Articles in the Delwar Hossain Sayeedi Category
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Delwar Hossain Sayeedi, Dhaka, News, War Crimes Trial, প্রথম আলো »
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী ‘নিখোঁজ’ সুখরঞ্জন বালির ভারতে থাকার ব্যাপারে সব ধরনের নথিপত্র বিবিসি বাংলার হাতে এসেছে। তিনি ভারতে অনুপ্রবেশের কথা আদালতের কাছে স্বীকার করেছেন। গতকাল শুক্রবার বিবিসি বাংলা সার্ভিসের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সুখরঞ্জন ঢাকায় অপহূত হন বা কেউ তাঁকে সীমান্ত দিয়ে ভারতে ঠেলে দেয়—কোনো নথিপত্রে এমন কিছু উল্লেখ নেই। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের দমদম কারাগারে আছেন।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের বসিরহাট আদালতে জেরায় সুখরঞ্জন নিজের ও বাবার নামসহ ঠিকানা …
Appeal, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Delwar Hossain Sayeedi, Dhaka, International Crimes trial, News, War Crimes Trial, War Criminal, প্রথম আলো »
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি হবে ২২ মে। আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ শুনানির এ তারিখ নির্ধারণ করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে আবদুর রাজ্জাক অংশ নেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালিকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া …
Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Delwar Hossain Sayeedi, Dhaka, News, Public Reaction »
গণজাগরণ চত্বর থেকে: ‘মাবুদ গো, একাত্তরে যারা লুটপাট, ধর্ষণ করেছে তাদের ফাঁসি নিশ্চিত করে বিচারকদের ফাঁসি দেওয়ার ইমান দিয়ে দাও….’, ‘মাবুদ গো, সাঈদী-নিজামীরা যুদ্ধাপরাধী, এরা ৩০ লাখ মানুষকে হত্যার নেতৃত্ব দিয়েছে, এদের ফাঁসি দিয়ে দেশটাকে কলঙ্কমুক্ত করো…’ এভাবেই সাঈদীর সুরে সাঈদীকে ধিক্কার জানাচ্ছেন গণজাগরণের আন্দোলনকারীরা।
রোববার দুপুর আড়াইটার দিকে হঠাৎ করেই সাঈদীর সুর মাইকে ভেসে ওঠে। কিছুক্ষণের জন্য থমকে যায় উত্তাল জনতা। কিন্তু যখনই ওয়াজের বদলে একই সুরে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলা হলো, তখন সেই নিরবতা ভেঙে আবারও উত্তাল হয়ে ওঠে জনতা। হেসে ওঠেন অনেকে।
জাগরণে আসা লোকজন বলছেন, প্রতিদিন নতুন …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Delwar Hossain Sayeedi, Dhaka, News, War Criminal, কালের কন্ঠ »
৫ ফেব্রুয়ারি ২০১৩
নিজস্ব প্রতিবেদক
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের রায় দলের শীর্ষ নেতাদের বিপক্ষে গেলে দেশে গৃহযুদ্ধ বাধতে পারে বলে হুমকি দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল সোমবার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আয়োজিত এক সমাবেশে ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন সরকারের উদ্দেশে বলেন, ‘জাতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। নিরপরাধ জামায়াত নেতাদের বিরুদ্ধে রায় দিলে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।’
সমাবেশে সেলিম উদ্দিন আরো বলেন, ‘কসাই কাদের আর কাদের মোল্লা এক নয়। আর দেলাওয়ার হোসাইন সাঈদী গোটা দেশের মানুষের নয়নমণি। তাঁদের বিরুদ্ধে রায় …
Bangla News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Delwar Hossain Sayeedi, Dhaka, English, Jamaat-Shibir, News, War Criminal »
04 Feb 2013
Ahmed Razu Special Correspondent
banglanews24.com
FROM MOTIJHEEL: Leaders and activists of Jamaat-e-Islami and Chhatra Shibir are gathering Motijheel Shapla Chattar in the city since Monday morning with separate processions to join their pre-scheduled protest demonstration.
They chanted various slogans against International Crimes Tribunal and government from the procession.
They demanded cancellation of ICT and release of its leader Delwar Hossain Sayeddee.
They also threatened to enforce tougher movement if Sayedee is punished.
