বিরোধী দলের নেতা খালেদা জিয়া।
রোববার বিবিসিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
‘যুদ্ধাপরাধের বিচারে তার দল সরাসরি একটি পক্ষ নিচ্ছে’ বলে সরকার পক্ষ যে অভিযোগ তুলছে সে প্রসঙ্গে তিনি বলেন,  ‘আমরা কোন পক্ষ নিচ্ছি না। আমরাও যুদ্ধাপরাধের বিচার চাই। তবে এই বিচার হতে হবে আন্তর্জাতিক মানের, হতে হবে নিরপেক্ষ। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বা যারা ওই সময় ক্রাইম করেছে তাদের বিচার আমরাও চাই।’
তিনি বলেন, ‘আমরা বলেছি- আমরাও যুদ্ধাপরাধীদের বিচার চাই। সেখানেইতো তারা প্রথমেই পদ্ধতিগত ভুল করেছেন। যুদ্ধাপরাধী কারা ছিল । যুদ্ধাপরাধী …

Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Feature, Interview, Public Reaction, Sexual violence »

[10 Dec 2011 | No Comment ]

(10 Dec 2011   02:26:01 AM   Saturday BdST) ঢাকা: ‘দেশের লাইগা মান দিলাম, স্বামী হারাইলাম, দেশ স্বাধীন অইল কিন্তু এখনও খাইতে পারি না। কেউ কোনও খবরও নেয় না।’
চোখের পানি ধরে রাখতে পারেন না, কথা জড়িয়ে আসে রাজু বালার।
শুক্রবার সন্ধ্যায় শহীদ মিনারে নারীপক্ষের অনুষ্ঠান শেষে হানাদার বাহিনী কর্তৃক ধর্ষিতা ও যৌন নির্যাতনের শিকার রাজু বাংলা কথা বলছিলেন বাংলানিউজের সঙ্গে।
সিরাজঞ্জের মেয়ে রাজু বালা সঠিকভাবে বলতে পারেন না, ঠিক কবে তার বাড়িতে পাক হানাদাররা হামলা করেছিলো। অনুমান করে বললেন, মে বা জুন মাসের দিকে হবে।
বয়সের ভারে এখন ন্যুব্জ হয়ে গেছেন কায়স্থের এ কন্যা।
বয়সের …

Article, BBC, Bangladesh, English, International Crimes Tribunal (ICT), International opinion, Interview, Liberation War of Bangladesh, London, Report, Transparency »

[20 Nov 2011 | No Comment ]

[Ferdousy Priyabhashini says she was a victim of Pakistani war crimes]

Like many other Bengalis, eminent sculptor Ferdousy Priyabhashini is happy to see those accused of mass murder and rape during Bangladesh’s 1971 independence war finally stand trial.
Ms Priyabhashini was 23 at that time, when a group of Pakistani soldiers and their Bangladeshi associates stormed into her house and dragged her away. Her husband and three children watched helplessly as she was bundled into an army jeep.
For seven months, she was repeatedly raped and tortured …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Dhaka, Extremism, Fundamentalism, International Crimes, International Crimes trial, Interview, Report, Terrorism, War Crime, War Crimes Trial, War Criminal, আমাদের সময় »

[11 Oct 2011 | No Comment ]

আমাদের সময়ের প্রতিবেদন বিষয়ে শাহরিয়ার কবির
’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণএশীয় গণ সম্মিলনের জেনারেল সেক্রেটারি, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী শাহরিয়ার কবির বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচালে জামায়াতের বহুমাত্রিক চক্রান্তের একটি গুরুত্বপূর্ণ দলিল আমাদের সময়ে ৯ ও ১০ তারিখে প্রকাশিত ‘আল বদর আল শামসের পর আল হুদা’ ও ‘জামায়াতের আল কায়েদা স্টাইল আল হুদা’ শীর্ষক প্রতিবেদন দুটি। আরবি ভাষার এ পত্রিকাটি নিয়ে প্রকাশিত প্রতিবেদন দুটির জন্য প্রতিবেদক হুমায়ুন কবির খোকন ও হাস্‌সান আতিক এবং আমাদের সময়কে বিশেষ ধন্যবাদ জানাই। এদেশে যুদ্ধপরাধের বিচার প্রক্রিয়া শুরু …

Bangladesh, Controversy, Crimes Against Humanity, English, Genocide, History, International Crimes, Interview, Liberation War of Bangladesh, Mass grave, Propaganda, Rediff, Truth & Reconciliation, War Crime, War Criminal »

[1 Aug 2011 | No Comment ]

Sarmila Bose’s book on the 1971 Bangladesh War — Dead Reckoning — has triggered a heated debate about the myths and realities of the conflict that had engulfed East Pakistan, West Pakistan and India.Bose, a former political journalist, is currently a senior research fellow at Oxford.
Dead Reckoning questions many of the facts and figures that have been held sacrosanct in both Bangladesh and India, including the number of people killed by the Pakistan army during the ‘genocide’.
Her assertion that Bengalis were equally involved in the bloodshed, …

Bangladesh, Collaborators, Crimes Against Humanity, Daily Star, Dhaka, Evidence, History, Interview, News »

[22 Jul 2011 | No Comment ]

Raju Bala Dey and Surjo Begum — two Birangonas raped by Pakistani soldiers during the Liberation War — yesterday narrated their horrifying experience and the humiliation thereafter.
The two Birangonas (war heroines) from Sirajganj are the first among nearly two lakh war rape victims to come in public to recount their torments.
Now aged, they trembled as they told their stories as to how some razakars (collaborators of Pakistani forces) handed them over to Pakistani soldiers.
“Freedom fighters sacrificed their blood to liberate the country …