Home » Archive

Articles in the কালের কন্ঠ Category

Bangladesh, Bengali, Dhaka, Hefajate Islam, Propaganda, Report, কালের কন্ঠ »

[18 May 2013 | No Comment ]

রাজধানীর শাপলা চত্বর অভিযানে নিজেদের তিন হাজার নেতা-কর্মী নিখোঁজ হয়েছে বলে দাবি করেছিল হেফাজতে ইসলাম। ঘোষণা দেওয়া হয়েছিল মাদ্রাসায় মাদ্রাসায় অনুসন্ধান চালিয়ে এসব নিখোঁজের তালিকা করা হবে। কিন্তু শতচেষ্টা করেও সেই তালিকা প্রকাশ করতে না পারায় তাদের দাবির যৌক্তিকতা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হেফাজতের কেন্দ্রীয় কমিটির নির্দেশে নিখোঁজদের তালিকা করতে গত ১১ মে সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ের কমিটির নেতারা মাঠে নেমে পড়েন। মাদ্রাসায় মাদ্রাসায় গিয়ে খোঁজখবর করা হচ্ছে। নিহত, আহত ও নিখোঁজ- এ তিনটি তথ্য যাচাই করা হচ্ছে। গতকাল শুক্রবার …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes trial, International influence, International opinion, International response, News, কালের কন্ঠ »

[16 May 2013 | No Comment ]

মানবতাবিরোধী অপরাধের চলমান বিচারপ্রক্রিয়ার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করলেও বিচারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আরো অনেক কাজ বাকি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ-বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপ। বিশেষ করে তিনি উদ্বেগ জানিয়েছেন মৃত্যুদণ্ড নিয়ে। তিনি বলেছেন, অপরাধের মাত্রা খুবই ভয়াবহ হলে এবং তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হলেই কেবল মৃত্যুদণ্ড দেওয়া উচিত। দুই দিনের সফর শেষে গতকাল বুধবার বিকেলে ঢাকায় আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে মানবতবিরোধী অপরাধের বিচার নিয়ে নিজের মনোভাব প্রকাশ করেন এই মার্কিন দূত।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে পরামর্শ …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Criminalization, Dhaka, Hefajate Islam, Propaganda, Report, কালের কন্ঠ »

[16 May 2013 | One Comment ]

রাজধানীর শাপলা চত্বরে গত ৫ মে মধ্যরাতে হেফাজতে ইসলামের সমাবেশে যৌথ বাহিনীর অভিযানে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে দেশব্যাপী রয়েছে নানা গুঞ্জন-গুজব। এর ১ নম্বরে আছে ‘গণহত্যা’। অনেকের মতে, কয়েক হাজার মানুষ সেদিন খুন হয়ে গুম হয়েছে। ঘটনার পরদিন হেফাজতে ইসলাম দাবি করেছিল, সেই রাতে তাদের তিন হাজার কর্মী মারা গেছে। বিরোধী দলও সেই রাতের অভিযানকে গণহত্যা বলে মন্তব্য করেছে। সঠিক তথ্য বের করার জন্য কালের কণ্ঠের পক্ষ থেকে অনুসন্ধান চালানো হয় রাজধানীসহ বেশ কয়েকটি জেলা-উপজেলার ৫০৪টি কওমি মাদ্রাসায়। কথা হয় সংশ্লিষ্ট …

Bangladesh, Bengali, Dhaka, Fundamentalism, Hefajate Islam, Islamism/Islamophobia, News, Politics, কালের কন্ঠ »

[8 Apr 2013 | No Comment ]

ঢাকা, সোমবার ৮ এপ্রিল ২০১৩
নিজস্ব প্রতিবেদক
হেফাজতে ইসলাম মতিঝিল শাপলা চত্বরে ‘ইসলামী মঞ্চ’ তৈরি করে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে- এমনটাই চেয়েছিল ১৮ দলীয় জোট। কিন্তু শেষ পর্যন্ত হেফাজতে ইসলাম তেমন কঠোর কর্মসূচি না দিয়ে এবং মঞ্চে অবস্থান না করে কেবল এক দিন হরতাল ডেকে ফিরে যাওয়ায় হতাশ হয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট নেতাদের একটি অংশ। একাধিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, হেফাজতের নেতাদের প্রতি আগে থেকেই বিএনপি ও জামায়াতের পরামর্শ ছিল, তাঁরা যেন মতিঝিলে স্থায়ী মঞ্চ তৈরি করে আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন। কিন্তু বিরোধী দলের এই পরামর্শের কথা সরকার …

