Home » Archive

Articles in the Abdul Quader Molla Category

Abdul Quader Molla, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Judiciary, News, War Crimes Trial, প্রথম আলো »

[20 May 2013 | No Comment ]

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর গতকাল রোববার ১৪তম দিনের মতো শুনানি হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন।
গতকাল শুনানিতে আসামিপক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক বক্তব্য উপস্থাপন করেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী শিশির মুনীর। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

Abdul Quader Molla, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, War Crimes Trial, War Criminal, প্রথম আলো »

[13 May 2013 | No Comment ]

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তির ৬০ দিনের সময়সীমা পেরিয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস (সংশোধন) আইনের ২১(৪) ধারা অনুসারে আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এই সংশোধনী আনা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে—এই বিধানটি বাধ্যতামূলক নয়। কারণ, ৬০ দিনের মধ্যে শেষ না হলে কী হবে, তা বলা নেই। এটা নির্দেশনামূলক। তিনি বলেন, উচ্চ আদালতের …

Abdul Quader Molla, BD News 24, Bangladesh, Dhaka, English, News, Shahbag Protest, War Criminal »

[14 Feb 2013 | No Comment ]

2013-02-14
Staff Correspondent,  bdnews24.com
The morning began with the usual national anthem ‘Amar Shonar Bangla… Ami Tomay Bhalobashi’ at 6:05am. That was followed by the usual slogans demanding execution of war criminals.
Wednesday saw young men and women dressed to greet the first day of spring ‘Pohela Falgun’. The spirit of spring continued on Thursday.

The protesters at Shahbagh have asked all Bangladeshis to light a candle at 7:00pm on Thursday to show respects to …

Abdul Quader Molla, BD News 24, Bangladesh, Bengali, Dhaka, News, Shahbag Protest »

[14 Feb 2013 | No Comment ]

2013-02-14
নিজস্ব প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
উত্তরা থেকে স্ত্রী পিংকিকে নিয়ে বৃহস্পতিবার সকালে শাহবাগমুখী জনস্রোতে শামির হয়েছেন ব্যাংক কর্মকর্তা জয়ন্ত আহমেদ।
“আজ ভ্যালেন্টাইনস ডে। অনেক দেশে এই দিনটিকে ভালবাসা দিবস হিসাবে উদযাপন করে মানুষ। আমরা দেশকে ভালোবাসি, তাই দেশের টানে ওকে নিয়েই আজ এখানে এসেছি।”
ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী অরুন চন্দ্র রায় বলেন, “আজকের ভালোবাসা দিবসে একটাই চাওয়া, আর সেটা হল- রাজাকারের ফাঁসি।”
অন্যদিনগুলোর মতো এদিন সকালেও শাহবাগে দেখা যায় স্কুল-কলেজ শিক্ষার্থীদের সরব উপস্থিতি।
ইস্পাহানী গার্লস স্কুল অ্যান্ড কলেজের দুই শতাধিক …

Abdul Quader Molla, Awami League, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, Public Reaction »

[10 Feb 2013 | No Comment ]

মাদারীপুর: কাদের মোল্লার ফাঁসির দাবিতে দেশব্যাপী গণজোয়ার প্রসঙ্গে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যুদ্ধাপরাধী-মানবতাবিরোধীদের বিচার হতেই হবে। এ ব্যপারে কোনো ছাড় দেওয়া যাবে না।
তিনি বলেন, ‘‘তরুণ সমাজ যখন জেগে ওঠে, তখন সে আন্দোলন বিজয় লাভ করে। এ আন্দোলনও বিজয় লাভ করবে ইনশাআল্লাহ।’’
রাতে মাদারীপুর পুলিশ লাইনস্ মাঠে পুলিশ সুপার ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ-পরিবহন মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘‘স্বাধীনতা নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের লক্ষ্য আজকের এই গণজোয়ারে হারিয়ে গেছে।’’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. নজরুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাসিম প্রমুখ।
এদিকে, …

Abdul Quader Molla, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, Public Reaction »