Around 9:00 am, a procession coming from Arambag Bridge area took position on Shalpla Chattar and …
Bangla News 24, Bangladesh, Bengali, Delwar Hossain Sayeedi, Dhaka, News, War Criminal »
04 Feb 2013
আহমেদ রাজু, জাহাঙ্গীর সুমন, সেরাজুল ইসলাম সিরাজ, মনোয়ারুল ইসলাম, মফিজুল সাদিক, নূর মোহাম্মদ ও ইমরান আলী
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: ধর্মীয় অনুভূতি পুঁজি করে সরল ধর্মপ্রাণ মুসলমানদের সহানুভূতি আদায়ের কৌশল নিয়েছেন জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বর্তমানে বিচার চলছে তার। যে কোন দিন তার রায়ও ঘোষণা হতে পারে বলে খবর দিচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
এমন পরিস্থিতিতে শঙ্কিত হয়ে ওঠা সাঈদী ও তার অনুসারীরা ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের সহানুভূতি আদায় করতে চাইছেন।
এ প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার মতিঝিল শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ চলাকালে …
Ali Ahsan Mujahid, Bangladesh, Bengali, Delwar Hossain Sayeedi, Dhaka, Jamaat-Shibir, News, War Criminal, জনকণ্ঠ »
৩ ফেব্রুয়ারী ২০১৩
শংকর কুমার দে
সারাদেশে জামায়াত-শিবির আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ধারাবাহিকভাবে মারাত্মক হামলা করেই যাচ্ছে। শনিবারও নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জামায়াত-শিবির পুলিশের ওপর হামলা চালিয়েছে। তারা রাজধানীতে বোমাবাজি করে আতঙ্ক সৃষ্টি করেছে। এ ছাড়া চট্টগ্রাম ও বগুড়াসহ দেশের বিভিন্ন জায়গায় জামায়াত সন্ত্রাস চালিয়েছে। খোদ রাজধানীতে পুলিশ পরিবেষ্টিত হয়ে রীতিমতো লাঠিসোটা, ইটপাটকেল ও পাথর নিয়ে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির। রাজধানীজুড়ে ছিল তীব্র যানজট। পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। জামায়াত-শিবির হামলা চালালে বা হামলা চালানোর মতো পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিলে তাদের প্রতিরোধ করার ডিএমপি কমিশনারের …
Abdul Quader Molla, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Delwar Hossain Sayeedi, Dhaka, Mir Qashem Ali, News, War Criminal, জনকণ্ঠ »
৩ ফেব্রুয়ারী ২০১৩
স্টাফ রিপোর্টার
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুটি ট্রাইব্যুনালে বিচারিক ও তদন্তসহ ১৪টি মামলার মধ্যে তিনটি মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। এর মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অব্দুল কাদের মোল্লা ও নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় যে কোন দিন ঘোষণা করা হবে। ২১ জানুয়ারি বাচ্চু রাজাকার হিসেবে পরিচিত মাওলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাচ্চুকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- প্রদান করা হয। আরও ৬টি মামলা বিভিন্ন স্তরে রয়েছে। পাশাপাশি অন্য …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Delwar Hossain Sayeedi, Dhaka, News, Salahuddin Quader Chowdhury, War Criminal, সংগ্রাম »
31 January 2013
স্টাফ রিপোর্টার
বিএনপি নেতা সাবেক মন্ত্রী সালাহউদ্দিন কাদের চৌধুরী সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন এবং অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৭ দিনের জন্য তার আইনজীবীদের ওকালতনামা বাতিল করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার এ সংক্রান্ত আবেদন গ্রহণ করেছেন এবং গতকালই রাষ্ট্র কর্তৃক একজন আইনজীবীকে তার পক্ষে নিয়োগ নেয়ার কথা ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার থেকেই রাষ্ট্র নিযুক্ত আইনজীবী কার্যক্রম শুরু করবেন। সালাহউদ্দিন কাদের চৌধুরী এ প্রসঙ্গে বলেছেন, ১৯৬৫ সালের সংসদ সদস্যদের অধিকার সংক্রান্ত আইন অনুযায়ী সংসদ অধিবেশন শুরু হওয়ার ৭ দিন আগে থেকে …
Bangladesh, Bangladesh 1971 Trials, Daily Star, Delwar Hossain Sayeedi, Dhaka, English, News, War Criminal »
January 30, 2013
Staff Correspondent
The International Crimes Tribunal-1 may any day deliver judgment in the war crimes case against Jamaat-e-Islami Nayeb-e-Ameer Delawar Hossain Sayedee, as rehearing of arguments concluded yesterday.
On December 6, 2012, the court had kept the case for delivering verdict but later it decided to hear once again the arguments from the prosecution and the defence following reconstitution of the tribunal in mid December.
Yesterday, soon after the completion of both sides’ arguments, accused Sayedee began reading out loud a 10-page speech …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Delwar Hossain Sayeedi, Dhaka, Jamaat-Shibir, News, War Criminal, মানবজমিন »
৩০ জানুয়ারি ২০১৩
স্টাফ রিপোর্টার
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করা হবে যে কোন দিন। যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ গতকাল এ ঘোষণা দেন। বিচার কার্যক্রম শেষ হওয়ার আগে ট্রাইব্যুনালে দেয়া বক্তব্যে মাওলানা সাঈদী নিজেকে একজন অ্যামেচার রাজনীতিবিদ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আমি কোরানের সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করেছি, এটাই কি আমার অপরাধ? এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে এ অপরাধে অপরাধী …
Abdul Quader Molla, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Delwar Hossain Sayeedi, Dhaka, News, War Criminal, কালের কন্ঠ »
৩০ জানুয়ারি ২০১৩
নিজস্ব প্রতিবেদক
গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কারণেই যুদ্ধাপরাধীদের রক্ষায় জামায়াত-শিবিরচক্রের পক্ষে সারা দেশে তাণ্ডব চালানো সম্ভব হচ্ছে বলে মনে করে সংসদীয় কমিটি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন কমিটি। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সোমবার মাত্র পাঁচ মিনিটের জন্য প্রধানমন্ত্রী জামায়াত-শিবিরের হামলা থেকে রক্ষা পেয়েছেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকের একটি সূত্র জানায়, কমিটির সভাপতি ছায়েদুল হক নিজেই অনির্ধারিত এই আলোচনা তোলেন। তাঁর বক্তব্যকে কমিটির অন্য সদস্যরাও সমর্থন …