Bangladesh, Bengali, Dhaka, Jamaat-Shibir, News, কালের কন্ঠ »

[5 Feb 2013 | No Comment ]

৫ ফেব্রুয়ারি ২০১৩
কালের কণ্ঠ ডেস্ক

কয়েকজন পুলিশ সদস্যকে একটি ব্যাংকের বুথে কোণঠাসা করে চেপে ধরে বাঁশ দিয়ে খোঁচাচ্ছে আর পেটাচ্ছে একদল শিবিরকর্মী। আর সশস্ত্র পুলিশ সদস্যরা অসহায়ের মতো কেবলই মার খাচ্ছেন। পালানোর পথ পাচ্ছেন না। ঘটনাটি ঘটে গত ২৮ জানুয়ারি সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর মতিঝিলে। এভাবে তারা পল্টন, গুলিস্তান, সচিবালয়সহ রাজধানীজুড়ে ওই দিন ঘূর্ণিসন্ত্রাস চালায়। আগুন দেয় কমপক্ষে পাঁচটি গাড়িতে। ভাঙচুর চালায় শতাধিক গাড়িতে। তাদের হামলায় আহত হন কমপক্ষে ১২ পুলিশ সদস্য।
ব্যবধান মাত্র ছয় দিন। এবার সেই জামায়াত-শিবির আবির্ভূত হয়েছে সম্পূর্ণ ভিন্ন চেহারায়। …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Delwar Hossain Sayeedi, Dhaka, News, War Criminal, কালের কন্ঠ »

[5 Feb 2013 | No Comment ]

৫ ফেব্রুয়ারি ২০১৩
নিজস্ব প্রতিবেদক
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের রায় দলের শীর্ষ নেতাদের বিপক্ষে গেলে দেশে গৃহযুদ্ধ বাধতে পারে বলে হুমকি দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল সোমবার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আয়োজিত এক সমাবেশে ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন সরকারের উদ্দেশে বলেন, ‘জাতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। নিরপরাধ জামায়াত নেতাদের বিরুদ্ধে রায় দিলে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।’
সমাবেশে সেলিম উদ্দিন আরো বলেন, ‘কসাই কাদের আর কাদের মোল্লা এক নয়। আর দেলাওয়ার হোসাইন সাঈদী গোটা দেশের মানুষের নয়নমণি। তাঁদের বিরুদ্ধে রায় …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, Salahuddin Quader Chowdhury, War Criminal, কালের কন্ঠ »

[5 Feb 2013 | No Comment ]

৫ ফেব্রুয়ারি ২০১৩
নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষী দেবব্রত সরকার (৫২) বলেছেন, ‘১৯৭১ সালে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরীর হাতে যারা ধরা পড়েছে, তাদের অনেকে বেঁচে গেছে। কিন্তু সালাহউদ্দিন কাদের চৌধুরীর হাতে যারা ধরা পড়েছে, তারা কেউ বাঁচেনি।’
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সোমবার নিজের বাবা ও চাচা হত্যার বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপক্ষের এ সাক্ষী। চট্টগ্রামের রাউজান থানার আধার মানিক গ্রামের নিহত অরবিন্দ সরকারের ছেলে …

Abdul Quader Molla, Abul Kalam Azad, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, War Criminal, কালের কন্ঠ »

[5 Feb 2013 | No Comment ]

৫ ফেব্রুয়ারি ২০১৩
নিজস্ব প্রতিবেদক
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ গতকাল সোমবার রায়ের এ তারিখ সাংবাদিকদের জানান। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবেন।
কাদের মোল্লার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সাড়ে চার শতাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ গতকাল সাংবাদিকদের বলেন, ‘দুটি ট্রাইব্যুনালের মধ্যে দ্বিতীয়বারের মতো কোনো …

Bangladesh, Bengali, Dhaka, News, কালের কন্ঠ »

[4 Feb 2013 | No Comment ]