[10 Feb 2013 | No Comment ]

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরের জাগ্রত নতুন প্রজন্মের আন্দোলন কর্মসূচি পদার্পণ করেছে চতুর্থদিনে। রোববার এ কর্মসূচিতে যোগ হয়েছে আরও নতুন মুখের। এখন সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষের সম্মিলনে শহরের চিত্রা মোড় পরিণত হয়েছে শাহবাগে।
রোববার ৪র্থ দিনের মতো এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। বজ্র কণ্ঠে স্লোগান, প্রতিবাদী সঙ্গীত, আবৃতি আর বক্তব্যের পাশাপাশি গণস্বাক্ষর, মোমবাতি প্রজ্জ্বলন ও কুশপুতুল দাহ করা হয়েছে এদিন।
‘আমরা যশোরবাসী’ ব্যানারে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চিত্রা মোড়ে শুরু হয় ৪র্থ দিনের অবস্থান কর্মসূচি ও গণসঙ্গীত পরিবেশনা। একই সঙ্গে ফাঁসির দাবিতে চলে গণস্বাক্ষর ও প্রতিবাদী কবিতা পাঠ। এ …

Abdul Quader Molla, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, Public Reaction »

[10 Feb 2013 | No Comment ]

চান্দিনা(কুমিল্লা): যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে কুমিল্লার চান্দিনায় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ তরুণ প্রজন্মের আন্দোলনের দ্বিতীয় দিনে যুদ্ধাপরাধী কাদের মোল্লার প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় আন্দোলনকারীদের মুক্তমঞ্চে কাদের মোল্লার প্রতীকী মূর্তি তৈরি করে নিন্দা-ঘৃণার মধ্য দিয়ে ফাঁসিতে ঝুলানো হয়। পরে তার কুশপুতুল দাহ করা হয়।
এ সময় চান্দিনার মুক্তমঞ্চে দাবি শুধু একটাই, “যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই” এ স্লোগানে উত্তাল হয়ে উঠে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। আন্দোলন চলাকালীন মহাসড়কে চলাচলরত শতশত বাসের যাত্রীরাও চলন্ত গাড়ি থেকে হাত নেড়ে একাত্মতা প্রকাশ করেন।
সন্ধ্যার পর মহাসড়কের পাশে হাতে মোমবাতির প্রজ্জ্বলন করেন …

Abdul Quader Molla, Awami League, BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, Public Reaction »

[10 Feb 2013 | No Comment ]

দেশজুড়ে অকুণ্ঠ সমর্থনের পর রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান জাতীয় সংসদের সমর্থন পেয়েছেন শাহবাগের আন্দোলনকারীরা।

আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের দাবিতে সূচিত এই আন্দোলনের ষষ্ঠ দিন রোববার সংসদের পক্ষ থেকে এই সমর্থন জানানো হয়।
সংসদের অধিবেশনের শুরুতেই কয়েকজন সংসদ সদস্য এই আন্দোলনে সংহতি জানানোর প্রস্তাব করেন কয়েকজন সংসদ সদস্য।
এরপর আবেগময় বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্দোলনে তার সমর্থন প্রকাশ করেন।
অনির্ধারিত আলোচনা শেষে স্পিকার আবদুল হামিদ সংসদের পক্ষ থেকে বলেন, “সারা দেশে যে গণজাগরণ চলছে, তার সঙ্গে এই মহান সংসদ একাত্মতা প্রকাশ করছে। আমি সকল সংসদ সদস্যের পক্ষ থেকে এই কথা জানাচ্ছি।”
এসময় সব সংসদ সদস্য …

Abdul Quader Molla, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Domestic response, News, Public Reaction »

[10 Feb 2013 | No Comment ]

গণজাগরণ মঞ্চ থেকে: মধ্য রাতেও যেন শাহবাগের গণজাগরণ মঞ্চ জাগ্রত। দিনের আলো আর রাতের আঁধারের মধ্যে যেন কোনো তাফাৎ নেই।
ক্ষণে ক্ষণে  লাকী, শাওনদের বজ্র কণ্ঠে উচ্চারিত হচ্ছে ‘জয় বাংলা’, ‘ক-তে কাদের মোল্লা’, ‘তুই রাজাকার’, ‘জামায়াত-শিবিরের চামড়া তুলে নেব আমরা’ প্রভৃতি শ্লোগান। আর তাদের কণ্ঠের সঙ্গে প্রতিমুহুর্তে সুর মেলাচ্ছে হাজারো কন্ঠ।
এ শ্লোগানে কোন ক্লান্তি নেই। আছে শুধু প্রতিবাদ। প্রতিরোধ আর প্রতিশোধের আগুন।
এসব প্রতিবাদী তরুণদের মুখে কখনো শোনা যাচ্ছে দেশাত্মবোধক বিভিন্ন গান। তাদেরকে প্রেরণা দিতে অনেকে ব্যক্তিগত উদ্যোগে, অনেকে আবার সাংগঠনিক উদ্যোগেও মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন গান, সিনেমা দেখানোর ব্যবস্থা করেছে। শাহবাগ জুড়ে শ্লোগানের …

Abdul Quader Molla, Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conviction, Dhaka, Domestic response, News, Public Reaction, Student Politics, Uncategorized »

[6 Feb 2013 | No Comment ]

ঢাকা: সারা ঢাকা শহর যখন গভীর ঘুমে মগ্ন, তখন জেগে আছে শাহবাগ, জেগে আছে একদল তরুণ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় জনআকাঙ্ক্ষার সঙ্গে অসঙ্গতিপূর্ণ হওয়ায় শাহবাগ মোড়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রাতভর অবস্থান কর্মসূচি নিয়ে গানে গানে স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর।
ট্রাইবুন্যালের রায়কে প্রত্যাখ্যান করে প্রতিবাদী সংস্কৃতিকর্মী, রাজনৈতিককর্মী ও শিক্ষার্থীরা বিকেল থেকেই সমবেত হতে থাকেন শাহবাগ মোড়ে।
সন্ধ্যা থেকেই রাজপথ অবরুদ্ধ করে তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কর্মসূচির এই পর্যায়ে কিছুক্ষণ আগেই তৈরি করা হয়েছে ফাঁসির মঞ্চ। সেই ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে কাদের মোল্লার প্রতীকী কুশপুত্তলিকা। কুশপুত্তলিকার গলায় ঘৃণাস্বরূপ শোভা পাচ্ছে জুতার মালা।
এদিকে, …

Abdul Quader Molla, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, War Criminal, সংগ্রাম »

[5 Feb 2013 | No Comment ]

5 February 2013

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলাওয়ার হোসেন বলেন, ছাত্রসমাজ সর্বাত্মক আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে আছে। আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে কোন অবিচার করা হলে ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না।
গতকাল সোমবার ইসলামী ছাত্রশিবিরের জরুরি সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিকেল ৫টায় রাজধানীর এক মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শিবির সেক্রেটারি জেনারেল আবদুল জববারের পরিচালনায় বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাতসহ অন্যান্য সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবির সভাপতি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পূর্বেই এই সপ্তাহের মধ্যে মানবতাবিরোধী অপরাধের বিচারের দ্বিতীয় রায় হওয়ার কথা …

Abdul Quader Molla, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, War Criminal, সংগ্রাম »

[5 Feb 2013 | No Comment ]

5 February 2013
শাহেদ মতিউর রহমান
কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর সহকারী  সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায় আজ মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল সোমবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাছির উদ্দিন মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। মামলাটি আজ মঙ্গলবার রায়ের জন্য ট্রাইব্যুনালের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। এর আগে একই ট্রাইব্যুনাল বর্তমানে মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধেও ফাঁসির রায় দিয়েছে। এদিকে কাদের মোল্লার মামলায় আনীত একটি অভিযোগও প্রমাণ হয়নি বিধায় তিনি খালাস পাবেন বলে দাবি করেছেন ডিফেন্স …