৪ ফেব্রুয়ারি ২০১৩
নিজস্ব প্রতিবেদক
জামায়াত নেতারা বিবৃতি দিয়ে ট্রাইব্যুনাল বাতিলের যে দাবি করছেন, তা করতে পারেন। কিন্তু এ ট্রাইব্যুনালকে অবৈধ বলতে পারেন না, রাষ্ট্রপতির আদেশ ছাড়া ট্রাইব্যুনাল বন্ধ হবে না। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অবৈধ বলে মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া বাতিলের দাবিতে জামায়াত নেতাদের দেওয়া বিবৃতির প্রতিক্রিয়ায় গতকাল এ মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ওই ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের করা মন্তব্যের ব্যাপারেও ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁর বক্তব্যের …

Bangladesh, Bengali, Dhaka, Jamaat-Shibir, News, কালের কন্ঠ »

[4 Feb 2013 | No Comment ]

৪ ফেব্রুয়ারি ২০১৩
রেজোয়ান বিশ্বাস
মিশনারি স্কুলে ভালো খাবারদাবার আর উন্নতমানের শিক্ষার কথা বলে দুর্গম পাহাড়ের কোল থেকে ওদের নিয়ে আসা হয় ঢাকা শহরের বিভিন্ন মাদ্রাসায়। এরপর ওই শিশুদের অভিজ্ঞতা হয় ভয়ংকর। ধর্মান্তরিত করে শেখানো হতে থাকে জঙ্গিবাদ। রাঙামাটির বিলাইছড়ির আদিবাসী শিশু রবিন ত্রিপুরা (১১) বাংলায় বলল, ‘মাদ্রাসার হুজুররা আমাদের আরবি পড়াতেন। আর শেখাতেন আমেরিকা খুব খারাপ। তাদের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করতে হবে। সব ইসলামের শত্রুদের ধ্বংস করতে হবে। এর পুরস্কার পাওয়া যাবে বেহেশতে।’
রবিন জানায়, মিশনারি স্কুলে লেখাপড়া ও থাকা-খাওয়ার কথা বলে রাঙামাটির …

Bangladesh, Bengali, Dhaka, News, কালের কন্ঠ »

[3 Feb 2013 | No Comment ]

৩ ফেব্রুয়ারি ২০১৩
আজিজুল পারভেজ
শিক্ষকতা থেকে অবসর নিয়ে লেখালেখির কাজে ব্যস্ত ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু। নিজের দেখা ঐতিহাসিক ঘটনাবলি তিনি লিপিবদ্ধ করে যেতে চান। সেই কাজে হাতও দিয়েছেন তিনি। লিখছেন ‘বাংলা ভাষা ও ভূখণ্ড’ নামের একটি বই। ভাষা আন্দোলনের ইতিহাস রচনার ক্ষেত্রে বিকৃতি ঘটছে বলে তিনি মনে করেন। ভাষা আন্দোলনে মেয়েদের অংশগ্রহণের বিষয়টিও যথাযথভাবে উঠে আসেনি। ইতিহাসের এ বিকৃতি সারাতে এবং ঘাটতি পূরণ করতেই বই লেখার কাজে মন দিয়েছেন তিনি।
বায়ান্নর একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে ১৪৪ ধারা ভেঙে প্রথম যে ছাত্রীমিছিলটি বেরিয়েছিল তাতে ছিলেন রওশন …

Abdul Quader Molla, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Delwar Hossain Sayeedi, Dhaka, News, War Criminal, কালের কন্ঠ »

[30 Jan 2013 | No Comment ]

৩০ জানুয়ারি ২০১৩
নিজস্ব প্রতিবেদক
গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কারণেই যুদ্ধাপরাধীদের রক্ষায় জামায়াত-শিবিরচক্রের পক্ষে সারা দেশে তাণ্ডব চালানো সম্ভব হচ্ছে বলে মনে করে সংসদীয় কমিটি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন কমিটি। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সোমবার মাত্র পাঁচ মিনিটের জন্য প্রধানমন্ত্রী জামায়াত-শিবিরের হামলা থেকে রক্ষা পেয়েছেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকের একটি সূত্র জানায়, কমিটির সভাপতি ছায়েদুল হক নিজেই অনির্ধারিত এই আলোচনা তোলেন। তাঁর বক্তব্যকে কমিটির অন্য সদস্যরাও সমর্থন …